“খাদ্য ও পুষ্টি নিরাপত্তার জন্য মৌমাছির উপযোগী পরিবেশ তৈরি করি” –  প্রতিপাদ্য নিয়ে ২০ মে পালিত হয়েছে বিশ্ব মৌমাছি দিবস ২০২৫। দিবসটি উপলক্ষে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি গবেষক, শিক্ষক, মৌচাষি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অংশগ্রহণে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়। বক্তারা খাদ্য উৎপাদনে মৌমাছির গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন এবং পরাগায়ন নিশ্চিতকরণের মাধ্যমে খাদ্য নিরাপত্তা ও পুষ্টির জন্য মৌমাছির উপযোগী পরিবেশ তৈরির আহ্বান জানান।আলোচনা সভায় কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক এবং বিশ্ব মৌমাছি দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন মৌমাছির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “এই দিবস পালনের প্রধান উদ্দেশ্য হলো গণসচেতনতা বৃদ্ধি করা। খাদ্য উৎপাদন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় মৌমাছির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরাগায়নের মাধ্যমে মৌমাছি আমাদের খাদ্য নিরাপত্তায় বিশাল অবদান রাখে। তাই, মৌমাছির জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা এখন সময়ের দাবি।”অধ্যাপক সাখাওয়াৎ রাস্তার ধারে ও পতিত জমিতে অধিক ফুল উৎপাদনকারী ফল গাছ লাগানোর পরামর্শ দেন, যাতে মৌমাছি পর্যাপ্ত খাদ্য পেতে পারে। তিনি লিচু, আম, কলা, পেঁপে, বরই, সজিনা, কনকচূড়া ইত্যাদি গাছ লাগানোর কথা বলেন এবং জুন মাসকে ফল গাছ রোপণের সেরা সময় হিসেবে উল্লেখ করেন।তবে, মৌচাষের ক্ষেত্রে কিছু বড় চ্যালেঞ্জের কথাও তিনি তুলে ধরেন। জলবায়ুর পরিবর্তনের কারণে অনেক গাছে সঠিক সময়ে ফুল না আসায় মৌমাছিদের খাদ্য সংকট দেখা দিচ্ছে। এই সমস্যা সমাধানে তিনি সারা বছর ফুল ধরে এমন গাছ লাগানোর পরামর্শ দেন। এছাড়াও, থায়োমিথোক্সাম জাতীয় কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মৌমাছির কর্মক্ষমতা কমিয়ে দিচ্ছে। তাই, তিনি দিনে কীটনাশক ব্যবহার না করে বিকেল বা সন্ধ্যায় ব্যবহারের পরামর্শ দেন, কারণ মৌমাছি দিনের বেলায় বেশি সক্রিয় থাকে।তিনি আরও বলেন, বর্তমানে দেশে ভালো মানের রাণী মৌমাছির অভাব রয়েছে, যা মৌমাছির বংশবৃদ্ধিতে বাধা দিচ্ছে। এই সমস্যা সমাধানে বিদেশ থেকে ভালো জাতের রাণী মৌমাছি আমদানি করার কথা বলেন তিনি। একই সাথে, মৌচাষিরা তাদের পণ্য বাজারজাত করতে গিয়ে বিভিন্ন প্রশাসনিক জটিলতার শিকার হচ্ছেন, যা তাদের উৎসাহ এবং আয় কমিয়ে দেয়।এই সমস্যাগুলো মোকাবেলায় আধুনিক প্রশিক্ষণ, মৌচাষিবান্ধব গাছ রোপণ, নিরাপদ এবং মৌমাছি-বান্ধব কীটনাশকের সহজলভ্যতা নিশ্চিত করা এবং মৌমাছির জন্য পর্যাপ্ত কলোনি তৈরির ওপর জোর দেন তিনি। এছাড়াও, তিনি মৌচাষিদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম এবং বাজারের সুবিধা নিশ্চিত করার আহ্বান জানান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক ড. শাহনাজ সরকার। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল লতিফ র‍্যালিতে অংশ নিয়ে বলেন, “এই দিবসের মাধ্যমে মৌচাষের গুরুত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারলে দেশের খাদ্য উৎপাদন ব্যবস্থা আরও উন্নত হবে।”এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রোগী আছে, চিকিৎসা নেই: অবহেলায় ধুঁকছে মিরপুরের একমাত্র দাতব্য হাসপাতাল
রোগী আছে, চিকিৎসা নেই: অবহেলায় ধুঁকছে মিরপুরের একমাত্র দাতব্য হাসপাতাল

রাজধানীর মিরপুরে অবস্থিত একমাত্র দাতব্য হাসপাতাল হিসেবে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী শাহ্ আলী জেনারেল হাসপাতাল। দাতব্য চিকিৎসায় পাঁচ টাকার টিকিটের বিনিময়ে হযরত Read more

রাফিনিয়া-ইয়ামাল ঝলকে মায়োর্কাকে উড়িয়ে বার্সার উড়ন্ত শুরু
রাফিনিয়া-ইয়ামাল ঝলকে মায়োর্কাকে উড়িয়ে বার্সার উড়ন্ত শুরু

লা লিগার নতুন মৌসুমে জয় দিয়ে যাত্রা শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। হ্যান্সি ফ্লিকের অধীনে খেলতে নামা কাতালান ক্লাবটি ৯ Read more

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত
রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীর তেজগাঁওয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরমান হোসেন পাপ্পু নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়া Read more

৩ নভেম্বর: নামাজের সময়সূচি
৩ নভেম্বর: নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের Read more

চকরিয়া সরকারি খাস জমি দখল করে স্থাপনা
চকরিয়া সরকারি খাস জমি দখল করে স্থাপনা

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং মৌজার ইছাছড়ি গ্রামে সরকারি খাস জমি দীর্ঘদিন ধরে জবরদখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় আবু Read more

নিয়োগ দিচ্ছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক
নিয়োগ দিচ্ছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসিতে ‘ডাটাবেজ ম্যানেজমেন্ট অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৭ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন