বিশ্বব্যাপী আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস। জীব বৈচিত্র্য সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করতেই জাতিসংঘের পরিবেশ কর্মসূচি ২২ মে দিনটি বিশ্ব জীব বৈচিত্র্য দিবস হিসেবে উদযাপন করে আসছে। সারা বিশ্বে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় জীববৈচিত্র্য সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাধীনতার পর ১৯৭৪ সালে জীব বৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য দূষণ নিয়ন্ত্রণ সেল ও বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রণয়ন করা হয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ১৯৯২ সালের ২২ মে কেনিয়ার রাজধানী নাইরোবিতে বায়োডাইভার্সিটি (সিবিডি) চুক্তিতে স্বাক্ষর করে। এরপর ৫ জুন ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে জাতিসংঘের পরিবেশ কর্মসূচীর ধরিত্রী সম্মেলনে সিবিডি বিভিন্ন দেশের স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে বিশ্বের প্রায় ১৬৮ টি দেশ সিবিডি চুক্তিতে স্বাক্ষর করে এবং সিবিডি ওই বছরের ২৯ ডিসেম্বর থেকে কার্যকর হয়। বর্তমানে এই চুক্তিতে স্বাক্ষরকারী দেশের সংখ্যা ১৯৫ টি। জীববৈচিত্র্য সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে ২৯ ডিসেম্বর কে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস হিসেবে ২০০০ সাল পর্যন্ত পালন করা হয়। কিন্তু ডিসেম্বর শেষ সপ্তাহে নানা ধরনের ছুটি থাকায় ২০০০ সালের পর থেকে প্রতিবছর ২২ মে বিশ্বব্যাপী এ দিবসটি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।বিখ্যাত ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানে ২০১১ সালে প্রকাশিত এক বৈজ্ঞানিক গবেষণা প্রতিবেদন অনুযায়ী পৃথিবীতে প্রায় ৮.৭ মিলিয়ন বা ৮৭ লক্ষেরও বেশি প্রজাতির উদ্ভিদ ও প্রাণী রয়েছে। আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে— স্থলজ জীবের ৮৬% এবং পানিতে বসবাসকারী ৯১% জীব এখনো বিজ্ঞানীদের নামকরণ ও শ্রেণীভুক্ত করাই বাকি! বর্তমান সময়ে শিল্প ও বিজ্ঞানের অভূতপূর্ব উন্নতির ফলে আবিষ্কৃত হচ্ছে নিত্যনতুন প্রযুক্তি। আধুনিক প্রযুক্তির যথেচ্ছ ব্যবহার এবং ক্রমাগত শিল্পায়ন ও নগরায়নের ফলে পরিবেশে অতিমাত্রায় নিঃসরিত হচ্ছে গ্রীন হাউজ গ্যাস। যার ফলে পরিবেশ দূষিত হচ্ছে এবং জীববৈচিত্র্য হুমকীর সম্মুখীন হচ্ছে। পৃথিবীর ক্রমবর্ধমান জনসংখ্যার প্রয়োজনীয় চাহিদা মেটানো এবং নির্বিচারে বনাঞ্চল উজাড় করার ফলে বিলুপ্ত হচ্ছে অনেক প্রজাতির উদ্ভিদ ও প্রাণি।এই পৃথিবীতে বাস করে হাজারো প্রাণী। তাদের নাম, পরিচিতি আর স্বভাবের কথা তুলে ধরতে গেলে হাজার পৃষ্ঠায় কোটি শব্দ লিখলেও শেষ হবে না। আধুনিক পৃথিবীতে এখন সব জায়গাতেই মানুষের পদচারণা। মানুষ, প্রাণী ও প্রকৃতি মিলিয়েই আমাদের পৃথিবী নামের সবুজ গ্রহটি। বিশ্ববাসীর ব্যবহারের জন্য একটি মাত্র এ জীবমন্ডলটি রয়েছে। মানুষ এটিকে এতোটাই নির্দয়ভাবে ও নির্বিচারে ব্যবহার করছে। বর্তমানে সমস্ত বিশ্ব ব্যবস্থাই হুমকির দরজায় এসে দাঁড়িয়ে আছে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে শোকবই খুলেছে কবি নজরুল কলেজ ছাত্রদল
খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে শোকবই খুলেছে কবি নজরুল কলেজ ছাত্রদল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শোক ও সমবেদনা জানাতে শোকবই খুলেছে কবি নজরুল সরকারি কলেজ Read more

খেলা বন্ধ না হলে আরেকটা গণঅভ্যুত্থান: নাহিদ
খেলা বন্ধ না হলে আরেকটা গণঅভ্যুত্থান: নাহিদ

নারায়ণগঞ্জকে বছরের পর বছর কিছু পরিবার নিয়ন্ত্রণ করেছে উল্লেখ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 'এই মাফিয়া সিস্টেমের সাথে আমরা Read more

১৭ লাখ টাকায় বৈধ হলো ৮ হাজার কেজি অবৈধ মাছ
১৭ লাখ টাকায় বৈধ হলো ৮ হাজার কেজি অবৈধ মাছ

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে অবৈধভাবে মাছ শিকার করে ভারতীয় জেলেরা। ইলিশসহ অন্তত ১০ প্রজাতির সামুদ্রিক মাছ শিকার করেন তারা। Read more

পাঁচ ইসলামী ব্যাংক একীভূত করার প্রস্তাব উপদেষ্টা পরিষদে অনুমোদন
পাঁচ ইসলামী ব্যাংক একীভূত করার প্রস্তাব উপদেষ্টা পরিষদে অনুমোদন

পাঁচ ইসলামী ব্যাংককে একীভূত করে শরীয়াহভিত্তিক ইউনাইটেড ইসলামী ব্যাংক গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) উপদেষ্টা পরিষদের Read more

হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন: প্রেস সচিব
হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন: প্রেস সচিব

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।বুধবার (১৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন