নেত্রকোনার খালিজুরীতে অটোরিকশার চার্জারের সংযোগ দিতে গিয়ে হেলাল মিয়া (৩৫) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছে। স্বামীকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন স্ত্রী চায়না আক্তার।শুক্রবার(২৩ মে) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের কাচারীহাটি এলাকায় ঘটনা ঘটে নিহত। নিহত হেলাল মিয়া কাচারীহাটি এলাকার করিম মিয়ার ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় খালিয়াজুরী উপজেলা সদরের কাচারীহাটি এলাকার হেলাল মিয়া তার অটোরিকশার চার্জারের সংযোগ খুলতে যান। তখন বিদ্যুৎ না থাকায় চার্জারের কেবল কামড় দিয়ে খুলতে ছিলেন তিনি। এ সময় হঠাৎ বিদুৎ চলে আসায় হেলাল মিয়া বিদ্যুৎ শকে গুরুতর আহত হন তখন তার স্ত্রী বিষয়টি দেখে স্বামীকে বাঁচাতে এগিয়ে আসেন। এতে নিহতের স্ত্রী চায়না আক্তারও আহত হন। স্থানীয়রা হেলাল মিয়া ও তার স্ত্রী চায়না আক্তার কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক হেলাল মিয়াকে মৃত্যু ঘোষণা করেন। নিহতের স্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, ইজি বাইক চালক নিহত হওয়ার বিষয়টি আমাদেরকে কেউ জানায়নি। লোকমুখে শুনেছি ইজিবাইক এর চার্জার খুলতে গিয়ে একজন চালক মারা গেছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিকটকার হুর-ই জান্নাতের স্বামী তোহা কারাগারে
টিকটকার হুর-ই জান্নাতের স্বামী তোহা কারাগারে

ফেসবুক ও টিকটকে জুয়ার বিজ্ঞাপনের প্রমোশন করার অভিযোগে দায়ের করা প্রতারণার মামলায় টিকটকার হুর-ই জান্নাতের স্বামী টিকটকার তোহা হোসাইনকে কারাগারে পাঠানোর Read more

এনসিপিকে ‘শাপলা’ প্রতীক দেয়া সম্ভব নয়: সিইসি
এনসিপিকে ‘শাপলা’ প্রতীক দেয়া সম্ভব নয়: সিইসি

নির্বাচন কমিশনের নির্ধারিত তালিকায় না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক দেয়া সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার Read more

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে বৈঠক করতে চান টিউলিপ সিদ্দিক
লন্ডনে ড. ইউনূসের সঙ্গে বৈঠক করতে চান টিউলিপ সিদ্দিক

যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী ও লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের আগ্রহ Read more

স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস হবে না: ফখরুল
স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস হবে না: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অতীতের মতো রাজনীতি আর হবে না। জনগণের সঙ্গে মিশে দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার Read more

দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের চাকরি ফেরত দিতে হাইকোর্টের নির্দেশ
দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের চাকরি ফেরত দিতে হাইকোর্টের নির্দেশ

দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে চাকরিচ্যুত মো. শরীফ উদ্দিনের চাকরি ফেরত দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে ফেরত দিতে হবে Read more

নেত্রকোনায় অবৈধ বালু উত্তোলন, অর্থদণ্ডসহ আটক ৩
নেত্রকোনায় অবৈধ বালু উত্তোলন, অর্থদণ্ডসহ আটক ৩

নেত্রকোনার কলমাকান্দায় মহাদেও নদে পৃথক দুটি অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। কাসেম মিয়া নামের একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন