লক্ষ্মীপুরে বর্ষা মৌসুমের আগেই জলাবদ্ধতা নিরসন ও খালের স্বাভাবিক পানি প্রবাহে প্রতিবন্ধকতা অপসারণে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। বুধবার (২১ মে) সকাল ১০টায় সদর উপজেলার বাঙ্গা খাঁ ইউনিয়নের অবিরখিল এলাকার খালের ওপর গড়ে ওঠা দোকানঘর ও বসত বাড়ি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অভি দাশের নের্তৃত্বে পুলিশ ও সেনাবাহিনী এই যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।জানা যায়, সদর উপজেলার বাঙ্গা খাঁ ইউনিয়নের জকসিন থেকে পোদ্দার বাজার সড়ক সংলগ্ন ছাগল ছিড়া ও অবিরখিল খালের ওপর অবৈধভাবে স্থাপনা নির্মাণ করার কারণে পানি প্রবাহ বাধাগ্রস্থ হচ্ছে। এ অবস্থায় খালের জায়গা দখলমুক্ত করতে ও জলাবদ্ধতা দূর করতে খালের ওপর নির্মাণ করা সেমি পাকা ১০টি দোকান ও ২টি বসত বাড়ি উচ্ছেদ করা হয়।এসময় সদর উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ ছাড়াও অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সার্ভেয়ার কমেস্বর চাকমা, শাখায়েত হোসেন, পুলিশ সদস্য মো. মুজাহিদ হোসেন, মো. সারোয়ার হোসেনসহ আরও অনেকে। সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অভি দাশ জানান, বিভিন্ন স্থানে খালের ওপর দীর্ঘদিন ধরে অবৈধ দখল ও অব্যাবস্থাপনায় বদ্ধ হয়ে রয়েছে। এতে স্বাভাবিক পানি চলাচল বাধাগ্রস্ত সহ বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ফলে চরম ভোগান্তিতে পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের। তাই খাল দখল মুক্ত অভিযান শুরু হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুই বন্ধুকে শেষ বিদায়, উপজেলাজুড়ে শোকের ছায়া
দুই বন্ধুকে শেষ বিদায়, উপজেলাজুড়ে শোকের ছায়া

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চোখের জলে দুই বন্ধুকে শেষ বিদায় দিয়েছেন পরিবার-পরিজন, আত্নীয়-স্বজন, সহপাঠী, শুভাকাঙ্খীসহ এলাকাবাসী। শুক্রবার (০৯ মে) দুপুর আড়াইটার দিকে পাকুন্দিয়া Read more

নারায়ণগঞ্জে মৎস্য কর্মকতা কার্যালয়ের পিয়নের কোটি টাকা আত্মসাতের অভিযোগ
নারায়ণগঞ্জে মৎস্য কর্মকতা কার্যালয়ের পিয়নের কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে মৎস কর্মকর্তার কার্যালয়ের পিয়ন মাহবুব আলম সুমন প্রতারনার জাল বিছিয়ে প্রায় কোটি টাকা আত্মসাত করেছেন এমনই অভিযোগ করেছেন Read more

খাগড়াছড়িতে চলছে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ
খাগড়াছড়িতে চলছে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ

খাগড়াছড়িতে ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে দ্বিতীয় দফায় জেলায় জুম্ম ছাত্র-জনতার ডাকে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ শুরু হয়েছে। শনিবার (২৭ Read more

বিড়ালের রেডিমেড খাবারের বিশ্বস্ত প্রতিষ্ঠান ‘থ্রি এস’
বিড়ালের রেডিমেড খাবারের বিশ্বস্ত প্রতিষ্ঠান ‘থ্রি এস’

আজকের ব্যস্ত নগরজীবনে মানসিক প্রশান্তির উৎস হয়ে উঠছে পোষা প্রাণী, বিশেষ করে বিড়াল। সহজ যত্নে আপন হয়ে ওঠা এই প্রাণীটি Read more

পুলিশের কোনো কর্মকর্তা অপরাধে জড়ালে ব্যবস্থা নেওয়া হয়
পুলিশের কোনো কর্মকর্তা অপরাধে জড়ালে ব্যবস্থা নেওয়া হয়

পুলিশ বাহিনীতে কোনো কর্মকর্তা কোনো অপরাধের সঙ্গে জড়িত হলে যথাযথ অনুসন্ধান করে বিধি মোতাবেক বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়। সম্প্রতি অনেকগুলো Read more

৭৪ দিন পর খুলছে কুয়েট, ক্লাসে না ফেরার সিদ্ধান্তে অনড় শিক্ষকরা
৭৪ দিন পর খুলছে কুয়েট, ক্লাসে না ফেরার সিদ্ধান্তে অনড় শিক্ষকরা

দীর্ঘ ৭৪ দিন বন্ধ থাকার পর আজ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও তা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন