নওগাঁর ধামইরহাট উপজেলায় আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রায় ৭০ হাজার ৭শত ৩৩টি গবাদিপশু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে। এ বছরেও উপজেলার চাহিদার প্রায় দ্বিগুন গবাদিপশু প্রস্তুত রয়েছে। অতিরিক্ত পশু উপজেলার চাহিদা মেটানোর পাশাপাশি দেশের বিভিন্ন এলাকার চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। কোরবানি যত ঘনিয়ে আসছে খামারিরা ততোটা তাদের খামারের গবাদিপশু পরিচর্যা করণে ব্যস্ত সময় পার করছেন।উপজেলা প্রাণিসম্পদ অফিস সুত্রে জানা গেছে, আসন্ন কোরবানি উপলক্ষে উপজেলায় ছোট বড় মোট ৩ হাজার ৩২৮ খামারিদের থেকে প্রায় ৭০ হাজার ৭শত ৩৩টি গবাদিপশু প্রস্তুত রয়েছে। মোট চাহিদা এবারে ৪০ হাজার ১৮টি পশু। ফলে উপজেলার চাহিদা মেটানোর পরেও ৩০ হাজার ৭১৫টি পশু উদ্বৃত্ত থাকবে। এসব খামারে ষাঁড় গরু রয়েছে ৭ হাজার ৮৭৭টি, বলদ গরু রয়েছে ১হাজার ৭৭১টি, গাভি গরু রয়েছে ৯হাজার ৯৮৯টি, মহিষ রয়েছে ৭১৩টি, ছাগল রয়েছে ৪৩ হাজার ৪৯৪টি এবং ভেড়া রয়েছে ৬ হাজার ৮৮৭টি। উপজেলায় খামারিদের পাশাপাশি প্রায় সকল পরিবারে ব্যক্তি উদ্যোগে গরু, মহিষ, ছাগল ও ভেড়া লালন পালন করে থাকেন।এসএস এগ্রো ফার্ম এর মালিক আরাফাত রহমান বলেন, আমি উপজেলার বীরগ্রাম এলাকায় আমার বাড়ির পার্শে প্রায় দুই দশক আগে মাত্র ১০-১২টি গরু নিয়ে শখের বসে খামার তৈরি করি। সেই থেকে শুরু বর্তমানে আমার খামারে প্রায় ৭০-৮০ টি বিভিন্ন জাতের গরু রয়েছে। কোরবানি উপলক্ষে আমার খামারে এবার ৬২টি বিভিন্ন জাতের গরু প্রস্তুত রয়েছে।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ওয়াজেদ আলী জানান, উপজেলায় এবারে কোরববানিতে গবাদি পশুর কোন ঘাটতি নেই। কোরবানি পশু সুস্থ ও সঠিক গরু চেনার পাশাপাশি হালাল জবাইয়ের প্রক্রিয়াসহ সঠিকভাবে পশুর চামড়া ছড়ানোর নিয়ম এবং স্বাস্থ্যসম্মত বর্জ্য ব্যবস্থাপনার উপরে প্রাণিসম্পদের পক্ষে থেকে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। উপজেলার প্রতিটি পশুর হাটবাজারে আমাদের প্রাণিসম্পদ টিম সাধ্য মতো মনিটরিং ভুমিকা পালন করবে পাশাপাশি স্থায়ী এবং অস্থায়ী কোরবানির পশুর হাটগুলোতে মেডিকেল টিম দায়িত্ব পালন করবেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দৌলতদিয়া পদ্মা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
দৌলতদিয়া পদ্মা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট সংলগ্ন পদ্মা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৪৫) মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।শনিবার (১৭ মে) রাত Read more

ডাকসু নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী সেই তন্বী
ডাকসু নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী সেই তন্বী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে বিজয়ী জুলাই আন্দোলনের পরিচিত মুখ Read more

সদস্যপদ স্থগিত প্রত্যাহারে উল্লাপাড়ায় বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন
সদস্যপদ স্থগিত প্রত্যাহারে উল্লাপাড়ায় বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিরাজগঞ্জ জেলা শাখা থেকে সদস্যপদ স্থগিত হওয়া উল্লাপাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রোববার (৪ Read more

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরও ৩৮ ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরও ৩৮ ফিলিস্তিনি

ইসরায়েলের অব্যাহত বর্বর হামলায় রক্তে ভাসছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। গত ২৪ ঘণ্টায় দখলদার বাহিনীর আক্রমণে আরও ৩৮ জন ফিলিস্তিনি নিহত Read more

আবারও মুখোমুখি ভারত-পাকিস্তান, খেলা দেখবেন যেভাবে
আবারও মুখোমুখি ভারত-পাকিস্তান, খেলা দেখবেন যেভাবে

সংযুক্ত আরব আমিরাতে সদ্য সমাপ্ত এশিয়া কাপে তিনবার মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। যেখানে একবারও জয়ের দেখা পায়নি পাকিস্তান। সেই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন