সেনাবাহিনী প্রধান, বিজিবি মহাপরিচালক ও রাজশাহী সেক্টর কমান্ডারের নাম ব্যবহার করে গরু ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টার অভিযোগে দুই প্রতারককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাজশাহী ব্যাটালিয়ন। বৃহস্পতিবার (২২ মে) বিকেল ৫টায় রাজশাহী বিজিবি ব্যাটালিয়ন-১ এর সিও লে. কর্ণেল হাসিবুল হক হাসিব এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন।আটককৃতরা হলেন, নেত্রকোনার আটপাড়া উপজেলার খাগড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মো. মেহেদী হাসান (৫৫), নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের মৃত ওয়ালিউল্ল্যাহের ছেলে মো. নিজাম উদ্দিন (৭১)।জানা যায়, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টায় রাজশাহী শহরের বিন্দুর মোড় এলাকার গুলশান হোটেলে অবস্থান করছিলেন দুজন প্রতারক। তারা নিজেদের সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা বা তাদের ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়ে গরু ব্যবসায়ীদের কাছ থেকে অগ্রিম হোটেল ভাড়া ও অন্যান্য খরচ দাবি করেন। মো. নিজাম উদ্দিন দাবি করেন, তিনি নাকি “সেনাপ্রধান ম্যাডামের শিক্ষক”। অপরদিকে, মেহেদী হাসান নিজেকে এমইএস (মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস) এর ঠিকাদার পরিচয় দেন। তারা গরু ব্যবসায়ীদের আশ্বস্ত করেন যে, ভারত থেকে সীমান্ত দিয়ে গরু আনতে কোন সমস্যাই হবে না কারণ বিষয়টি নাকি সেনাপ্রধান ও বিজিবি মহাপরিচালকের সঙ্গে সমন্বয় করে নেয়া হয়েছে।এছাড়া তারা বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডারের বরাত দিয়ে বলেন, “সেক্টর কমান্ডার নিজেই অনুমতি দিয়েছেন সীমান্ত খুলে দিয়ে গরু আনতে।” এমনকি মেহেদী হাসান বলেন, “আমি যাদের নির্বাচন করবো, শুধু তারাই ভারত থেকে গরু আনতে পারবে। সেক্টর কমান্ডার সন্ধ্যায় হোটেলে এসে অনুমতি দেবেন।” এই প্রতারণার মাধ্যমে তারা প্রতিজোড়া গরু পারাপারের জন্য ৩৫ হাজার টাকা করে এবং ১০ হাজার গরু পারাপারে ২০ লাখ টাকা অগ্রিম দাবি করেন।পরে গরু ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীদের সহায়তায় বিজিবির টহলদল দুপুর ১টার দিকে অভিযানে গিয়ে তাদের আটক করে রাজশাহীর শালবাগানে বিজিবি ব্যাটালিয়ন সদরে নিয়ে যাওয়া হয়।বিজিবিসূত্র জানায়, এই দুই ব্যক্তি একটি চক্রের অংশ হিসেবে অভিনব কায়দায় সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম ভাঙিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নেয়ার কৌশল প্রয়োগ করছিলেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং বিস্তারিত জিজ্ঞাসাবাদের মাধ্যমে চক্রটির পুরো কার্যক্রম উদঘাটনের চেষ্টা করছে বিজিবি।আরইউ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না: বিদ্যুৎমন্ত্রী
প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ গ্রাহকদের দীর্ঘদিনের ক্ষোভ ও অসন্তোষের অবসান ঘটিয়ে প্রিপেইড মিটারের মাসিক ভাড়া (মিটার চার্জ) প্রত্যাহার করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। Read more

ভারতে এসে কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু
ভারতে এসে কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু

ভারতে এসে হার্ট অ্যাটাক করে মারা গেছেন কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা রাইলা ওদিঙ্গা। বার্তাসংস্থা এপি বুধবার (১৫ অক্টোবর) Read more

মাথাব্যথা দ্রুত কমাতে কয়েকটি টিপস
মাথাব্যথা দ্রুত কমাতে কয়েকটি টিপস

মাথাব্যথা একটি সাধারণ রোগ যা অনেকেই তাদের জীবনের কোন না কোন সময়ে অনুভব করেন। তা টেনশন মাথাব্যথা, মাইগ্রেন, অথবা সাইনাসের Read more

বেনাপোল বন্দরে ব্যাহত পণ্য পরিবহন
বেনাপোল বন্দরে ব্যাহত পণ্য পরিবহন

বিশ্ব পরিস্থিতে দেশব্যাপি জ্বালানী তেল সরবরাহে বিঘ্নসহ সংকটের কারনে স্থলবন্দর বেনাপোলে আমদানি-রপ্তানিতে পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। বেড়ে গেছে ট্রাকভাড়া। ফলে Read more

ইসরায়েল পরাজয়ের মুখে পড়লে যুদ্ধে নামব: উগান্ডার সেনাপ্রধান
ইসরায়েল পরাজয়ের মুখে পড়লে যুদ্ধে নামব: উগান্ডার সেনাপ্রধান

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ উত্তেজনার মধ্যে এক বিস্ফোরক মন্তব্য করে বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছেন উগান্ডার প্রতিরক্ষা বাহিনীর প্রধান এবং Read more

ভৈরবে রাস্তা পারাপারের সময় ট্রাক্টরের চাপায় নিহত নির্মাণ শ্রমিক
ভৈরবে রাস্তা পারাপারের সময় ট্রাক্টরের চাপায় নিহত নির্মাণ শ্রমিক

এক ছেলে প্রবাসে থাকে আরেক ছেলে নির্মাণ শ্রমিক, তাই তাকেও বিদেশে পাঠানোর স্বপ্ন ছিল বাবার। ঘাতক ট্রাক চালক কেড়ে নিল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন