বগুড়ার শেরপুরে সান্তনা বিশ্বাস (২৫) নামের এক নারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (১৯ মে) রাত ৯টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের গোপালপুর পূর্বপাড়া গ্রামে তার স্বামীর বাড়ির আঙিনা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।পুলিশ বলছে, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও নিহতের পরিবার বিষয়টিকে সন্দেহের চোখে দেখছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে।নিহতের স্বামী পলাশ বিশ্বাস দাবি করেন, সোমবার বিকেলে সান্তনা ঘরের কাঠের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। তখন বাড়িতে কেউ ছিলেন না, এমনকি বাড়ির প্রধান দরজাও ছিল বন্ধ। সান্তনার একটি দেড় বছরের শিশু সন্তান রয়েছে।নিহতের বাবা সুদেপ কুমার মালী বগুড়া সদর উপজেলার তেলিহারা গ্রামের বাসিন্দা। তিনি বলেন, “তিন বছর আগে আমি আমার মেয়ের বিয়ে দেই পলাশ বিশ্বাসের সঙ্গে। বিয়ের পর থেকে ওদের সংসারে অশান্তি লেগেই ছিল। আমার মেয়েকে প্রায়শই মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করত তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এ নিয়ে সমাজে একাধিকবার সালিস হয়েছে। আমি অনেকবার মেয়েকে বুঝিয়ে শান্ত করেছি। কিন্তু শেষ পর্যন্ত আমার মেয়ের মৃত্যু হলো। এটা আত্মহত্যা নয়, এটা পরিকল্পিত হত্যা। আমি এর সঠিক তদন্ত চাই, আমি ন্যায় বিচার চাই।”অন্যদিকে, পলাশ বিশ্বাস বলেন,“আমি বা আমার পরিবারের কেউ কখনো সান্তনাকে নির্যাতন করিনি। সংসার জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে মাঝেমধ্যে ঝগড়া হতো, কিন্তু তা খুব সাধারণ বিষয় ছিল।”এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। প্রাথমিকভাবে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।”এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বৌভাত থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, নিহত ৩
বৌভাত থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, নিহত ৩

রংপুরের পীরগাছায় বৌভাতের দাওয়াত খেয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে পড়ে তিনজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে। বুধবার Read more

টিভিতে আজকের খেলা (১৯ আগস্ট)
টিভিতে আজকের খেলা (১৯ আগস্ট)

আজ মঙ্গলবার (১৯ আগস্ট) শুরু হবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ। এদিন লা লিগায় মৌসুমের প্রথম ম্যাচ রিয়াল মাদ্রিদের, এতে প্রতিপক্ষ Read more

ডাকসু আগামী নির্বাচনী গ্রামার আমাদের হাতে তুলে দিয়েছে : ফুয়াদ
ডাকসু আগামী নির্বাচনী গ্রামার আমাদের হাতে তুলে দিয়েছে : ফুয়াদ

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, 'জনআকাঙ্ক্ষাকে যদি আমরা রিড করতে না পারি, সময়কে যদি রিড Read more

জাপান পার হয়ে যুক্তরাষ্ট্রে আঘাত হানলো সুনামি
জাপান পার হয়ে যুক্তরাষ্ট্রে আঘাত হানলো সুনামি

রাশিয়ার উপকূলে ৮ দশমিক ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে জেরে সৃষ্ট সুনামি জাপানের পর এবার যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা Read more

নীলফামারীর নিজ গ্রামে সংবর্ধনা পেলেন রাকসুর নবনির্বাচিত ভিপি জাহিদ
নীলফামারীর নিজ গ্রামে সংবর্ধনা পেলেন রাকসুর নবনির্বাচিত ভিপি জাহিদ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নীলফামারীর সন্তান মোস্তাকুর রহমান জাহিদকে সংবর্ধনা দিয়েছে গ্রামবাসী।মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে Read more

ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীন সফরে যাচ্ছেন পাক পররাষ্ট্রমন্ত্রী
ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীন সফরে যাচ্ছেন পাক পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তান-ভারত সামরিক সংঘর্ষ থামলেও দুপক্ষের মধ্যে কমেনি উত্তেজনা। দক্ষিণ এশিয়ার ক্রমবর্ধমান এই আঞ্চলিক পরিস্থিতির মধ্যে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন