ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনের সামনে চলছে ‘ব্লকেড কর্মসূচি’। ৬ষ্ঠ দিনের মতো বিক্ষোভ করছেন তার কর্মী-সমর্থকরা।মঙ্গলবার (২০ মে) সকাল থেকেই নগর ভবনের সামনে জড়ো হন নেতাকর্মীরা। সড়ক অবরোধ করে, ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে স্লোগান দেন তারা। গুলিস্তানসহ আশপাশের বেশকিছু শাখা সড়ক বন্ধ থাকায়, জনদুর্ভোগ সৃষ্টি হয়।বিক্ষোভকারীদের অভিযোগ, আদালতের রায়ে মেয়র হিসেবে ইশরাকের নাম ঘোষণার পরও সরকার তাকে শপথ নেওয়ার সুযোগ দিচ্ছে না। তারা সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে অবিলম্বে শপথ অনুষ্ঠান আয়োজনের দাবি জানান। একই সঙ্গে তারা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করেন।এ বিষয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, বিষয়টি এখনও উচ্চ আদালতে বিচারাধীন। আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত শপথের ব্যবস্থা নেওয়া সম্ভব নয়।প্রসঙ্গত, গত ২৭ মার্চ, ইশরাককে মেয়র ঘোষণা করে রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। রায়ের পর, ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করে ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। কিন্তু, আটকে যায় তার শপথ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুজিবনগরে পতাকা বৈঠকে ৯ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
মুজিবনগরে পতাকা বৈঠকে ৯ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় স্বাধীনতা সড়ক দিয়ে সীমান্ত পেরিয়ে আসা ৯ বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতের Read more

মামার ঘর দখল, সঙ্গে ২০ লাখ চাঁদা! ভাগ্নের বিরুদ্ধে আদালতে মামলা
মামার ঘর দখল, সঙ্গে ২০ লাখ চাঁদা! ভাগ্নের বিরুদ্ধে আদালতে মামলা

কিশোরগঞ্জে মামাকে বাসা থেকে বের করে দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে ভাগ্নের বিরুদ্ধে। এ ঘটনায় আদালতে মামলা Read more

ভোলায় স্বামীর পরকীয়া প্রেমের জেরে প্রাণ দিলেন স্ত্রী
ভোলায় স্বামীর পরকীয়া প্রেমের জেরে প্রাণ দিলেন স্ত্রী

ভোলার মনপুরায় গলায় ফাঁস দেওয়া তানিয়া (২০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যা।মঙ্গলবার (১৭ Read more

ফুটবলে ট্রান্সজেন্ডার নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন
ফুটবলে ট্রান্সজেন্ডার নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন

ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) ঘোষণা করেছে, আগামী ১ জুন থেকে নারীদের ফুটবলে ট্রান্সজেন্ডার বা রূপান্তরিত নারীদের অংশগ্রহণের অনুমতি দেয়া হবে Read more

মিরসরাইয়ে বাসচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু
মিরসরাইয়ে বাসচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী বাসচাপায় মোহাম্মদ কবির (২০) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন