বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, নির্বাচন বিষয়ে তার অবস্থান আগের মতোই রয়েছে। তিনি মনে করেন, ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত।বুধবার (২১ মে) ঢাকা সেনানিবাসে আয়োজিত ‘অফিসার্স অ্যাড্রেস’-এ তিনি এসব কথা বলেছেন। অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছেন।অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী কখনোই এমন কোনো কার্যকলাপে যুক্ত হবে না, যা সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর হবে। এই অনুষ্ঠানে ঢাকায় কর্মরত সেনা কর্মকর্তারা সশরীরে অংশ নেন। ঢাকার বাইরে থাকা সেনা কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত হন।সেনাপ্রধান জাতীয় স্থিতিশীলতায় সশস্ত্র বাহিনীর নিরলস সেবা ও প্রতিশ্রুতির ভূয়সী প্রশংসা করেন। তিনি সবাইকে ধন্যবাদ দিয়ে বলেন, সেনাবাহিনী অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে, ভবিষ্যতেও তা করে যাবে। তিনি বলেন, সামনে কোরবানির ঈদ। মানুষ যেন নিরাপদে ঈদ উদ্যাপন করতে পারে, সে ব্যাপারে সবাইকে সহযোগিতা করতে হবে।জেনারেল ওয়াকার সকল পর্যায়ের সেনাসদস্যদের নিরপেক্ষ থাকার নির্দেশ দিয়ে বলেন, রাজনৈতিক সরকার দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই সেনাবাহিনীকে ব্যারাকে ফিরতে হবে। তা না হলে আঞ্চলিক ও বৈশ্বিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে জাতীয় প্রতিরক্ষা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। অভ্যন্তরীণ নিরাপত্তায় সেনাবাহিনীকে দীর্ঘমেয়াদি মোতায়েন জাতীয় প্রতিরক্ষা প্রস্তুতিকে দুর্বল করে দিতে পারে।সেনাপ্রধান বলেন, গত ৫ আগস্ট থেকে সেনাবাহিনীর ধারাবাহিক প্রচেষ্টা সত্ত্বেও কিছু মহল বাহিনীকে অন্যায্যভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করছে। এ অবস্থায় দেশীয় ও বিদেশি স্বার্থান্বেষী গোষ্ঠীগুলো যাতে পরিস্থিতির সুযোগ নিয়ে সংকট ঘনীভূত করতে না পারে, সে ব্যাপারে সজাগ থাকতে হবে।সেনাপ্রধান অনুষ্ঠানে কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন। আলোচনায় থাকা ‘মানবিক করিডর’ নিয়ে এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, এখানে জাতীয় স্বার্থ দেখতে হবে। যা করার জাতীয় স্বার্থ রক্ষা করেই করতে হবে। এর সঙ্গে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার বিষয়টি যুক্ত করা উচিত। আর যা–ই করা হোক, পলিটিক্যাল কনসেনসাসের (রাজনৈতিক মতৈক্য) মাধ্যমে সেটা হতে হবে।চট্টগ্রাম বন্দর নিয়ে এক প্রশ্নের জবাবে জেনারেল ওয়াকার–উজ–জামান বলেন, তিনি মনে করেন এসব ক্ষেত্রে স্থানীয় মানুষ ও রাজনৈতিক নেতাদের মতামত নিতে হবে। রাজনৈতিক সরকারের মাধ্যমেই কেবল এ ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত।অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম নিয়ে এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, ‘কী সংস্কার হচ্ছে, কীভাবে হচ্ছে, এ বিষয়ে আমার কিছু জানা নেই। এ নিয়ে আমার সঙ্গে কোনো পরামর্শ বা আলোচনা হয়নি।’ গত বছরের জুলাই-আগস্টের হত্যাকাণ্ড বিষয়ে জাতিসংঘের তথ্য অনুসন্ধান প্রতিবেদন প্রসঙ্গে তিনি বলেন, ‘এ বিষয়েও আমাদের সঙ্গে কথা বলা হয়নি।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নদীপথে ‘সন্ত্রাসী শাসন’, ঈশ্বরদীতে অস্ত্রের মহড়ায় থমথমে পরিস্থিতি
নদীপথে ‘সন্ত্রাসী শাসন’, ঈশ্বরদীতে অস্ত্রের মহড়ায় থমথমে পরিস্থিতি

পাবনার ঈশ্বরদীর সাড়া ঘাটের বালিমহল নিয়ে আধিপত্য বিস্তারে আওয়ামী লীগের স্বশস্ত্র গোষ্ঠীর একের পর এক প্রকাশ্যে অস্ত্রের মহড়া যেন চলছেই। Read more

বরিশালে হাটে পশু আছে, নেই ক্রেতা!
বরিশালে হাটে পশু আছে, নেই ক্রেতা!

ঈদ উল আযহার (কোরবানির) বাকি আর মাত্র দুইদিন। তবে এখনো বরিশালের গরুর হাটে বেচাকেনা জমে উঠেনি। ক্রেতা-বিক্রেতা ও হাট সংশ্লিষ্টদের Read more

লবণের ন্যায্যমূল্য নিশ্চিতের দাবিতে টেকনাফে চাষি ও ব্যবসায়ীদের সমাবেশ
লবণের ন্যায্যমূল্য নিশ্চিতের দাবিতে টেকনাফে চাষি ও ব্যবসায়ীদের সমাবেশ

কক্সবাজারের টেকনাফ লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করার লক্ষ্যে শত শত লবণ চাষী ও ব্যবসায়ীদের উপস্থিতে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।তথ্য Read more

কর্ণফুলী টানেল অলাভজনক, সমাধান সিটি করপোরেশন সম্প্রসারণে: চসিক মেয়র
কর্ণফুলী টানেল অলাভজনক, সমাধান সিটি করপোরেশন সম্প্রসারণে: চসিক মেয়র

দক্ষিণ এশিয়ার প্রথম নদীর তলদেশের টানেলকে অলাভজনক প্রকল্প থেকে লাভজনক ও টেকসই করতে আশপাশের এলাকাগুলোকে সিটি করপোরেশনের আওতায় আনতে হবে Read more

সীমান্তের প্রতিটি ইঞ্চিতে নজরদারি, অনুপ্রবেশ ঠেকাতে তৎপর বিজিবি
সীমান্তের প্রতিটি ইঞ্চিতে নজরদারি, অনুপ্রবেশ ঠেকাতে তৎপর বিজিবি

দেশের বিভিন্ন সীমান্তে ভারতীয় নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ ও পুশইন নিয়ে যখন উত্তেজনা বিরাজ করছে, তখন তুলনামূলকভাবে শান্ত রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন