‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যে সিরাজগঞ্জের কাজীপুরে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। যৌথভাবে এর আয়োজন করেন দুর্নীতি দমন কমিশনের পাবনার সমন্বিত জেলা কার্যালয় ও কাজীপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।দুর্নীতি বিরোধী এ বিতর্ক প্রতিযোগিতায় গতকাল সোমবার (১৯ মে) উপজেলার আটটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আটটি দলে অংশ নেয়। ওই দিন প্রথম রাউন্ড ও সেমিফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়। আজ (মঙ্গলবার) চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। এ পর্বে মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন কাজীপুর সরকারি মনসুর আলী কলেজের প্রভাষক ফিরোজ হাসান। বিচারক ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহনাজ পারভীন, মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা ও উপজেলা প্রকৌশলী একেএম হেদায়েত উল্লাহ। বিষয় নির্ধারণ ছিল ‘দুর্নীতি দমনে প্রতিকার নয়, প্রতিরোধই সর্বোত্তম পন্থা’। বিতর্কে অংশ নেয় গান্ধাইল রতনকান্দি ইউনিয়ন আলী আহমেদ উচ্চ বিদালয় ও তারকান্দি উচ্চ বিদ্যালয়। গান্ধাইল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। সেরা বক্তা নির্বাচিত হয় তারাকান্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আতিকুর রহমান।উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি পরিমল কুমার তরফদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান আকরামুল হক। প্রতিযোগিতাটি পরিচালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও কাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পাবনার উপসহকারি পরিচালক মনোয়ার হোসেন, কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম।  পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ ছাড়াও এসময় উপজেলার শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘পাঁচটির মধ্যে চারটি দেশই’ মিঠা পানির অভাব মেটাচ্ছে সাগর থেকে
‘পাঁচটির মধ্যে চারটি দেশই’ মিঠা পানির অভাব মেটাচ্ছে সাগর থেকে

কিছুদিন আগেও এই পদ্ধতি মূলত মধ্যপ্রাচ্যের ধনী ও শুষ্ক দেশগুলোতে সীমাবদ্ধ ছিল, কিন্তু বৈশ্বিক উষ্ণায়ন সেই পরিস্থিতি বদলে দিয়েছে।

ডেমরা থেকে ভোলাগঞ্জের লুট হওয়া ৪০ হাজার ঘনফুট সাদা পাথর উদ্ধার
ডেমরা থেকে ভোলাগঞ্জের লুট হওয়া ৪০ হাজার ঘনফুট সাদা পাথর উদ্ধার

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বিখ্যাত পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জ থেকে লুট হওয়া বিপুল পরিমাণ সাদা খনিজ পাথর রাজধানীর ডেমরা থেকে উদ্ধার করেছে Read more

গাজীপুরে ঝুটের গুদামের আগুন
গাজীপুরে ঝুটের গুদামের আগুন

গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার আমবাগ এলাকায় একটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় তিন ঘণ্টার Read more

ভারত-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা (২১ ডিসেম্বর ২০২৫)
ভারত-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা (২১ ডিসেম্বর ২০২৫)

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটে ১২তম আসরের ফাইনালে আজ রোববার (২১ ডিসেম্বর) মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। অ্যাডিলেড টেস্টের চতুর্থ দিনে Read more

বিকেলে জেল থেকে বেরিয়ে রাতেই ডাকাতির চেষ্টাকালে যুবক গ্রেফতার
বিকেলে জেল থেকে বেরিয়ে রাতেই ডাকাতির চেষ্টাকালে যুবক গ্রেফতার

কুমিল্লায় বিকেলে জেল থেকে বেরিয়ে রাতে পশুর হাটে ডাকাতির উদ্দেশ্যে বের হওয়া তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আরও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন