কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ মে) বেলা তিনটায় জেলার মিরপুর উপজেলার বিজিবি সেক্টর সংলগ্ন যোগীপোলে বালি বোঝায় ড্রাম ট্রাক ও একটি পালসার ও একটি হাঙ্ক মোটরসাইকেল এর দুর্ঘটনা ঘটে। উক্ত দুর্ঘটনায় আহত চারজনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন- কুষ্টিয়ার সদর উপজেলার মঙ্গলবাড়ীয়া এলাকার ফরিদ উদ্দিন এর ছেলে রাব্বি (৩৫) ও একই এলাকার বাবলুর ছেলে তুষার (৪২)। এছাড়াও এ ঘটনায় প্রশান্ত ও পরিমল নামের আরো দুজন আহত হয়েছে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মিরপুর বিজিবি সেক্টর থেকে ১০০ গজ পূর্বে যোগীপোল নামক স্থানে কুষ্টিয়া থেকে মেহেরপুর অভিমুখী বালি বোঝায় একটি ড্রাম ট্রাক ও মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। মুহূর্তেই একটি মোটরসাইকেল চূর্ণ-বিচূর্ণ হয়ে আগুন ধরে যায়। তাৎক্ষণিক মিরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দুর্ঘটনার কবলে পড়া মোটরসাইকেলের আগুন নিয়ন্ত্রণে আনে। পরেপরে স্থানীয়রা পালসার মোটরসাইকেলের দুই জন আরোহীকে ২৫০ সজ্জা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এছাড়াও হাঙ্ক মোটরসাইকেলের দুই আরোহীকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাদেরও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করে। পরে চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তুষার ও রাব্বি  নামে দু’জন ব্যক্তি নিহত হয়। এছাড়াও হাসপাতালে দুইজন চিকিৎসা নিচ্ছে বলেও জানা যায়।ঘটনা সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, মোটরসাইকেল ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা যাওয়ার খবর পেয়েছি। বর্তমানে ড্রাম ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানে সেনা অভিযানে ৬ সন্ত্রাসী নিহত, আহত ৪
পাকিস্তানে সেনা অভিযানে ৬ সন্ত্রাসী নিহত, আহত ৪

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় সেনা-পুলিশ যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধের সময় নিহত হয়েছে অন্তত ৬ জন সন্ত্রাসী এবং Read more

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ পরিচালকের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ পরিচালকের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন।আজ মঙ্গলবার (২৪ Read more

মশার উপদ্রবে অতিষ্ঠ পাবিপ্রবি শিক্ষার্থীরা
মশার উপদ্রবে অতিষ্ঠ পাবিপ্রবি শিক্ষার্থীরা

গরমের শুরুতেই পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) আবাসিক হলসহ ক্যাম্পাসজুড়ে মশার ব্যাপক উপদ্রবে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। বিকেল গড়ালেই হলে Read more

বিএনপি-জামায়াতের বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন দিবে এনসিপি: নাসীরুদ্দীন পাটোয়ারী
বিএনপি-জামায়াতের বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন দিবে এনসিপি: নাসীরুদ্দীন পাটোয়ারী

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর প্রধান সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছেন, তারা বিএনপি এবং জামায়াত উভয় দলের বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন দিতে Read more

রাশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত
রাশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত

রাশিয়ার পূর্ব উপকূলে ৭.৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দেশটির কামচাটকা অঞ্চল ভূমিকম্পে কেঁপে ওঠে। যুক্তরাষ্ট্রের ভূতাত্তিক Read more

কাজে আসতে দেরি করায় তিন জেলেকে মারধর, এক জনের মৃত্যু
কাজে আসতে দেরি করায় তিন জেলেকে মারধর, এক জনের মৃত্যু

পটুয়াখালীর কুয়াকাটার আলীপুর মৎস্যবন্দরে কাজে দেরি করায় তিন জেলেকে মারধর করা হয়েছে। এতে গুরুতর আহত হেলাল হাওলাদার (২৪) শুক্রবার (০৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন