ছোটবেলায় বাসায় লাইট-ফ্যানের সুইচ না বন্ধ করার জন্য প্রায়ই বকাঝকা করেন বাবা-মা। সেই সময় এগুলো বিরক্তিকর মনে হলেও এখন বড় হয়ে আমরা বুঝতে পারি বিদ্যুতের দাম বৃদ্ধি কীভাবে আমাদের আয়কে প্রভাবিত করে। যখন মাসের শেষে ভারী বিদ্যুৎ বিল আসে, তখন সত্যিই অসহ্য লাগে। তবে কিছু সহজ উপায় অবলম্বন করে সাশ্রয় করতে পারেন বিদ্যুৎ বিল। চলুন জেনে নেই সেই কার্যকরী উপায়গুলো।১. এলইডি বাল্ব ব্যবহার করুন : এলইডি বাল্ব সাধারণ বাল্বের চেয়ে দামি হলেও এটি ৮০ শতাংশ কম বিদ্যুৎ খরচ করে এবং দীর্ঘস্থায়ী হয়। একবার বিনিয়োগ করে দীর্ঘমেয়াদে সাশ্রয় করুন।২. ফ্যান্টম পাওয়ার বন্ধ করুন : টিভি, চার্জার বা মাইক্রোওয়েভের মতো ডিভাইসগুলি সুইচ অফ করলেও প্লাগ লাগানো থাকলে বিদ্যুৎ খরচ হয়। স্মার্ট পাওয়ার স্ট্রিপ ব্যবহার করে এই খরচ বন্ধ করুন।৩. এসি ও হিটারের ব্যবহার নিয়ন্ত্রণ করুন : এসির তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসে সেট করুন। এর নিচে প্রতি ডিগ্রি তাপমাত্রা কমালে বিদ্যুৎ খরচ ৬-৮ শতাংশ বেড়ে যায়। এসির সঙ্গে সিলিং ফ্যান ব্যবহার করে ঠাণ্ডা বাতাস পুরো ঘরে ছড়িয়ে দিন। এতে এসি কম কাজ করে আপনার ঘরকে দ্রুত ঠান্ডা করতে পারবে। শীতকালে অতিরিক্ত হিটার ব্যবহার না করে বাড়িতেও গরম কাপড় পরুন।৪. এনার্জি- এফিশিয়েন্ট যন্ত্রপাতি কিনুন : নতুন যন্ত্রপাতি কেনার সময় ফিচারগুলো খেয়ার করুন। বেশিক্ষণ চলবে যেসব যন্ত্র সেগুলো ইনভার্টার কিনুন। এটি প্রথমে বেশি দামি মনে হলেও দীর্ঘমেয়াদে বিদ্যুৎ বিল কমাবে।৫. ব্যবহার না করলে প্লাগ খুলে রাখুন : চার্জার, ইলেকট্রিক কেটলি বা গেমিং কনসোল ব্যবহার না করলে প্লাগ খুলে রাখুন। এটি স্ট্যান্ডবাই পাওয়ার কমাতে সাহায্য করবে।৬. প্রাকৃতিক আলো ও বাতাস ব্যবহার করুন। দিনের বেলা পর্দা খুলে রেখে ঘরে আলো ঢুকতে দিন। ভালো বায়ু চলাচল এসির ব্যবহার কমাবে।৭. গিজার ও ওয়াশিং মেশিন মিতব্যয়ী হয়ে ব্যবহার করুন। গিজার প্রয়োজন অনুযায়ী চালান এবং অতিরিক্ত তাপমাত্রা এড়িয়ে চলুন। ওয়াশিং মেশিন পূর্ণ লোড চালিয়ে বিদ্যুৎ ও পানির সাশ্রয় করুন।৮. সোলার প্যানেল ইনস্টল করুন। দীর্ঘমেয়াদে সাশ্রয়ের জন্য সৌরবিদ্যুৎ ব্যবহার করুন। প্রাথমিক খরচ বেশি মনে হলেও বছরের পর বছর এটি লাভজনক।এই ছোট ছোট পরিবর্তনগুলো আপনার বিদ্যুৎ বিল কমাবে এবং পরিবেশেরও উপকার করবে। একটু সচেতনতাই আপনার পকেট ও পৃথিবী- দুটোকেই খুশি রাখতে পারে। আজই শুরু করুন, টাকা বাঁচান, স্ট্রেস কমান।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্কুল ফিডিংয়ে কাঁচা কলা বিতরণ, শিক্ষিকা সাময়িক বরখাস্ত
স্কুল ফিডিংয়ে কাঁচা কলা বিতরণ, শিক্ষিকা সাময়িক বরখাস্ত

ফরিদপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড-ডে মিল’-এ শিক্ষার্থীদের মাঝে খাওয়ার অনুপযোগী কাঁচা কলা বিতরণের অভিযোগে সহকারী শিক্ষক গোলাপী বেগমকে সাময়িক Read more

পারমাণবিক অস্ত্র কর্তৃপক্ষের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন শাহবাজ
পারমাণবিক অস্ত্র কর্তৃপক্ষের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন শাহবাজ

জম্মু-কাশ্মীরে হামলাকে কেন্দ্র করে পাক-ভারত উত্তেজনা বাড়ছে ক্রমশ। হামলা পাল্টা হামলা ও সীমান্তে গোলাগুলির ঘটনা হয়ে দাঁড়িয়েছে নিয়মিত। এই অবস্থায় Read more

জুলাই আন্দোলনে নিহত ১১৪ মরদেহ উত্তোলনের নির্দেশ
জুলাই আন্দোলনে নিহত ১১৪ মরদেহ উত্তোলনের নির্দেশ

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত ১১৪ জনের পরিচয় শনাক্তে লাশ উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত।সোমবার (৪ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ Read more

যুক্তরাষ্ট্রের অবরোধ ভেঙে কিউবায় যাচ্ছে রাশিয়ার তেলবাহী জাহাজ
যুক্তরাষ্ট্রের অবরোধ ভেঙে কিউবায় যাচ্ছে রাশিয়ার তেলবাহী জাহাজ

কিউবায় চলমান জ্বালানি সংকটের মধ্যে রাশিয়ার একটি তেলবাহী জাহাজ দেশটিতে পৌঁছানোর অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র।মার্কিন কোস্ট গার্ড জানায়, প্রায় ৭ লাখ Read more

ইতালিতে সমুদ্রপথে পৌঁছানোর শীর্ষে বাংলাদেশি অভিবাসীরা
ইতালিতে সমুদ্রপথে পৌঁছানোর শীর্ষে বাংলাদেশি অভিবাসীরা

সমুদ্রপথে চলতি বছরের শুরু থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত ইতালিতে পাড়ি জমানো অভিবাসীদের শীর্ষে আছেন বাংলাদেশিরা। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক Read more

মাঝারি ও ছোট গরুতে নজর বেশি ক্রেতাদের
মাঝারি ও ছোট গরুতে নজর বেশি ক্রেতাদের

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নড়াইলের হাটে কোরবানির পশু বিক্রি শুরু হয়েছে। জমে উঠেছে বেচাকেনা। জেলার তিনটি উপজেলার ছোট-বড় হাটে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন