বিশ্ব ইতিহাসে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে সফলভাবে মানবদেহে মূত্রথলি বা ব্লাডার প্রতিস্থাপন করেছেন দেশটির চিকিৎসকরা। সোমবার (১৯ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গার্ডিয়ান।গত ৪ মে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরের রোনাল্ড রেগান ইউসিএলএ মেডিকেল সেন্টারে এই জটিল অস্ত্রোপচারটি করা হয়। চিকিৎসকরা জানান, এটি মূত্রথলি সমস্যায় গুরুতর আক্রান্ত অনেক রোগীর জন্য আশার দুয়ার খুলে দেবে।হাসপাতাল কর্তৃপক্ষ রোববার জানায়, চার সন্তানের জনক ৪১ বছর বয়সী অস্কার লারেইনসারের শরীরে এ অস্ত্রোপচার করা হয়। ক্যান্সারের কারণে তার মূত্রথলির একটি বড় অংশ আগেই অপসারণ করতে হয়েছিল। পরবর্তীতে অপসারণ করতে হয় তার দুটি কিডনিও। সাত বছর টানা ডায়ালাইসিস করাচ্ছেন তিনি। অস্ত্রোপচারে তিনি এক দাতার কাছ থেকে একটি কিডনি ও একটি মূত্রথলি পেয়েছেন।মূত্রাশয় প্রতিস্থাপনটি করেছিলেন দুজন সার্জন যারা বছরের পর বছর ধরে এই কৌশলটি রপ্ত করতে কাজ করেছিলেন। আট ঘণ্টার দীর্ঘ অপারেশনে সেগুলো লারেইনসারের দেহে সফলভাবে প্রতিস্থাপন করেন চিকিৎসকরা।অস্ত্রোপচারে অংশ নেওয়া সার্জন ড. নিমা নাসিরি জানান, ‘অপারেশনের পরপরই কিডনি প্রচুর পরিমাণে প্রস্রাব তৈরি করতে সক্ষম হয়েছে। তাই রোগীর কোনো ডায়ালাইসিসের প্রয়োজন হয়নি।’ড. নাসিরি ও সহকারী সার্জন ড. ইন্দরবীর গিল জানান, এই ধরনের অস্ত্রোপচার এতদিন সম্ভব ছিল না। কারণ, মূত্রথলির চারপাশের রক্তনালিগুলো খুব জটিল এবং প্রযুক্তিগতভাবেও খুব কঠিন। এই প্রথম মূত্রথলি প্রতিস্থাপন সফল করতে তাদের দীর্ঘ চার বছরের প্রস্তুতি লেগেছে।এর আগে যেসব রোগীর মূত্রথলি অপসারণ করতে হত, তাদের জন্য অন্ত্রের একটি অংশ দিয়ে কৃত্রিমভাবে থলি তৈরি করা হতো। আবার অনেকের ক্ষেত্রে স্টোমা ব্যাগ ব্যবহার করে প্রস্রাব সংগ্রহ করতে হত। তবে এসব পদ্ধতির স্বল্প ও দীর্ঘমেয়াদি অনেক জটিলতা ও ঝুঁকি ছিল। তবে এই সাফল্যের ফলে এখন প্রাকৃতিক ও ঝুঁকিমুক্তভাবে এই সমস্যা সমাধান করা যাবে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল, লতিফ সম্পাদক
সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল, লতিফ সম্পাদক

টাঙ্গাইলের সখীপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ মে) বিকেল ৩ টায় প্রেসক্লাব মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত Read more

মোবাইল ইন্টারনেটের দাম কমাতে সরকারের কঠোর হুঁশিয়ারি
মোবাইল ইন্টারনেটের দাম কমাতে সরকারের কঠোর হুঁশিয়ারি

মোবাইল অপারেটররা ইন্টারনেটের দাম না কমালে সরকার কঠোর অবস্থানে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, Read more

বরিশালে চোখ রাঙ্গাচ্ছে ডেঙ্গু, একদিনে মৃত্যু ৩
বরিশালে চোখ রাঙ্গাচ্ছে ডেঙ্গু, একদিনে মৃত্যু ৩

  দিন যতই যাচ্ছে, ততই বরিশাল বিভাগে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বেড়েই চলেছে। পাশাপাশি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যার সাথে রোগী মৃত্যুর Read more

প্রধানমন্ত্রীত্ব হারিয়ে সংস্কৃতিমন্ত্রী হলেন পেতংতার্ন সিনাওয়াত্রা
প্রধানমন্ত্রীত্ব হারিয়ে সংস্কৃতিমন্ত্রী হলেন পেতংতার্ন সিনাওয়াত্রা

কল রেকর্ড  ফাসেঁর জেরে প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত হওয়ার পর থাইল্যান্ডের নতুন মন্ত্রিসভায় সংস্কৃতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পেতংতার্ন সিনাওয়াত্রা। বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন