বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার রিজিওনের অধিনস্ত উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) ৪,৪৩১টি অভিযান পরিচালনা করে ০৩টি পিস্তল (ওয়ান শুটার গান), ৩৪টি এ্যামুনিশন, ২ লাখ ৯৫ হাজার ৯০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ সীমান্তে বিভিন্ন চোরাই মালামাল নিয়ে ১২ জন কারবারিদের আটক করতে সাক্ষম হয়েছে। নবসৃজিত উখিয়া (৬৪ বিজিবি)-ব্যাটালিয়নের টিম গত ২ মাসে তাদের এসব অন্যন্য সাফল্য। উখিয়ার সীমান্তে নিরাপত্তা ও মাদক চোরাচালানে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়াতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী গত (১ মার্চ ২০২৫) তারিখে নবসৃজিত উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছিলেন। এই ৬৪-ব্যাটালিয়ন বিজিবির অধিনায়কের দায়িত্ব পান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন। কর্ম এরিয়া হিসাবে মিয়ানমার ও বাংলাদেশ সীমান্তবর্তী উখিয়া কেন্দ্রীক তাদের তৎপরতা রয়েছে। এর মধ্যে বালুখালী বিওপি, পালংখালী বিওপি, হোয়াইক্যং বিওপি, উনচিপ্রাং বিওপি, জীম্বংখালী বিওপি, খারংখালী বিওপি ও হ্নীলা বিওপিসহ শীলখালী চেকপোস্ট ও ইমামের ডেইল চেকপোস্ট তাদের নিয়ন্ত্রণে রয়েছে। উদ্বোধনের ২ মাসেরও কম সময়ে এই ব্যাটালিয়ানের অভিযানে মাদক, অস্ত্র, সীমান্তের চোরাকারবারিদের প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে দেখা গেছে।লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ৬৪-বিজিবির দায়িত্ব পালনে সীমান্তের নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি মাদকদ্রব্য পাচার নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ ও রোহিঙ্গা অনুপ্রবেশ, মানব পাচার ও অপহরণসহ অন্তঃসীমান্ত অপরাধ শূন্যের কোটায় নিয়ে আসতে প্রতিনিয়ত নিরলস ভাবে কাজ করে যাচ্ছে উখিয়া ৬৪-বিজিবি’র সদস্যরা। তিনি আরও জানান, সীমান্ত পিলার বিআরএম-১১ হতে বিপি-৩০ পর্যন্ত মোট ৩১ কিলোমিটার এলাকার দায়িত্বরত রয়েছে যার সম্পুর্ণটাই মায়ানমারের সাথে। এই দায়িত্বপূর্ণ এলাকার জিরো লাইন পুরোটাই নাফ নদী বেষ্টিত এবং অনেকাংশেই ঘন জঙ্গল রয়েছে যেখানে প্রায়শই সন্ত্রাসী কর্মকাণ্ড লেগেই থাকে। তাই এই এলাকায় দায়িত্ব পালন করা অনেকটাই চ্যালেঞ্জিং হয়ে পড়েছে এখন। তারপরও উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) গোয়েন্দা নজরদারী ও ডমিনেশন টহলের মাধ্যমে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় আধিপত্য বিস্তারসহ এহেন আভিযানিক কার্যক্রম সার্বক্ষণিক চলমান রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচনের জন্য যত টাকা লাগবে, দেওয়া হবে: অর্থ উপদেষ্টা
নির্বাচনের জন্য যত টাকা লাগবে, দেওয়া হবে: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, 'নির্বাচনের জন্য যত টাকা লাগবে, তা দেওয়া হবে। এ নিয়ে কোনো সমস্যা নেই।' নির্বাচনের বাজেট Read more

ভালুকায় মহাসড়কের পাশের ভাসমান দোকান উচ্ছেদ অভিযান
ভালুকায় মহাসড়কের পাশের ভাসমান দোকান উচ্ছেদ অভিযান

ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গড়ে ওঠা ভাসমান ও অবৈধ দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপদ (সওজ) Read more

অতিরিক্ত দামে টিকেট বিক্রি, নারায়ণগঞ্জে দুই পরিবহনকে জরিমানা
অতিরিক্ত দামে টিকেট বিক্রি, নারায়ণগঞ্জে দুই পরিবহনকে জরিমানা

নারায়ণগঞ্জে মূল্য তালিকা প্রদর্শন না করে অতিরিক্ত দামে টিকেট বিক্রির দায়ে দুটি পরিবহন কাউন্টারকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ Read more

ফ্ল্যাট থেকে পাকিস্তানি অভিনেত্রীর লাশ উদ্ধার
ফ্ল্যাট থেকে পাকিস্তানি অভিনেত্রীর লাশ উদ্ধার

পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগর আলীর লাশ উদ্ধার করা হয়েছে। তার বয়স হয়েছিল ৩২ বছর।মঙ্গলবার (৮ জুলাই) করাচির Read more

কালিয়াকৈরে ভবন নির্মাণে পথ বন্ধ, চরম ভোগান্তিতে এলাকাবাসী
কালিয়াকৈরে ভবন নির্মাণে পথ বন্ধ, চরম ভোগান্তিতে এলাকাবাসী

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চান্দরা উত্তরপাড়া বাতানবাড়ি মহল্লায় একটি সাততলা ভবন নির্মাণের কারণে এলাকাবাসীর চলাচলের রাস্তা বন্ধ হয়ে Read more

নেত্রকোনায় পলিথিন বিক্রি ও বাজারজাতকরণ, ৫ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড
নেত্রকোনায় পলিথিন বিক্রি ও বাজারজাতকরণ, ৫ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

নেত্রকোনায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রি ও বাজারজাতকরণের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ প্রতিষ্ঠানকে ৫ হাজার ৫শ টাকা অর্থদণ্ড ও ৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন