ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের কিশতোয়ার জেলায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষে দেশটির সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ মে) ভোরে কিশতোয়ারের ছাতরু এলাকায় অভিযান চালাতে গিয়ে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে সেনা সদস্যরা, যার ফলে এই হতাহতের ঘটনা ঘটে। খবর এনডিটিভির। ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) করা এক পোস্টে জানিয়েছে, বন্দুকযুদ্ধে গুরুতর জখম হওয়া সৈনিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।পোস্টে আরও বলা হয়েছে, ‘ভয়াবহ বন্দুকযুদ্ধ অব্যাহত রয়েছে। আমাদের একজন বীর গুলি বিনিময়ের সময় গুরুতর আহত হন। তাকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া সত্ত্বেও তিনি মারা গেছেন। অভিযান চলছে।’এর আগে সকাল ৮টা ৫৯ মিনিটে করা এক পোস্টে জানানো হয় যে, জম্মু ও কাশ্মীর পুলিশের সাথে যৌথভাবে পরিচালিত ‘অপারেশন ত্রাশি’ শুরু হয়েছে। কিশতোয়ারের ছাতরুতে বিচ্ছিন্নতাবাদীদের খোঁজে এই অভিযান চলছে বলে কর্তৃপক্ষ জানায়। ওই এলাকায় চার সন্ত্রাসী আটকা পড়েছে বলে জানা গেছে।দক্ষিণ কাশ্মীরে সন্ত্রাসবিরোধী অভিযানে ছয়জনকে হত্যার এক সপ্তাহ পরেই কিশতোয়ারের এই এনকাউন্টারের ঘটনা ঘটলো। এর আগে গত ১৩ মে শোপিয়ানের কেলার এলাকায় এবং ১৫ মে পুলওয়ামার ত্রালের নাদার এলাকায় পৃথক দুটি সংঘর্ষ ঘটেছিল।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আচরণবিধি লঙ্ঘন, নাটোর-১ স্বতন্ত্র প্রার্থীকে শোকজ
আচরণবিধি লঙ্ঘন, নাটোর-১ স্বতন্ত্র প্রার্থীকে শোকজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্ধের আগেই নির্দিষ্ট প্রতীকে ভোট চাওয়া সহ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নাটোর-১ আসনের স্বতন্ত্র সংসদ Read more

প্রতিহিংসা ও প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: জামায়াত আমির
প্রতিহিংসা ও প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: জামায়াত আমির

জামায়াত ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, দেশ আমাদের সবার। সুতরাং এদেশে আমরা মর্যাদা ও শান্তির সাথে নিরাপদে বসবাস করতে Read more

বাংলাদেশে স্টারলিংক কার্যক্রমের ভূয়সী প্রশংসা স্পেসএক্স’র ভাইস প্রেসিডেন্টের
বাংলাদেশে স্টারলিংক কার্যক্রমের ভূয়সী প্রশংসা স্পেসএক্স’র ভাইস প্রেসিডেন্টের

বাংলাদেশে স্টারলিংক কার্যক্রম সফলভাবে চালু করতে সরকারের কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছেন স্পেসএক্স-এর ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার।শুক্রবার (১৮ জুলাই) Read more

বাংলাদেশসহ ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিল আরব আমিরাত
বাংলাদেশসহ ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিল আরব আমিরাত

বাংলাদেশসহ ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ২০২৬ সালের জানুয়ারি থেকে নতুন এই নির্দেশনা কার্যকর হবে। ব্যবসায়িক Read more

পেটের অতিরিক্ত চর্বি থেকে হয় যেসব রোগ
পেটের অতিরিক্ত চর্বি থেকে হয় যেসব রোগ

অনেকেই আছেন যারা পেটের মেদ বা অতিরিক্ত চর্বি নিয়ে ভাবনায় থাকেন। অতিরিক্ত মেদ শরীরের জন্য মারাত্মক বিপদের কারণ হতে পারে। Read more

চ্যাটজিপিটির পরামর্শ শুনে হাসপাতালে ৬০ বছরের বৃদ্ধ
চ্যাটজিপিটির পরামর্শ শুনে হাসপাতালে ৬০ বছরের বৃদ্ধ

মানুষের দৈনন্দিন জটিল কাজগুলোকে সহজ করছে চ্যাটজিপিটি। শিক্ষা, খাওয়া-দাওয়া থেকে শুরু করে স্বাস্থ্যপরামর্শ—সবখানেই এখন এআইয়ের ছোঁয়া। তবে সম্প্রতি চ্যাটজিপিটির তৈরি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন