পৃথিবীর সবচেয়ে প্রাচীন জীবগুলোর মধ্যে কচ্ছপ একটি। কচ্ছপ সম্পর্কে মানুষের মধ্যে জনসচেতনতা তৈরি, এই জীবের প্রতি ভালোবাসা ও এর সম্পর্কে জ্ঞান বৃদ্ধির জন্য প্রতিবছর দিবসটি পালন করা হয়। আমেরিকান টরটয়েজ রেসকিউ নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা ২০০০ খ্রিষ্টাব্দ থেকে দিবসটি পালনে ভূমিকা নিয়েছিলো। সেই থেকেই ২৩ মে সারাবিশ্বে ‘বিশ্ব কচ্ছপ দিবস’ পালন করা হয়। সরীসৃপ পর্যায়ের উভচর প্রাণী কচ্ছপ। এদের আয়ু মানুষের আয়ুর চেয়েও বেশি। তবে পৃথিবীর জলবায়ুর দ্রুত নেতিবাচক পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে না পেরে প্রায় বিলুপ্ত শান্ত স্বভাবের প্রাণীটি।বিশ্বজুড়ে কচ্ছপ এবং তাদের বিলুপ্ত হওয়া আবাসস্থলগুলিকে রক্ষা করতে এবং সেই সাথে তাদের বেঁচে থাকতে এবং উন্নতি করতে সহায়তা করার জন্য মানুষের কাজকে উৎসাহিত করতে ২০০০ সাল থেকে আমেরিকান টরটয়েজ রেসকিউ নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা দিবসটি পালনে উদ্যোগী হয়। বর্তমানে পৃথিবীতে প্রায় ৩০০ প্রজাতির কচ্ছপ রয়েছে বলে জানা যায়। আর বাংলাদেশে রয়েছে ২০ প্রজাতির কচ্ছপ। নদী, ডোবা, খাল-বিল, গভীর সমুদ্র, মাটির গর্ত কিংবা গাছের গুড়ি অথবা বালি সবখানে এদের বসবাস।কচ্ছপরা সাধারণত রাতের বেলা ডিম পাড়ে, মেয়ে কচ্ছপরা ডিমের জন্য গর্ত করে এবং সেখানে ১ থেকে ৩০টি পর্যন্ত ডিম পাড়ে। ডিম পাড়ার পর মা কচ্ছপ ডিমগুলোকে মাটি, বালি বা অন্য যেকোনো জৈব পদার্থ দিয়ে ঢেকে দেয়। মা কচ্ছপ ডিম পাড়ার পর ডিমগুলো প্রকৃতির দায়িত্বে রেখে চলে যায়। ডিম ফুটে বাচ্চা বের হতে প্রজাতি বিশেষে ৬০ থেকে ১২০ দিন সময় লাগে।কচ্ছপেরা খুব বেশিদিন জীবিত থাকে। তথ্য অনুযায়ী এখন পর্যন্ত জীবিত কচ্ছপের বয়স ১৭৮ বছর। কচ্ছপটির নাম Jonathan, সেন্ট হেলেনা (St. Helena) দ্বীপের অধিবাসী জোনাথনের বয়স যদি সত্য হয় তবে সে পৃথিবীর সবচেয়ে দীর্ঘায়ু জীবিত প্রাণী।ধীরগতির এই প্রাণী নদী-নালা, খাল-বিল, পুকুর–ডোবা ভরাট, ঝোপ-ঝাড় বিনষ্ট, পানি দূষণ, খাদ্যাভাব ও মানুষের আক্রমণে পরিবেশের বন্ধু কাট্রা হারিয়ে যাচ্ছে। পৃথিবীর প্রায় ৩০০ প্রজাতির কচ্ছপের মধ্যে প্রায় ১শ’ বিপন্ন হয়ে পড়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্বামীকে ‘ভাইয়া’ ডাকেন অভিনেত্রী নওশীন, জানালেন কারণ
স্বামীকে ‘ভাইয়া’ ডাকেন অভিনেত্রী নওশীন, জানালেন কারণ

দীর্ঘ প্রায় আড়াই বছর পর দেশে ফিরেছেন উপস্থাপিকা ও অভিনেত্রী নওশীন নাহরিন মৌ। দীর্ঘদিন পর ফিরে তিনি সময় কাটাচ্ছেন ভিন্নরকম Read more

পাকিস্তানের তিনটি বিমান ঘাটিতে ভারতের হামলা, পাল্টা হামলা পাকিস্তানের
পাকিস্তানের তিনটি বিমান ঘাটিতে ভারতের হামলা, পাল্টা হামলা পাকিস্তানের

ভারতের 'অপারেশন সিন্দুর' এর বদলা হিসাবে পাকিস্তান 'অপারেশন বানিয়ান মারসুস' শুরু করেছে। পাকিস্তানের দাবি,ভারত তাদের তিনটি বিমানঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। Read more

সিরিয়ায় সহিংসতায় সহস্রাধিক নিহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৮ হাজার মানুষ
সিরিয়ায় সহিংসতায় সহস্রাধিক নিহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৮ হাজার মানুষ

সিরিয়ায় সপ্তাহজুড়ে চলমান সহিংসতায় এক হাজারের বেশি মানুষ নিহত এবং এক লাখ ২৮ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। রোববার (২০ জুলাই) Read more

আইভীর জামিন আবেদন নামঞ্জুর
আইভীর জামিন আবেদন নামঞ্জুর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন না মঞ্জুর Read more

ফের ৩ দিনের লম্বা ছুটিতে চাকরিজীবীরা
ফের ৩ দিনের লম্বা ছুটিতে চাকরিজীবীরা

পবিত্র ঈদুল ফিতরের ছুটির রেশ কাটতে না কাটতেই আবারও ৩ দিনের ছুটিতে সরকারি চাকরিজীবীরা। এতে মাত্র কয়েকদিনের ব্যবধানে দীর্ঘ ছুটি Read more

মাদক নিয়ন্ত্রণে পুলিশ সাহসিকতা দেখিয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
মাদক নিয়ন্ত্রণে পুলিশ সাহসিকতা দেখিয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম বলেছেন, পুলিশ মাদক নিয়ন্ত্রণে খুব সাহসিকতার সঙ্গে কাজ করেছে। গুলি করার পরেও তারা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন