ইসরায়েলি বাহিনীর বিমান ও স্থল অভিযানে অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় আরও ৮৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ সময়ে ২৯০ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।বুধবার (২১ মে) সকালে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতির বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।ওই বিবৃতি থেকে জানা গেছে, শুধু মঙ্গলবার ভোর থেকে রাত পর্যন্ত গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর বিমান ও স্থল হামলায় অন্তত ৮৭ জন নিহত হয়েছেন। এ ছাড়া প্রায় শতাধিক লাশ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে।গাজার মিডিয়া অফিস আরেক বিবৃতিতে জানায়, ইসরায়েলি সেনারা উত্তর গাজা অঞ্চলের এক হাজারেরও বেশি বাড়িঘর পুরোপুরি বা আংশিক ধ্বংস করেছে। পাশাপাশি, ওই এলাকার ৩ লাখেরও বেশি বাসিন্দাকে গাজা সিটির দিকে ঠেলে দেওয়া হয়েছে, যেখানে তাদের আশ্রয় দেওয়ার মতো প্রয়োজনীয় অবকাঠামোই নেই।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, শেষ ২৪ ঘণ্টার হতাহতের সংখ্যাসহ ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহতের মোট সংখ্যা প্রায় ৫৩ হাজার ৫৭৩ জনে পৌঁছেছে এবং মোট আহতের সংখ্যা প্রায় ১ লাখ ২১ হাজার ৬৮৮ জনে দাঁড়িয়েছে।দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তারপর প্রায় দুইমাস গাজায় কম-বেশি শান্তি বজায় ছিল; কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসের তৃতীয় গত সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল।স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত ৩ হাজার ৪২৭ জন ফিলিস্তিনি নিহত এবং আরও প্রায় ১০ হাজারের কাছাকাছি মানুষ আহত হয়েছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাটমোহরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
চাটমোহরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

পাবনার চাটমোহরে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় জাহিদ হোসেন (৪৫) নামের এক পোলট্রি খাদ্য ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার(৩০ অক্টোবর) বিকেল ৫টার Read more

৫ জানুয়ারি: নামাজের সময়সূচি
৫ জানুয়ারি: নামাজের সময়সূচি

আজ সোমবার, ৫ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ২১ পৌষ ১৪৩২ বাংলা, ১৫ রজব ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

ঈদ বোনাস ২৫ শতাংশ বাড়ছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের
ঈদ বোনাস ২৫ শতাংশ বাড়ছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস ২৫ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। আগামী ঈদুল আজহা থেকে বাড়তি এ বোনাস পাবেন Read more

শ্রমিক দিবস উপলক্ষে লোহাগাড়া শ্রমিকদের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ
শ্রমিক দিবস উপলক্ষে লোহাগাড়া শ্রমিকদের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে লোহাগাড়া বটতলী হকার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে শ্রমজীবী মানুষের মাঝে খাবার পানি Read more

মানচিত্রে ফিলিস্তিনের নাম যুক্ত করলো যুক্তরাজ্য
মানচিত্রে ফিলিস্তিনের নাম যুক্ত করলো যুক্তরাজ্য

যুক্তরাজ্য প্রথমবারের মতো তাদের সরকারি মানচিত্রে ফিলিস্তিন রাষ্ট্রের নাম যুক্ত করেছে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের আনুষ্ঠানিক স্বীকৃতির ঘোষণার পরই এ সিদ্ধান্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন