যশোর শহরের পালবাড়ির তেঁতুলতলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আসিফ হোসেন (১৭) নামে এক কলেজের ছাত্র নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেলে থাকা তার বন্ধু আকিবুল ইসলাম ওরফে শুভ (১৭) আহত হয়। রবিবার (২৫ মে) দুপুর ২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহত আসিফ সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামের প্রবাসী মেহের আলীর ছেলে ও যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের টেকনিক্যাল এন্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের ছাত্র। স্থানীয়রা জানিয়েছেন, টিভিএস ফোর ভি মোটরসাইকেল করে দুইজন চুড়ামনকাটির দিকে যাচ্ছিল। চালকের আসনে ছিল আসিফ। তার বন্ধু বাদিয়াটোলা গ্রামের শামিম হোসেনের ছেলে শুভ পিছনে বসে ছিল। পালবাড়ির তেঁতুলতলা এলাকায় দুই আরোহীর মোটরসাইকেলটি একটি ট্রাকের পাশ কাটিয়ে আগে যাওয়ার চেষ্টা করে। তখন সামনে আরেকটি ট্রাক দেখে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে তারা দুইজন ছিটকে পড়ে। এসময় পাশের চলন্ত একটি ট্রাকের (ঢাকা মেট্রো ট- ২০-১২৮৯) চাকা আসিফের মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। আহত হয়েছে অপর আরোহী শুভ। দুর্ঘটনার খবর শুনে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসে। তারা নিহত আসিফের লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। আসিফের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী রশিদুল আমীন জানান, সড়ক দুর্ঘটনায় আসিফ নামে এক ছাত্র নিহত ও একজন আহত হওয়ার ঘটনা শুনেছি। যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, সড়ক দুর্ঘটনায় আসিফ নামে এক কলেজছাত্র নিহত ও একজন আহত হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেল পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোংলায় প্রকৌশলী হাবিবুল্লার অপসারণের দাবীতে মানববন্ধন
মোংলায় প্রকৌশলী হাবিবুল্লার অপসারণের দাবীতে মানববন্ধন

মোংলা নদী পারাপারে ঘাট ও পল্টুন নির্মাণ না করার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, বিভিন্ন ওয়ার্ডের উন্নয়নমূলক কাজ বাধাগ্রস্ত হচ্ছে, মোংলা Read more

জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে জাতিসংঘের সহায়তা চায় জামায়াত
জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে জাতিসংঘের সহায়তা চায় জামায়াত

আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে জাতিসংঘের সহযোগিতা ও কারিগরি সহায়তা কামনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।মঙ্গলবার (৭ অক্টোবর) Read more

ভোলায় অস্ত্র ও বোমাসহ আ.লীগ নেতা আটক
ভোলায় অস্ত্র ও বোমাসহ আ.লীগ নেতা আটক

ভোলায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও বোমাসহ মাইনুদ্দিন মোল্লা (৩৭) নামের এক আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে। মঙ্গলবার (০৬ মে) Read more

মাদারীপুরে সাংবাদিকের উপর হামলায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন
মাদারীপুরে সাংবাদিকের উপর হামলায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন

মাদারীপুরে স্থানীয় এক সাংবাদিকের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে) বেলা সাড়ে ১১টার Read more

অধ্যক্ষকে হাতির পিঠে চড়িয়ে বিদায়
অধ্যক্ষকে হাতির পিঠে চড়িয়ে বিদায়

বগুড়ার সারিয়াকান্দির ছাইহাটা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আওরঙ্গজেব স্বপন ৩১ বছরের কর্মজীবন শেষ করেছেন। বুধবার(২৪ সেপ্টেম্বর) বিকালে তাকে হাতির পিঠে চড়িয়ে Read more

বাগমারায় গোপনে সরকারি বই বিক্রির অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে
বাগমারায় গোপনে সরকারি বই বিক্রির অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে

রাজশাহীর বাগমারায় একটি মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে গোপনে সরকারি বই বিক্রির চেষ্টার অভিযোগ উঠেছে। ভাঙড়ি ব্যবসায়ীর কাছে বই বিক্রির সময় স্থানীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন