ফরিদপুরের আলফাডাঙ্গায় বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উদ্যোগে বীমা বিষয়ক প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের আলফাডাঙ্গা জোনাল অফিসের আয়োজনে সদর বাজারের হাসপাতাল রোডে অবস্থিত ফুড ফ্যাক্টরি নামে একটি রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রায় দুই শতাধিক বীমা গ্রাহক ও কর্মী অংশ নেন।অনুষ্ঠানে আলফাডাঙ্গা জোনাল অফিসের ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ট্রেনিং মো. জামিল উদ্দিন মিন্টু।অনুষ্ঠানে অন্যদের মধ্যে বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের এজেন্সি ডিরেক্টর সাজেদ মাতুব্বর, সহকারী এজেন্সি ডিরেক্টর মিসেস কামরুন্নাহার জুথিসহ বেস্ট লাইফ ইন্স্যুরেন্সের আলফাডাঙ্গা জোনাল অফিসের বিভিন্ন কর্মকর্তা দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন।এসময় বক্তারা বলেন, বীমা শুধু একটি আর্থিক সুরক্ষার ব্যবস্থা নয়, এটি একটি সামাজিক দায়িত্ব। বেস্ট লাইফ ইন্স্যুরেন্স বিগত এক দশকের বেশি সময় ধরে জীবন বীমা খাতে নিরবচ্ছিন্ন সেবা দিয়ে আসছে এবং গ্রাহকের সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য শুধু শহর নয়, গ্রাম-গঞ্জের প্রান্তিক জনগণের মধ্যেও বীমা সচেতনতা ছড়িয়ে দেওয়া।অনুষ্ঠানে বীমার ওপর নির্মিত বিভিন্ন প্রামাণ্যচিত্র প্রদর্শনী করা হয়। একইসঙ্গে বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের আলফাডাঙ্গা জোনাল অফিসের ইউনিট ম্যানেজার নির্বাচিত হওয়ায় মো. জুয়েল সর্দারকে সংবর্ধনা প্রদান করা হয়। সবশেষে শ্রেষ্ঠ বীমা গ্রাহক ও কর্মীদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে মহাসড়কের পাশে চোরাই তেলের দোকান, অভিযোগের তীরে প্রশাসন!
গাজীপুরে মহাসড়কের পাশে চোরাই তেলের দোকান, অভিযোগের তীরে প্রশাসন!

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশে সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে গড়ে উঠেছে একাধিক চোরাই জ্বালানি তেলের দোকান। প্রতিদিন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের Read more

বাউফলে ডোবার পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
বাউফলে ডোবার পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

পটুয়াখালীর বাউফলে ডোবার পানিতে ডুবে মোহাম্মদ আব্দুল্লাহ (০২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (০৩ জুন) দুপুরে গোসিংগা গ্রামে এ Read more

চার বছরে সেবা নয়, অভিযোগেই মুখর জবির মানসিক কাউন্সেলিং সেন্টার
চার বছরে সেবা নয়, অভিযোগেই মুখর জবির মানসিক কাউন্সেলিং সেন্টার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের মানসিক চাপ, একাকীত্ব ও হতাশা থেকে মুক্তি দিতে ২০২২ সালের ৩ জানুয়ারি রফিক ভবনের নিচতলায় চালু Read more

টঙ্গীতে আলোচিত শিশু আলিফকে ৪৮ ঘন্টায় উদ্ধার করলো পুলিশ
টঙ্গীতে আলোচিত শিশু আলিফকে ৪৮ ঘন্টায় উদ্ধার করলো পুলিশ

গাজীপুরের টঙ্গী থেকে অপহৃত সাড়ে চার বছরের শিশু আলিফকে মামলা রুজু হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা Read more

ঝর্ণায় নিখোঁজ মেহেরাবের লাশ মিলল কক্সবাজারের রেজু ব্রিজে
ঝর্ণায়  নিখোঁজ  মেহেরাবের লাশ মিলল কক্সবাজারের রেজু ব্রিজে

উখিয়ায় থেকে ১৮ জনের একটি পর্যটক দল নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ঝর্ণায় ঘুরতে গিয়ে মেহেরাজ নামে একজন নিখোঁজ হয়। গত মঙ্গলবার ( Read more

গাজীপুরে প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার
গাজীপুরে প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার

গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় এক বুদ্ধি ও বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামি বাবুল মিয়াকে অবশেষে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন