কক্সবাজারের রামুর শীর্ষ সন্ত্রাসী শাহীনুর রহমান শাহীন ওরফে ডাকাত শাহীনের বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। রোববার (২৫ মে) ভোরে উপজেলার গর্জনিয়ার মাঝিরকাটা এলাকায় চালানো এ অভিযানে গুলি, ধারালো অস্ত্র, সিসি ক্যামেরা ও টাকা গোনার মেশিন উদ্ধার করা হয়েছে।পুলিশ জানিয়েছে, ভোর ৪টা থেকে সকাল ৬টা পর্যন্ত এ অভিযান চলে। অভিযানের সময় শাহীন তার বাড়িতে ছিলেন না। তবে তার নবনির্মিত বাড়ি থেকে ১৯ রাউন্ড রাইফেলের গুলি, একটি টাকা গোনার মেশিন, দুটি দা, একটি ল্যাপটপ ও চারটি আইপি ক্যামেরা জব্দ করা হয়।কক্সবাজার জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, শাহীন একজন চিহ্নিত অস্ত্র ও মাদক চোরাকারবারি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, অস্ত্র ও মাদকসহ অন্তত ১৭টি মামলা রয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, শাহীনুর রহমান শাহীন ‘ডাকাত শাহীন’ নামে এলাকায় পরিচিত। তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর মধ্যে ৯টি ডাকাতি ও ছিনতাই, চারটি হত্যা, দুটি অস্ত্র এবং দুটি মাদক মামলা রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে সাধারণ ডায়েরিও রয়েছে একাধিক থানায়।স্থানীয় বাসিন্দারা জানান, শাহীন কেবল একজন পলাতক আসামি নন। তিনি রামুর মাঝিরকাটা ও আশপাশের এলাকার জন্য এক আতঙ্কের নাম। অস্ত্র, মাদক, গরু পাচার থেকে শুরু করে যত অবৈধ কারবার, সবকিছুই তার একক নিয়ন্ত্রণে। ভয়ভীতির রাজত্ব কায়েম করে পুরো এলাকাকে জিম্মি করে রেখেছে এই শীর্ষ সন্ত্রাসী। স্থানীয়দের মুখে নাম নিতেই ভয়, চোখে মুখে আতঙ্ক। কেউ প্রতিবাদ করলে নিখোঁজ হওয়া বা হামলার শিকার হওয়া ছিল নিয়মিত ঘটনা। এক কথায়, ওই অঞ্চলে ‘ডাকাত শাহীন’ই ছিল আইন। তার বিরুদ্ধে একাধিকবার অভিযান চালানো হলেও গ্রেপ্তার করা সম্ভব হয়নি।অভিযানে অংশ নেওয়া বাহিনীর সদস্যদের ভাষ্য, সন্ত্রাসীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। পলাতক শাহীনকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাচার বাসায় বেড়াতে এসে নিখোঁজ ১৩ বছরের প্রণয়, উৎকণ্ঠায় স্বজনরা
চাচার বাসায় বেড়াতে এসে নিখোঁজ ১৩ বছরের প্রণয়, উৎকণ্ঠায় স্বজনরা

ফরিদপুরের আলফাডাঙ্গায় চাচার বাসায় বেড়াতে এসে প্রণয় চন্দ্র দাস (১৩) নামের এক কিশোর ১৩ দিন ধরে নিখোঁজ রয়েছে। সম্ভাব্য সব Read more

জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন
জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, নিহতদের পরিবার ও আহতদের পুনর্বাসন এবং গণ-অভ্যুত্থানের আদর্শকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন করা Read more

বিক্ষোভের মুখে বুলগেরিয়া সরকারের পদত্যাগ
বিক্ষোভের মুখে বুলগেরিয়া সরকারের পদত্যাগ

দেশজুড়ে দুর্নীতিবিরোধী ব্যাপক আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছে বুলগেরিয়ার সরকার। হাজার হাজার মানুষের কয়েক দিনের টানা বিক্ষোভের জেরে বৃহস্পতিবার Read more

চট্টগ্রাম জেনারেল হাসপাতাল: আইসিইউ অচল, জীবন ঝুঁকিতে রোগীরা
চট্টগ্রাম জেনারেল হাসপাতাল: আইসিইউ অচল, জীবন ঝুঁকিতে রোগীরা

চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্রে ১৯০১ সালে স্থাপিত প্রাচীন চিকিৎসা প্রতিষ্ঠান ২৫০ শয্যার চট্টগ্রাম জেনারেল হাসপাতাল বর্তমানে এক ভয়াবহ অব্যবস্থাপনা ও চিকিৎসা Read more

ইরানের হামলায় আগুন, ইসরায়েলের শিল্পাঞ্চলে উত্তেজনা
ইরানের হামলায় আগুন, ইসরায়েলের শিল্পাঞ্চলে উত্তেজনা

ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় নেগেভ মরুভূমির একটি শিল্পাঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, বিয়ারশেবা শহরের দক্ষিণে অবস্থিত Read more

একেক দিন একেক কথা নয়, ট্রাম্পকে ম্যাখোঁ
একেক দিন একেক কথা নয়, ট্রাম্পকে ম্যাখোঁ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ডাকে সাড়া না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে মিত্রদের সরাসরি হরমুজ প্রণালিতে গিয়ে তা দখল করার নির্দেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন