বরগুনার তালতলী উপজেলায় হারিয়ে যাওয়া একটি পোষা বিড়াল খুঁজে পেতে অভিনব উদ্যোগ নিয়েছেন মোসা. মারিয়া নামে এক কলেজ শিক্ষার্থী। প্রিয় পোষা বিড়ালটিকে খুঁজে পেতে শহরের বিভিন্ন এলাকায় পোস্টার সাঁটিয়েছেন। কেউ বিড়ালটিকে খুঁজে দিলে এক হাজার টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন তিনি।প্রায় তিন মাস ধরে পোষা বিড়ালটি লালন-পালন করেছেন মোসা. মারিয়া। তিনি তালতলী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ও বড়বগী সদর ইউনিয়নের উপজেলা সড়কের বাসিন্দা। প্রিয় পোষা বিড়ালটির ছবি দিয়ে ওই পোস্টারে লিখেন, গত ১৯ মে ২০২৫ ইং তারিখ সন্ধ্যায় প্রিয় বিড়ালটি নিখোঁজ হয়। বিড়ালটি সাদা-রঙের লম্বা লোমওয়ালা, বড় চোখের ছিলো, বয়স ৪ মাস ১০ দিন। বিড়ালটিকে ‘সিম্বা’ বলে ডাকলে সাড়া দিতো। সম্ভবত বিড়ালটি হারিয়ে গেছে বা কেউ ভুলে নিয়ে গেছে। যদি কোনো হৃদয়বান ব্যক্তি খোঁজ পেয়ে থাকেন তাহলে যোগাযোগ করবেন। বিড়ালটির খোঁজ দিতে পারলে তাকে ১ হাজার টাকা পুরস্কৃত করা হবে।এ সম্পর্কে মোসা. মারিয়া বলেন, ‘আমি শখের বসে মার্চ মাসে বরিশাল থেকে বিড়ালটি ৫ হাজার টাকায় ক্রায় করি। তখন ওর বয়স ছিলো ১ মাস ১৭ দিন। এরপর থেকে তাকে পোষা শুরু করি। ধীরে ধীরে সে আমার খুব আপন হয়ে ওঠে। আদর করে নাম রেখেছি ‘সিম্বা’। ওরে ‘সিম্বা’ বলে ডাক দিলেই সাড়া দিতো। পরে গত ১৮ মে আমাদের বাসায় মেহমান আসে তার পরের দিন সন্ধায় প্রিয় বিড়ালটি নিখোঁজ হয়ে যায়।তিনি আরও বলেন, জানিনা বিড়ালটা কোথায় আছে, কী হালে আছে। কী খাচ্ছে এই চিন্তায় আমি পাগল হয়ে যাচ্ছি। আমার ‘সিম্বা’ হয়তো আমাকে পাগলের মতো খঁজে বেড়াচ্ছে। পোস্টার সাঁটানের প্রসঙ্গে তিনি বলেন, ‘সিম্বা’কে হারানোর কষ্ট থেকেই পোস্টার ছাপিয়েছি। কত স্মৃতি বিড়ালটির সঙ্গে। নইলে কি আর কেউ এ রকম করে পোস্টার ছাপায়?এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আলফাডাঙ্গায় কষ্টিপাথরের মূর্তিসহ গ্রেফতার ১
আলফাডাঙ্গায় কষ্টিপাথরের মূর্তিসহ গ্রেফতার ১

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিশেষ অভিযান চালিয়ে ১২৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে র‍্যাব। পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রাখা এই মূর্তিটি Read more

সবজির রাজ্যে চাষিদের স্বপ্ন ভেঙেছে টানাবৃষ্টি
সবজির রাজ্যে চাষিদের স্বপ্ন ভেঙেছে টানাবৃষ্টি

সবজির রাজ্য হিসেবে পরিচিত যশোর। এখানে উৎপাদিত সবজির দেশ-বিদেশে সুনাম রয়েছে। চলতি মৌসুমে বৃষ্টিপাতের কারণে সবজি ক্ষেত ও বীজতলা নষ্ট Read more

দিনাজপুরের ৫ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, সদর আসনে বেগম খালেদা জিয়া
দিনাজপুরের ৫ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, সদর আসনে বেগম খালেদা জিয়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর মধ্যে দিনাজপুর জেলার ৬টি আসনের Read more

কিশোরগঞ্জে পাঠচক্রের সেরা পাঠকরা পুরস্কৃত
কিশোরগঞ্জে পাঠচক্রের সেরা পাঠকরা পুরস্কৃত

উত্তাল মার্চের শেষ দিনে স্বাধীনতার চেতনায় আয়োজিত এক ব্যতিক্রমী অনুষ্ঠানে পাঠচক্রের সেরা পাঠকদের পুরস্কৃত করল কিশোরগঞ্জের আয়েশা-আফতাব-নাহার পাবলিক লাইব্রেরি। একই Read more

ময়মনসিংহে জীবনের নিরাপত্তা চেয়ে দুই সাংবাদিকের থানায় জিডি
ময়মনসিংহে জীবনের নিরাপত্তা চেয়ে দুই সাংবাদিকের থানায় জিডি

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পরিবহন সেক্টরের নানা অনিয়ম-লুটপাটের তথ্য জানতে চাইলে দুই সাংবাদিক সময়ের কণ্ঠস্বরের জেলা প্রতিনিধি মো: রবিউল আউয়াল রবি Read more

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আরও ৪ ইসরায়েলি নিহত
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আরও ৪ ইসরায়েলি নিহত

ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রোববার রাতে সর্বশেষ এসব হামলায় এখন পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন