আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের অভিযোগে পাকিস্তানি এক নাগরিককে গুলি চালিয়ে হত্যা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার (২৪ মে) বিএসএফের এক বিবৃতিতে বলা হয়েছে, সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা ওই পাকিস্তানিকে থামানোর চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর গুলি চালিয়েছেন।  ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বলেছে, সীমান্তে দায়িত্বরত সৈন্যরা বারবার সতর্ক করার পরও ওই ব্যক্তি থামেননি। তিনি সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়েছিলেন বলে অভিযোগ করেছে বিসএসএফ।চার দিনের এক সংঘাত শেষে চিরবৈরী দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে পৌঁছানোর মাত্র দুই সপ্তাহ পর সীমান্তে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। চলতি মাসের শুরুর দিকের ওই সংঘাতে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র, ড্রোন ও গোলাবর্ষণে ৭০ জনেরও বেশি মানুষ প্রাণহানি ঘটে।ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বলেছে, শুক্রবার সন্ধ্যার দিকে গুজরাট রাজ্যের বানাসকাঁঠা জেলার আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে সন্দেহভাজন এক ব্যক্তিকে সীমান্তের কাঁটাতারের দিকে এগিয়ে যেতে দেখা যায়। বিএসএফের বিবৃতিতে বলা হয়েছে, সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা ওই ব্যক্তিকে থামার নির্দেশ দেন। কিন্তু নির্দেশ উপেক্ষা করে তিনি এগিয়ে যেতে থাকেন। এই পরিস্থিতিতে সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা গুলি চালাতে বাধ্য হন। পরে ঘটনাস্থলেই মারা যান ওই ব্যক্তি।ভারতীয় বাহিনী এই ঘটনায় নিহত ব্যক্তির ছবি প্রকাশ করেছে। এতে দেখা যায়, গুলিবিদ্ধ ওই ব্যক্তি মাটিতে পড়ে আছেন। তার মাথার চুল আংশিক পাকা।গত ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানি ঘটে; যাদের বেশিরভাগই হিন্দু পর্যটক ছিলেন। এই হামলার ঘটনার পর ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় পাকিস্তানের সঙ্গে ভারতের স্বাক্ষরিত সিন্ধু নদ পানি বণ্টন চুক্তি স্থগিত করাসহ একাধিক পদক্ষেপ নেয় নয়াদিল্লি। পরে দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত, স্থল সীমান্ত বন্ধ এবং ভিসা স্থগিত-সহ একে অপরের বিরুদ্ধে বিভিন্ন ধরনের পাল্টাপাল্টি পদক্ষেপ নেয় ভারত ও পাকিস্তান।কাশ্মিরে হামলার ঘটনায় পাকিস্তানের মদত রয়েছে বলে ভারত দাবি করলেও ইসলামাবাদ তা অস্বীকার করেছে। এই ঘটনার জেরে পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশ কয়েক দশকের মধ্যে সবচেয়ে তীব্র সামরিক উত্তেজনায় জড়িয়ে পড়ে। পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গত ১০ মে উভয় দেশ এক যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছায়। সূত্র: এএফপি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শৈলকুপায় ট্রাক চাপায় নারীর মৃত্যু, পবিবারের দাবি হত্যা
শৈলকুপায় ট্রাক চাপায় নারীর মৃত্যু, পবিবারের দাবি হত্যা

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কানাপুকুরিয়া নামক স্থানে ট্রাক চাপায় বন্যা খাতুন (১৯) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ রবিবার (১৫ জুন) সকালে Read more

পাকিস্তানকে প্রথম দিনই যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলাম: ভারতীয় বিমানবাহিনী প্রধান
পাকিস্তানকে প্রথম দিনই যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলাম: ভারতীয় বিমানবাহিনী প্রধান

গত মে মাসে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের প্রথম দিনই ভারত যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল বলে দাবি করেছেন দেশটির বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ Read more

আলফাডাঙ্গায় মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন
আলফাডাঙ্গায় মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন

ফরিদপুরের আলফাডাঙ্গায় মন্দিরসহ পাঁচটি স্থানে অগ্নিসংযোগের ঘটনায় সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম জালালউদ্দিন আহমেদের ছেলে শাকিল আহমেদকে মিথ্যা মামলায় Read more

বাংলাদেশ কনস্যুলেটে আ.লীগের হামলা, ব্যবস্থা নিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে চিঠি
বাংলাদেশ কনস্যুলেটে আ.লীগের হামলা, ব্যবস্থা নিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে চিঠি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার ঘটনায় মার্কিন পররাষ্ট্র দপ্তরসহ স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছে কনস্যুলেট Read more

মারা গেছেন মেহের আফরোজ শাওনের মা
মারা গেছেন মেহের আফরোজ শাওনের মা

জনপ্রিয় অভিনেত্রী, নির্মাতা ও গায়িকা মেহের আফরোজ শাওনের মা বেগম তাহুরা আলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। Read more

ভালুকায় নিহত ছাত্রদলকর্মী পারভেজের স্মরণে দোয়া ও সমবেদনা
ভালুকায় নিহত ছাত্রদলকর্মী পারভেজের স্মরণে দোয়া ও সমবেদনা

ময়মনসিংহের ভালুকা উপজেলার কাইচান গ্রামের সন্তান ও প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদলকর্মী পারভেজের স্মরণে শ্রদ্ধা ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন