টাইমস হায়ার ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে দেশসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।সম্প্রতি টাইমস হায়ার এডুকেশনের ওয়েবসাইটে এই র‍্যাঙ্কিং প্রকাশিত হয়। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, কর্মকাণ্ড, উদ্ভাবন ও সফলতার ভিত্তিতে প্রতি বছর আন্তর্জাতিক এই র‌্যাঙ্কিং প্রকাশ করা হয়।জানা যায়, মোট ১৭টি ক্যাটাগরির ওপর ভিত্তি করে র‌্যাঙ্কিংটি প্রস্তুত করা হয়। এর মধ্যে রয়েছে– ‘নো পোভার্টি’; ‘জিরো হাঙ্গার’; ‘গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং’; ‘কোয়ালিটি এডুকেশন’; ‘জেন্ডার ইকুয়ালিটি’; ‘ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন’; ‘অফ ডল অ্যান্ড ক্লিন এনার্জি’; ‘ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ’; ‘ইন্ডাস্ট্রি ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার’; ‘রিকোয়ার্ড ইনেকুয়ালিটিস’; ‘সাসটেইনেবল সিটিজ অ্যান্ড কমিউনিটিস’ প্রভৃতি। প্রকাশিত এই তালিকায় বাংলাদেশের ৮টি সরকারি ও ১২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম স্থান পেয়েছে। এ তালিকায় এবার জায়গা করে নিয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। এবারের তালিকায় এক নম্বরে রয়েছে অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়। এরপরেই আছে ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনিভার্সিটি।এদিকে, বিশ্ব র‍্যাঙ্কিংয়ে মর্যাদাপূর্ণ এমন অবস্থানের কারণে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানানোর পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্ত, রাজনৈতিক দল নিবন্ধন ও দেশীয় পর্যবেক্ষক Read more

পাকিস্তানের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতা ভারতের জন্য অশনিসংকেত
পাকিস্তানের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতা ভারতের জন্য অশনিসংকেত

ভারতের ঔদ্ধধত্যের কারণেই যুক্তরাষ্ট্রকে পাকিস্তানের সঙ্গে আরও ঘনিষ্ঠ করেছে বলে জানিয়েছেন মার্কিন সামরিক বাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল মার্ক কিমিট।পাকিস্তানের সংবাদমাধ্যম Read more

টি-টোয়েন্টির নতুন অধিনায়ক লিটন দাস
টি-টোয়েন্টির নতুন অধিনায়ক লিটন দাস

বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টির অধিনায়ক হচ্ছেন লিটন দাস। তাকে দায়িত্ব দিয়েই সংযুক্ত আরব আমিরাত সফরের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট Read more

এইচএসসিতে যশোর বোর্ডে ফলাফল বিপর্যয়
এইচএসসিতে যশোর বোর্ডে ফলাফল বিপর্যয়

এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ডের ফলাফলে কমেছে পাসের হার ও জিপিএ-৫। ৯টি সাধারণ বোর্ডের মধ্যে গতবারের মতো এবারও এই বোর্ডের অবস্থান Read more

শাপলাকে প্রতীক হিসেবে তালিকাভুক্ত করতে ইসিতে এনসিপির আবেদন
শাপলাকে প্রতীক হিসেবে তালিকাভুক্ত করতে ইসিতে এনসিপির আবেদন

নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ সংশোধন করে শাপলা, শাদা শাপলা অথবা লাল শাপলাকে প্রতীক হিসেবে তালিকাভুক্ত করে এর একটি বরাদ্দ দিতে Read more

হজযাত্রীর কোটা ১ হাজার বহাল রাখতে সৌদিকে অনুরোধ ধর্ম উপদেষ্টার
হজযাত্রীর কোটা ১ হাজার বহাল রাখতে সৌদিকে অনুরোধ ধর্ম উপদেষ্টার

সৌদি সরকারের পক্ষ থেকে গতবছরই জানানো হয়েছিল, ২০২৬ সালে হজে প্রতি এজেন্সির ন্যূনতম যাত্রী কোটা হবে ২ হাজার জন। তবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন