নির্যাতন ও গণহত্যা থেকে রক্ষা পেতে মিয়ানমার হতে পালিয়ে আসা রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যেতে বিশ্ব দরবারে ঐক্যমতের আহ্বান জানিয়ে Ro-FDMN-RC সংগঠনের উদ্যোগে Visionary Change Campaign’ ব্যানারে বিশাল সমাবেশ করেছে সাধারণ রোহিঙ্গারা।আজ শুক্রবার (২৩ মে) জুমা নামাজের পর পরই উখিয়া ৭নং ক্যাম্পের নৌকার মাঠ নামক’ মসজিদে Ro-FDMN-RC’ সংগঠনের নেতা মো: সৈয়দুল্লাহ,মাস্টার কামাল ও মাস্টার ফোরকানসহ কয়েকজন রোহিঙ্গা নেতাদের নেতৃত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।উপস্থিত রোহিঙ্গা নেতারা বলেন, আমরা রোহিঙ্গারা আরাকানে বছরের পর বছর নির্যাতিত হয়ে দেশ ছেড়েছি। এখন আমরা সংগঠিত হয়ে নিজ দেশে ফেরত যেতে চাই। আমরা অধিকার চাই, এক হয়ে কাজ করতে প্রস্তুত, আমরা মায়ানমার যেতে প্রস্তুত। সেই লক্ষ্য পূরণের জন্য বাংলাদেশ সরকারের সহযোগিতার পাশাপাশি বিশ্বদরবারের সহযোগীতা কামনা করছি।এ সভায় Ro-FDMN-RC সংগঠনের সদস্য সৈয়দুল্লাহ এক আরেক রোহিঙ্গা বলেন,  ধর্মীয় কারণে এবং জাতিগত কারণে রোহিঙ্গা জনগোষ্ঠীর আজকের এই অবস্থা। আমরা বিশ্বকে বলতে চাই, রোহিঙ্গা জনগোষ্ঠী অন্য কোন জাতির জন্য হুমকি নয়। রাজনৈতিক সিদ্ধান্ত এবং ঐকমত্যের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। তাই রোহিঙ্গা সংকটকে বিশ্ব-দরবারে রিপ্রেজেন্ট করার জন্য সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একজন কালেকটিভ লিডারশীপ গড়ে তোলার জোড়ালো আহ্বান জানাচ্ছি।পাশাপাশি রোহিঙ্গা ভাই-বোনদের ভীন্ন মত আদর্শকে এক করে প্রত্যাবাসন প্রক্রিয়া অগ্রগামী করতে Ro-FDMN-RC পুনরুজ্জীবিত হয়ে আবারো ক্যাম্পে কাজ করা শুরু করতে তাগিদ দেন এই নেতা।মুসা নামে এক আরেক রোহিঙ্গা বলেছেন, Visionary Change Campaign হলো একটি সংগ্রামী সংগঠন। রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে ঐক্যমত তৈরি করতে ক্যাম্পে এ সংগঠন বিচরণ করে যাচ্ছে। নিজ দেশে ফিরে যেতে রোহিঙ্গাদের একটি ছক বা নিদর্শন এটি। এই Campaign এর মাধ্যমে রোহিঙ্গাদের মধ্য থেকে রোহিঙ্গা রিপ্রেপ্রেজেন্টেটিভ/লিডারশীপ গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করা যাচ্ছে সংগঠনের নেতারা। এই সংগঠন সুসংগঠিত করে রোহিঙ্গা সংকটকে বিশ্ব দরবারে উপস্থাপন করে রোহিঙ্গা প্রত্যাবাসনে অগ্রণী ভূমিকা পালন করবে এই প্রত্যাশা। এ সংগঠনের আরেক নেতা বলেছেন, ৩৩টি রোহিঙ্গা ক্যাম্প হতে প্রতিটি ব্লকের ৩ জন করে প্রতিনিধি নিয়ে কমিটি গড়ে তোলা হবে এই সংগঠনের। যারা Ro FDMN RC এর সাথে নিয়মিত যোগাযোগ রক্ষার পাশাপাশি বিভিন্ন প্রোগ্রাম আয়োজনে সহায়তা করবে তাদেরকে নেতা বানানো হবে এবং সংগঠনে গুরুত্ব দেওয়া হবে। রোহিঙ্গাদের এই সংকট নিরসনে রোহিঙ্গাদেরকেই প্রথমে এগিয়ে আসতে হবে। তাই সকল রোহিঙ্গাদের নিয়া এ সংগঠনের কার্যক্রম শুরু করেছি। রোহিঙ্গাদের এমন সংগঠন এবং জনসমাবেশের বিষয়ে জানতে সংশ্লিষ্ট ক্যাম্প সিআইসি হোসেন মুহাম্মদ আল মুজাহিদের মুঠোফোনে একাধিকবার কল দিয়েও সংযোগ পাওয়া সম্ভব হয়নি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইউরোপের ভিসা পেতে ভারতে গিয়ে গ্রেপ্তার ৭ বাংলাদেশি
ইউরোপের ভিসা পেতে ভারতে গিয়ে গ্রেপ্তার ৭ বাংলাদেশি

ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে সে দেশের পুলিশ। তাঁরা ইউরোপের দেশ বুলগেরিয়ায় যাওয়ার উদ্দেশ্যে ফেনীর পরশুরাম Read more

সরকারি কর্মকর্তাদের জরুরি নির্দেশনা
সরকারি কর্মকর্তাদের জরুরি নির্দেশনা

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিয়ে নতুন দিক নির্দেশনা দিয়েছে সরকার। ভ্রমণের ক্ষেত্রে সঙ্গী হিসেবে স্বামী বা স্ত্রীকে নিতে পারবেন না। Read more

এইচএসসির খাতা চ্যালেঞ্জের সুযোগ শেষ হচ্ছে আজ
এইচএসসির খাতা চ্যালেঞ্জের সুযোগ শেষ হচ্ছে আজ

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করার সময়সীমা আজ শেষ হচ্ছে। শিক্ষার্থীরা ১৭ অক্টোবর থেকে Read more

গত ১৫ বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল: ড. ইউনূস
গত ১৫ বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল: ড. ইউনূস

গত ১৫ বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অবৈধ আদেশ পালন করতে Read more

জাভার কয়েকটি স্কুলে বিনামূল্যের খাবার খেয়ে অসুস্থ অন্তত ৩৬৫
জাভার কয়েকটি স্কুলে বিনামূল্যের খাবার খেয়ে অসুস্থ অন্তত ৩৬৫

ইন্দোনেশিয়ার সেন্ট্রাল জাভার স্রাগেন শহরে কয়েকটি স্কুলে বিনামূল্যের খাবার খেয়ে অন্তত ৩৬৫ জন অসুস্থ হয়ে পড়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দূষিত Read more

পার্ক করা ট্রাকে বসানো মেশিনগানেই নিহত ইরানের পরমাণু বিজ্ঞানী
পার্ক করা ট্রাকে বসানো মেশিনগানেই নিহত ইরানের পরমাণু বিজ্ঞানী

ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিজাদেহকে এক অভিনব ও চমকে দেয়া কায়দায় হত্যা করা হয় ২০২০ সালের ২৭ নভেম্বর। পার্ক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন