ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগ ও ভোলা-বরিশাল সেতুসহ ৬ দফা দাবিতে গ্যাস কোম্পানি ইন্ট্রাকো’র ভোলা অফিসে তালা ঝুলিয়ে দিয়েছেন ভোলার ছাত্র জনতা। শনিবার (২৪ মে) সকালে ভোলা শহরের বাংলা স্কুল মাঠে সমাবেশ শেষে দুপুরে ব্যাপারী বাজার সংলগ্ন ইন্ট্রাকো’র অফিসে এ তালা ঝুলিয়ে দেয়া হয়।এর আগে, ভোলার গণমানুষের দাবী আদায়ের লক্ষ্যে ‘আমরা ভোলাবাসী’ নামের একটি সংগঠন করা হয়।  গেল মঙ্গলবার সংগঠনটির পক্ষ থেকে একটি জরুরি সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে আজ শনিবার ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশ ও ইন্ট্রাকো-সুন্দরবন অভিমুখে পদযাত্রা এবং ঘেরাও কর্মসূচির ঘোষণা দেয়া হয়।সংগঠনটির নেতাকর্মীরা বলছেন, ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগ পাওয়া ভোলার মানুষের মৌলিক অধিকার। ভোলার মানুষের মৌলিক অধিকার হনন করে ইন্ট্রাকো’র মাধ্যমে ভোলার গ্যাস অন্যত্রে নিয়ে যাচ্ছে, যা সম্পূর্ণ ভোলার মানুষের সাথে বৈষম্যমূলক আচরণ। ভোলার মানুষের ৬ দফা দাবী আদায় না হওয়া পর্যন্ত ভোলা থেকে কোন গ্যাস অন্য কোথায়ও হস্তান্তর করতে দেওয়া হবে না।আমরা ভোলাবাসী সংগঠনের যুগ্ম আহ্বায়ক মো. রাইসুল আলম বলেন, ভোলার গণমানুষের দাবী আদায়ে আজ সকলে ঐক্যবদ্ধ হয়েছে। ৬ দফা দাবী আদায়ের লক্ষ্যে আজ ইন্ট্রাকো’র অফিসে তালা মারা হয়েছে। দাবী আদায় না হওয়া পর্যন্ত ভোলার গ্যাস অন্য কেথায়ও নিতে দেওয়া হবে না। ইন্ট্রাকো যদি ভোলার মানুষের এই দাবী না মেনে গ্যাস অন্যত্রে পাচার করার চেষ্টা করে, তাহলে এর দায়ভার ইন্ট্রাকো কোম্পানিকেই নিতে হবে।সংগঠনটির সদস্য রাহিম ইসলাম বলেন, আমাদের মৌলিক দাবী আদায়ের জন্য আমরা রাজপথে নেমেছি। কিন্তু এখন পর্যন্ত সরকার আমাদের দাবি মেনে নিচ্ছে না। এটা রাষ্ট্রের জন্যও লজ্জাজনক। কারণ, রাষ্ট্র আমাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। তাই আমরা আন্দোলনের পথ বেছে নিয়েছি। রাজপথে থেকে দাবী আদায় করে তবেই বাড়ি ফিরব।তিনি আরো বলেন, কিছুদিন আগে সারজিস আলম তদবির করে চীনের দেওয়া ১ হাজার শয্যার একটি হাসপাতাল তার রংপুরে নিয়েছে। অথচ এই সারজিস আলম গেল ১০ জানুয়ারি ভোলায় এসে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য আশ্বাস দিয়ে গেছেন। কিন্তু, দুঃখের বিষয় সারজিস আলম তার কথার মূল্য রাখেননি এবং চেষ্টাও করেননি।এদিকে, সকাল থেকেই অপ্রীতিকর যেকোনো ধরনের ঘটনা এড়াতে পুলিশ, কোস্টগার্ড, র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নসহ (র‍্যাব-৮) আইনপ্রয়োগকারী কয়েকটি সংস্থা ইন্ট্রাকো’র অফিসের সামনে অবস্থান নিতে দেখা গেছে।উল্লেখ্য, ভোলার প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগ স্থাপন, সরকারি মেডিক্যাল কলেজ, ভোলা-বরিশাল সেতু, গ্যাস ভিত্তিক শিল্প কারখানা স্থাপন, স্থায়ীভাবে ভোলাকে নদী ভাঙনের হাত থেকে রক্ষা করা ও পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনসহ ৬ দফা দাবী নিয়ে দীর্ঘদিন যাবত আন্দোলন করে আসছে ভোলার ছাত্র জনতা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘মার্চ ফর গাজা’: শাহবাগে থমকে আছে মেট্রোরেল
‘মার্চ ফর গাজা’: শাহবাগে থমকে আছে মেট্রোরেল

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’র ব্যানারে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির আয়োজন করা Read more

পাকিস্তানের রাজধানীতে বিনামূল্যে গণপরিবহণ সেবা ঘোষণা
পাকিস্তানের রাজধানীতে বিনামূল্যে গণপরিবহণ সেবা ঘোষণা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে সৃষ্ট তীব্র জ্বালানি সংকটের মুখে পাকিস্তানের সাধারণ মানুষকে স্বস্তি দিতে রাজধানী ইসলামাবাদে বিনামূল্যে গণপরিবহণ সেবা চালুর Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

ভূঞাপুরে ভূমি মেলা শুরু, থাকছে নামজারিসহ নানা সেবা
ভূঞাপুরে ভূমি মেলা শুরু, থাকছে নামজারিসহ নানা সেবা

আধুনিক বাংলাদেশ বিনির্মাণে ও জনবান্ধব ভূমি সেবা জনসাধারণের দোরগোঁড়ায় পৌঁছে দিতে টাঙ্গাইলের ভূঞাপুরে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী ভূমি মেলা। নির্ধারিত Read more

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফরিদপুরের ৭ গ্রামে ঈদ উদযাপন
সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফরিদপুরের ৭ গ্রামে ঈদ উদযাপন

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদুল আযহা উদযাপন করছেন ফরিদপুরের বোয়ালমারীর সাত গ্রামের মানুষ। শুক্রবার (৬ জুন) বোয়ালমারী উপজেলার Read more

কানাডার একাধিক বিমানবন্দরে বোমা হামলার হুমকি
কানাডার একাধিক বিমানবন্দরে বোমা হামলার হুমকি

কানাডার অটোয়া, মন্ট্রিয়লসহ ছয়টি আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা হামলার হুমকির পর সাময়িকভাবে ফ্লাইট ছাড়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে নিরাপত্তা পরিস্থিতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন