পাহাড়ি ভূমিধস রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে আজ এক বিশেষ সচেতনতামূলক অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসক জনাব মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ মহোদয়ের নির্দেশক্রমে  উপপরিচালক (স্থানীয় সরকার) জনাব মো: মোবারক হোসেন বৃহস্পতিবার ( ২২ মে) বিকালে রাঙ্গামাটি সদর উপজেলার ভেদভেদী এলাকার শিমুলতলি ও লোকনাথ মন্দির সংলগ্ন ঝুঁকিপূর্ণ পাহাড়ি স্থানসমূহ পরিদর্শন করেন।পরিদর্শনকালে তিনি এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং পাহাড় ধসে সম্ভাব্য বিপদের বিষয়ে সবাইকে অবহিত করেন। পাশাপাশি তিনি সচেতনতা ও সতর্কতা অবলম্বনের গুরুত্ব তুলে ধরেন এবং পাহাড়ি এলাকায় পরিকল্পনাহীন নির্মাণ ও বৃক্ষনিধনের ক্ষতিকর দিকগুলো নিয়ে আলোচনা করেন।তিনি বলেন, “ভূমিক্ষয় পার্বত্য এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য একটি বড় হুমকি। এ থেকে সৃষ্ট ভূমিধস মানুষের জানমালের জন্য চরম ঝুঁকিপূর্ণ। তাই সবাইকে এ বিষয়ে সচেতন হতে হবে এবং পাহাড় রক্ষা ও নিরাপদ বসবাস নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”রাঙ্গামাটি জেলা প্রশাসন ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক অভিযান ও প্রচারণা কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানান হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানের প্রখ্যাত সুফি পীর জুলফিকার আহমদ নকশবন্দী আর নেই
পাকিস্তানের প্রখ্যাত সুফি পীর জুলফিকার আহমদ নকশবন্দী আর নেই

পাকিস্তানের প্রখ্যাত সুফি সাধক ও ইসলামি চিন্তাবিদ শায়খ জুলফিকার আহমদ নকশবন্দী আর নেই। রবিবার (১৪ ডিসেম্বর) লাহোরে তিনি ইন্তেকাল করেন। Read more

মধ্যরাত থেকে ৫৮ দিন সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ
মধ্যরাত থেকে ৫৮ দিন সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ

বঙ্গোপসাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞার সময়সীমা পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে প্রথমবারের মতো এ বছর ১৫ এপ্রিল (১৪ Read more

জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, বিলম্বের সুযোগ নেই: প্রেস সচিব
জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, বিলম্বের সুযোগ নেই: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে কোনো সন্দেহ নেই। নির্বাচন Read more

শেরপুরে বড় ভাইয়ের মৃত্যু খবর শুনে ছোট ভাইয়ের মৃত্যু
শেরপুরে বড় ভাইয়ের মৃত্যু খবর শুনে ছোট ভাইয়ের মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ীতে বড় ভাইেয়র মৃত্যুর ১০ মিনিটের ব্যবধানে আরেক সহোদর ছোট ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।সোমবার (২১ এপ্রিল) রাত সাড়ে সাতটার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন