পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে গাজীপুরের কাশিমপুরসহ বিভিন্ন উপজেলায় ব্যস্ততা বেড়েছে কামার পল্লীতে। হাতুড়ি পেটানো টুং টাং শব্দে এখন মুখর কামার পল্লী। লোহা পুড়িয়ে লাল করে পিটিয়ে দিনরাত ধারালো দা, বটি, ছুরি, চাপাতি তৈরিতে ব্যস্ত কারিগররা। বুধবার (২১ মে) মহানগরীর কাশিমপুরের বিভিন্ন এলাকার কামার পল্লী ঘুরে দেখা যায়, কারিগরদের সারা শরীরে ঘাম। লোহা পুড়িয়ে লাল করে পিটিয়ে ধারালো অস্ত্র তৈরিতে ব্যস্ত তারা।কোনো দিকে তাকানোর তো দূরের কথা, খাওয়ার ফুরসতও নেই তাদের। এছাড়াও কোরবানির ঈদে কাজের চাপ বেশি হওয়ায় অনেক মৌসুমি কামারও অস্থায়ী দোকান বসিয়ে দা-ছুরি শান দেওয়ার কাজ করছেন।কামারদের সঙ্গে কথা বলে জানা যায়, বটি বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকায়। আকৃতি ও লোহা ভেদে ৩০০ থেকে ৬০০ টাকায় পাওয়া যাচ্ছে দা। ছুরি প্রতিটি ৫০ থেকে ৩০০ টাকা। চাপাতি কেজি প্রতি ৫০০ থেকে ৬০০ টাকায়, আর সাধারণ লোহার চাপাতি কেজি প্রতি ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও গরু জবাইয়ের ছুরি প্রতিটি ৮০০ থেকে ১০০০ টাকা এবং ধার দেওয়ার স্টিল প্রতিটি ৫০ টাকা করে বিক্রি হচ্ছে। পুরনো যন্ত্রপাতি শান দিতে ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।কারিগর সঞ্জয় সরকার বলেন, ৩৫ বছর ধরে এ পেশায় আছি। প্রতি বছরই এ সময়টায় অনেক ব্যস্ত সময় পার করে থাকে।দিন যত গড়াবে ব্যস্ততা ততোই বাড়বে।এসময় প্রতিদিন খুব সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করি। চলবে ঈদের আগের দিন পর্যন্ত। ঈদের আগের দিনে অনেক অর্ডার ফেরত দিতে হয়। কোরবানি ঈদের আগের এক সপ্তাহ ভালো আয় হয়।এসময় আরেক কামার নন্দলাল বর্মন, যত কাজ করতে পারি তত টাকা।আর ভাত খাওয়ার সময় পাই না। ঈদের তিন দিন আগে থেকে বেশি ব্যস্ততা শুরু হয়। কামার সুশান্ত কর্মকার বলেন, খুব ছোট থেকেই এ কাজ করি। সারা বছর খুব একটা কাজ থাকে না। কোরবানি এলেই কাজ বেড়ে যায়। তাই এ সময়টাতে একটু বাড়তি আয়ের উদ্দেশ্যে দিনরাত পরিশ্রম করি।তবে এদিকে ক্রেতাদের অভিযোগ, ঈদ মৌসুমে ক্রেতা সমাগম বেশি হওয়ায় কামাররা ইচ্ছেমতো দাম হাকাচ্ছেন।অপরদিকে অন্য  সময়ের তুলনায় প্রত্যেকটা সরঞ্জামের দাম ১০০ থেকে ১৫০ টাকা বেশি নিচ্ছেন তারা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাটকের বাইরে আমি হিজাব খুলতে চাই না: অহনা
নাটকের বাইরে আমি হিজাব খুলতে চাই না: অহনা

অহনা রহমানের কথা ক্যারিয়ায়ের শুরুটা করেছিলেন মডেলিং দিয়ে, এরপর কাজ করেছেন টেলিভিশন নাটকে। বহুমাত্রিক অভিনয়ের দক্ষতা রয়েছে তার। কখনও শহরের Read more

গুচ্ছ ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের পাশে নোবিপ্রবির ছাত্রসংগঠনগুলো
গুচ্ছ ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের পাশে নোবিপ্রবির ছাত্রসংগঠনগুলো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ‘সি’ ইউনিট (ব্যবসায় শিক্ষা) ভর্তি পরীক্ষাকে কেন্দ্র Read more

ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছায় তারেক রহমানের বার্তা
ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছায় তারেক রহমানের বার্তা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।রবিবার (২৮ সেপ্টেম্বর) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এক Read more

কাজী রিয়াজের ১৩ বছরের নিরলস পরিশ্রমে মানবতার প্রতীক ‘মাস্তুল ফাউন্ডেশন’
কাজী রিয়াজের ১৩ বছরের নিরলস পরিশ্রমে মানবতার প্রতীক ‘মাস্তুল ফাউন্ডেশন’

বাংলাদেশের স্বেচ্ছাসেবী দাতব্য প্রতিষ্ঠান ‘মাস্তুল ফাউন্ডেশন’ সফলভাবে ১২ বছর পূর্ণ করে আজ ১৩তম বর্ষে পদার্পণ করেছে। করোনা কালীন সময় থেকে Read more

ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আজ
ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আজ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আজ (৩১ অক্টোবর)। চলতি বছরের Read more

আ.লীগের ভুল ছিল, আজকের অবস্থা ভুলেরই শাস্তি: আব্দুল হামিদ
আ.লীগের ভুল ছিল, আজকের অবস্থা ভুলেরই শাস্তি: আব্দুল হামিদ

আওয়ামী লীগ সরকারের শাসনামলে টানা ১০ বছর রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা আবদুল হামিদ বলেছেন, আমাদের অনেক ভুল ছিল। ভুল ছিল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন