ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ নিতে হাইকোর্টে রিট করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। রবিবার (২৫ মে) সকালে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিটটি দায়ের করেন তিনি।এর আগে বৃহস্পতিবার ইশরাককে ডিএসসিসি মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিচ করেন বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ।এ সময় হাইকোর্ট বলেন, এ রিট করার এখতিয়ার না থাকায় রিটটি খারিজ করা হলো। একইসঙ্গে নির্বাচনি ফোরামের মামলা অন্য ফোরামে না গিয়ে এখানে আসা ঠিক হয়নি বলেও উল্লেখ করেন আদালত।গত ১৪ মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। সেই সঙ্গে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয় রিটে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা মো. মামুনুর রশিদের পক্ষে আইনজীবী কাজী আকবর আলী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেছিলেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুষ্টিয়ায় ট্রাক চাপায় ছাত্রদল নেতা নিহত
কুষ্টিয়ায় ট্রাক চাপায় ছাত্রদল নেতা নিহত

কুষ্টিয়ায় বালুবাহী ট্রাকের ধাক্কায় সাবেক ছাত্রদল নেতা নাহিদুল ইসলাম রুপল (৩৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যা ৬টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের Read more

পটুয়াখালীতে ভাবীকে ধর্ষনের অভিযোগ
পটুয়াখালীতে ভাবীকে ধর্ষনের অভিযোগ

পটুয়াখালীর কলাপাড়ায় মামাতো দেবর সোহাগ হাওলাদারের (২৭) বিরুদ্ধে দুই সন্তানের জননী এক নারীকে (২৩) ব্ল্যাকমেইল করে বারবার ধর্ষনের অভিযোগ উঠেছে। Read more

‘সন্ত্রাসবাদ নিন্দনীয়, তবে খেলা বন্ধ করা উচিত নয়’
‘সন্ত্রাসবাদ নিন্দনীয়, তবে খেলা বন্ধ করা উচিত নয়’

এশিয়া কাপ ক্রিকেটের ২০২৫ সালের আসরে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান পড়েছে একই গ্রুপে। বিষয়টি ঘিরে নানা আলোচনা চললেও ভারতের সাবেক Read more

বিশ্বকাপে বাংলাদেশের পূর্ণ অংশগ্রহণ নিশ্চিতে আইসিসির প্রতিশ্রুতি
বিশ্বকাপে বাংলাদেশের পূর্ণ অংশগ্রহণ নিশ্চিতে আইসিসির প্রতিশ্রুতি

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে বিসিবির উত্থাপিত উদ্বেগের আনুষ্ঠানিক জবাব দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক Read more

ইসরায়েলে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান
ইসরায়েলে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

টানা তৃতীয় দিনের মতো ইসরায়েলের বিভিন্ন শহরে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার স্থানীয় সময় সন্ধ্যার দিকে ইসরায়েলি Read more

জয়পুরহাটে ছাত্রদল নেতা পিয়াল হত্যা: ভাবি-দেবরসহ গ্রেপ্তার ৩ জন
জয়পুরহাটে ছাত্রদল নেতা পিয়াল হত্যা: ভাবি-দেবরসহ গ্রেপ্তার ৩ জন

জয়পুরহাটে পূর্বশত্রুতার জেরে ছাত্রদল নেতা বিপ্লব আহমেদ পিয়ালকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ভাবি-দেবরসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন