তুর্কি শহর ইস্তাম্বুলে শান্তি আলোচনার মাধ্যমে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে রেকর্ড সংখ্যক বন্দি বিনিময়ের দ্বিতীয় পর্বও সম্পন্ন হয়েছে। শুক্র ও শনিবারের এ ঘটনার রেশ না কাটতেই ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। যাতে অন্তত ১৩ জন নিহত হয়েছেন এবং ইউক্রেনজুড়ে বহু মানুষ আহত হয়েছেন। শনিবার (২৪ মে) সন্ধ্যায় মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া শুক্রবার রাতে ১৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ২৫০টি আক্রমণাত্মক ড্রোন নিক্ষেপ করে হামলা চালিয়েছে, যার মূল লক্ষ্য ছিল কিয়েভ। এর মধ্যে ৬টি ক্ষেপণাস্ত্র এবং ২৪৫টি ড্রোন প্রতিহত করা সম্ভব হলেও রাজধানীসহ দেনেপ্রো, ওডেসা, খারকিভ, দোনেৎস্ক ও জাপোরিঝিয়া অঞ্চলে বিস্ফোরণ ঘটে।কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, বিস্ফোরণে বহু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শহরজুড়ে আগুন ছড়িয়ে পড়ে।সংসদ সদস্য কিরা রুডিক সিএনএন-কে বলেন, ‘পুরো রাত আমরা সিঁড়ির নিচে আশ্রয়ে ছিলাম। চারপাশে শুধু বিস্ফোরণ আর আগুন, যেন সাক্ষাৎ প্রলয়’।সিএনএন-এর দাবি অনুযায়ী, দোনেৎস্কে ৪ জন, খেরসন ও ওডেসায় ৫ জন এবং খারকিভে ৪ জন নিহত হয়েছেন।তবে এ হামলায় এখন পর্যন্ত ১৫ জন আহতের খবর দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম গার্ডিয়ান। রাশিয়ার পাল্টা দাবি:এদিকে পাল্টা প্রতিক্রিয়া হিসেবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা ইউক্রেনের ৯৪টি ড্রোন ধ্বংস করেছে, যা মূলত বেলগোরোদ ও ব্রিয়ানস্ক অঞ্চলের ওপর দিয়ে আসছিল। আরও কিছু ড্রোন ধরা পড়ে কুরস্ক, লিপেটস্ক, ভোরোনেজ এবং তুলা অঞ্চলে।তুলা অঞ্চলের গভর্নর দিমিত্রি মিলিয়ায়েভ জানান, সেখানে তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজন হাসপাতালে ভর্তি।বন্দি বিনিময়ের ঐতিহাসিক মুহূর্তএদিকে নৃশংস এই হামলার মধ্যেই ইউক্রেন ও রাশিয়া দুই ধাপে মোট ১,৪০০’র বেশি বন্দি বিনিময় করেছে। ২০২২ সালে যুদ্ধ শুরুর পর এটাই সবচেয়ে বড় বন্দি বিনিময়।শনিবার দ্বিতীয় ধাপে মুক্তি পায় আরও ৬০০ সৈন্য। এর আগে শুক্রবার প্রথম ধাপে মুক্তি পেয়েছিল প্রায় ৮০০ জন।ভিডিও ফুটেজে দেখা যায়, মুক্তিপ্রাপ্ত ইউক্রেনীয় সৈন্যরা মাথা কামানো অবস্থায় ইউক্রেনের পতাকায় জড়ানো, কেউ কেউ ফোনে বাড়িতে কথা বলছে, কেউ কেউ কান্নায় ভেঙে পড়ছে।পটভূমিতে ইস্তাম্বুল বৈঠকগত সপ্তাহে ইস্তাম্বুলে অনুষ্ঠিত এক বৈঠকে এই বন্দি বিনিময় চুক্তির সিদ্ধান্ত হয়। মূলত এই বৈঠকটি ছিল রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি যোগাযোগের এক বিরল মুহূর্ত। যদিও সেখানে যুদ্ধবিরতির কোনো অগ্রগতি হয়নি। ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্ররা রাশিয়াকে ‘তাৎক্ষণিক ও নিঃশর্ত যুদ্ধবিরতি’র আহ্বান জানালেও মস্কো তা মেনে নেয়নি এবং কোনো শান্তি প্রস্তাবও পাঠায়নি।মূলত একদিকে যুদ্ধের তাণ্ডব, অন্যদিকে মানবিক বন্দি বিনিময়ের স্বস্তি—ইউক্রেন যুদ্ধের বাস্তবতা যেন আরও দ্বান্দ্বিক হয়ে উঠছে। তবে রাশিয়ার সাম্প্রতিক হামলা আবারও স্মরণ করিয়ে দিল, শান্তির পথে এখনো বহু বন্ধুর পথ বাকি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাগরে লঘুচাপ, আগামী ৫ দিন টানা বৃষ্টির আভাস
সাগরে লঘুচাপ, আগামী ৫ দিন টানা বৃষ্টির আভাস

বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)।শুক্রবার (২৪ অক্টোবর) Read more

নোয়াখালীতে ঘরে ঢুকে নারীকে জবাই করে হত্যা, পুকুর থেকে লাশ উদ্ধার
নোয়াখালীতে ঘরে ঢুকে নারীকে জবাই করে হত্যা, পুকুর থেকে লাশ উদ্ধার

নোয়াখালীর হাতিয়া নিঝুমদ্বীপ ইউনিয়নের বাসিন্দা আমেনা বেগম (৫০) নামে এক নারীকে নিজ গৃহে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। গভীর রাতে Read more

সম্পর্কের দূরত্ব, ভালোবাসা ফেরাতে যে পরামর্শ দিলেন বিশেষজ্ঞেরা
সম্পর্কের দূরত্ব, ভালোবাসা ফেরাতে যে পরামর্শ দিলেন বিশেষজ্ঞেরা

গর্ভপাত শুধু একজন নারীর শারীরিক ক্ষতিই নয়, দম্পতির মানসিক অবস্থাতেও রেখে যায় গভীর প্রভাব। অনেক ক্ষেত্রেই গর্ভপাতের পর দাম্পত্য সম্পর্কে Read more

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের ‘প্রায় সব পয়েন্টে’ ঐকমত্য হয়েছে: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের ‘প্রায় সব পয়েন্টে’ ঐকমত্য হয়েছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের ‘প্রায় সব পয়েন্টে’ ঐকমত্য হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার পাম বিচে এয়ারফোর্স ওয়ানে ওঠার Read more

পাওনা টাকার জন্য ষাটোর্ধ্ব বৃদ্ধের ঘরের টিন খুলে নিলেন পাওনাদার!
পাওনা টাকার জন্য ষাটোর্ধ্ব বৃদ্ধের ঘরের টিন খুলে নিলেন পাওনাদার!

ষাটোর্ধ্ব বৃদ্ধ মতিয়ার রহমান নির্বাক চেয়ে আছেন বাড়ির উঠোনে। মতিয়ার রহমানের সাথে ঘটে গেছে এক অমানবিক ঘটনা। পাওনাদারের এক হাজার Read more

মোহাম্মদপুরে দেয়াল ভাঙা মামলা, বাদীর বলছেন ‘ভুল বুঝে করেছি’
মোহাম্মদপুরে দেয়াল ভাঙা মামলা, বাদীর বলছেন ‘ভুল বুঝে করেছি’

রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিংয়ে দেয়াল ভাঙার অভিযোগে আদাবর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোয়ার হাসান জীবন ওরফে লেদু হাসানসহ ছয়জনের বিরুদ্ধে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন