পার্বত্য বান্দরবানের লামায় আবুল খায়ের টোব্যাকো কোম্পানির অফিসে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি, ধারালো ছুরি ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) বিকেল ৫টায় লামা পৌরসভার ৬নং ওয়ার্ড সিলেটি পাড়া আব্দুল করিমের বাড়ির পাশ থেকে এইসব উদ্ধার হয়।উক্ত উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন, বান্দরবান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম। এসময় আরো উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা গোয়েন্দা শাখার প্রধান কামরুল আজম, লামা থানা পুলিশের পুলিশ পরিদর্শক (তদন্ত) এনামুল হক, উপ-পরিদর্শক নুরুজ্জামান, সাংবাদিকসহ স্থানীয় লোকজন।অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম উদ্ধার অভিযান শেষে সাংবাদিকদের জানান, লামা আবুল খায়ের টোব্যাকো কোম্পানি লিমিটেডের টাকা ডাকাতির ঘটনায় বৃহস্পতিবার দিনব্যাপী লামা পৌরসভার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। বিকেল ৫টায় ডাকাতির ঘটনার মাস্টারমাইন্ড আব্দুল করিমের বাড়ির পাশ থেকে তার দেখানো তথ্য মতে মাটি খুঁড়ে ৩টি আগ্নেয়াস্ত্র, ১০ রাউন্ড বুলেট, ধারালো ছুরি, লোহা কাটা কাটার ও নগদ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়।মামলার তদন্তকারী কর্মকর্তা ও লামা থানা পুলিশের পুলিশ পরিদর্শক (তদন্ত) এনামুল হক বলেন, আজ বৃহস্পতিবার এই ঘটনার মাস্টারমাইন্ড আব্দুল করিম কে গ্রেফতার করা হয়।উল্লেখ্য যে, গত ৯ মে ভোর রাতে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একদল অজ্ঞাতনামা ডাকাত আবুল খায়ের টোব্যাকো কোম্পানির অফিস কক্ষে ঢুকে স্ট্যাফকে মারধর ও বেঁধে রেখে আলমারিতে রক্ষিত এক কোটি পঁচাত্তর লাখ ছয়শ আটত্রিশ টাকা নিয়ে যায়। ডাকাতির ঘটনায় ১০ মে লামা থানায় অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামী করে মামলা হয়।উক্ত মামলায় এই পর্যন্ত মোট ৮ জনকে আটক করা হয়েছে এবং ৬টি পৃথক অভিযানে মোট ৫১ লাখ ৮৭ হাজার ২০০ টাকা উদ্ধার হয়েছে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৪০ কোটি অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে মেটা
১৪০ কোটি অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে মেটা

বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এখনও ভুয়া অ্যাকাউন্টের দৌরাত্ম্যে ভুগছে। সম্প্রতি প্রকাশিত মেটার এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত বছরের Read more

ফেনীতে ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত
ফেনীতে ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন। রোববার Read more

ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর প্রথম সামরিক মহড়া ইরানের
ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর প্রথম সামরিক মহড়া ইরানের

ইসরায়েলের সাথে ১২ দিনের যুদ্ধের পর প্রথমবারের মতো বড় ধরনের সামরিক মহড়া শুরু করেছে ইরান। বৃহস্পতিবার (২১ আগস্ট) থেকে শুরু Read more

পাথরঘাটায় রাজনৈতিক উত্তেজনা, পাল্টাপাল্টি মামলায় গ্রেপ্তার ১২
পাথরঘাটায় রাজনৈতিক উত্তেজনা, পাল্টাপাল্টি মামলায় গ্রেপ্তার ১২

বরগুনার পাথরঘাটায় পাল্টাপাল্টি মামলায় পাথরঘাটার রায়হানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও পাথরঘাটা পৌর জামায়াতের আমিরসহ ১২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে Read more

ঘোড়াঘাটে খাদ্যগুদামে দুর্নীতির অভিযোগে ৪ জনের বিরুদ্ধে
ঘোড়াঘাটে খাদ্যগুদামে দুর্নীতির অভিযোগে ৪ জনের বিরুদ্ধে

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি সরকারি খাদ্যগুদামে (এলএসডি) প্রায় পৌনে দুই কোটি টাকার চাল ও খালি বস্তা আত্মসাতের ঘটনায় সাবেক (ভারপ্রাপ্ত) Read more

সোনারগাঁয়ে রাস্তার পাশে মিলল ওয়ার্কশপ কর্মীর লাশ, গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে রাস্তার পাশে মিলল ওয়ার্কশপ কর্মীর লাশ, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি খালপাড় থেকে গলাকাটা অবস্থায় রতন নামের এক যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুইজন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন