অন্তর্বর্তীকালীন সরকারের ওপর আস্থা হারিয়ে গেছে জানিয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আপনাদের ওপর আস্থা, আপনাদের ওপর বিশ্বাস সবকিছুই মানুষ আজ হারিয়ে ফেলেছে। এসব হারিয়ে যাওয়ার পর কী হবে? কেউ লন্ডন চলে যাবে, কেউ আমেরিকা চলে যাবে। কেউ পরিবেশের নামে বিদেশ চলে যাবে। আপনার আশেপাশে যারা কান কথা দিয়ে আপনাকে নির্বাচন থেকে দূরে সরিয়ে নিচ্ছে, তারা তখন কেউই আপনার পাশে থাকবে না। আপনার সুনাম এবং আপনার অর্জনকে এরা ক্ষুণ্ন করে চলে যাবে।বুধবার (২১মে) জাতীয় প্রেস ক্লাবে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত এক সভায় এসব কথা বলেন তিনি।জয়নুল আবেদিন ফারুক বলেন, হাসিনার বিচারের প্রতি আমার আস্থা ছিল কিন্তু এখন নেই। দেখলাম হামিদ নাটক, নাটক দেখলাম আইভির, আরেক নাটক দেখলাম ফারিয়ার নাটক। হচ্ছেটা কি দেশে? বাংলাদেশের জনগণের মূল দাবিগুলো অন্যদিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা, কী এসব?ড. মুহাম্মদ ইউনূসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, নয় মাসে অন্তর্বর্তীকালীন সরকারের পরিচালনায় বিচার বিভাগের ওপর মানুষের আস্থা হাসিনা আমলের চেয়েও বেশি হওয়ার কথা ছিল। কিন্তু বর্তমানে বিচারকদের রায় প্রভাবিত হচ্ছে। বিচারক রায় দিয়েছেন কার ইঙ্গিতে, কার বলে, কার পরামর্শে? আজকে জনগণ রাস্তায়, এই পরামর্শটা আপনি না নিলেই পারতেন।ফারুক বলেন, আপনার হাতে ক্ষমতা আল্লাহ দিয়েছে, জনগণ পাশে আছে। তাহলে কীসের এত ভয়? আপনার তো ভয় পাওয়ার কথা না। কারণ সবাই আপনার সঙ্গে শুধু আওয়ামী লীগ ছাড়া। তাহলে কেনো ইশরাক শপথ নিতে পারলেন না? ইশরাকের সমর্থকরা কেনো সিটি কর্পোরেশন তালা দিলেন? ইশরাক কেনো আজকে মৎস্য ভবন থেকে শাহবাগ অভিমুখে মিছিল করছেন? আপনারা যদি কারো কান কথা শুনে ইশরাকের শপথ গ্রহণ বন্ধ করে থাকেন, তাহলে খুব ঘৃণিত কাজ করেছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে প্রথম দিনে ৪২ আপিল
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে প্রথম দিনে ৪২ আপিল

রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আজ থেকে নির্বাচন কমিশনে আপিল আবেদন শুরু হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) প্রথমদিন আগারগাঁওয়ের নির্বাচন ভবনে Read more

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

ময়মনসিংহের ত্রিশাল সিএনজি বাস মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছে।আহত এক জন।ত্রিশাল থানা পুলিশ এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত Read more

কুবিতে পোষ্য কোটায় ভর্তি হলেন কুবি উপাচার্যের মেয়ে
কুবিতে পোষ্য কোটায় ভর্তি হলেন কুবি উপাচার্যের মেয়ে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরে ৪৬.২৫ পেয়ে পোষ্য কোটায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং Read more

‘মারধরের শিকার’ মিশা? ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল
‘মারধরের শিকার’ মিশা? ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল

সামাজিক যোগাযোগমাধ্যমে বুধবার (১৪ মে) রাতে হঠাৎ একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দাবি করা হয় ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মিশা Read more

শ্রীপুরে হঠাৎ কারখানা বন্ধ, বিপাকে শ্রমিকরা
শ্রীপুরে হঠাৎ কারখানা বন্ধ, বিপাকে শ্রমিকরা

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বারোতোপা এলাকায় অবস্থিত খান টেক্স লিমিটেড নামের একটি পোশাক কারখানা হঠাৎ বন্ধ করে দেওয়ায় চরম Read more

কিশোরগঞ্জ একটি দুর্বল পৌরসভা : স্বাস্থ্য সচিব
কিশোরগঞ্জ একটি দুর্বল পৌরসভা : স্বাস্থ্য সচিব

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান বলেছেন, কিশোরগঞ্জের পৌরসভাটি দুর্বল। বাংলাদেশে যতগুলো পৌরসভা আছে তার মধ্যে এটি একটি দুর্বল পৌরসভা। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন