অভিনেত্রী নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছেন ঢাকার সিএমএম আদালত। এর আগে গতকাল সোমবার (১৯ মে) তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন আদালত।সোমবার (১৯ মে) মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক বিল্লাল ভূঁইয়া তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ বিষয়ে শুনানি হওয়ার কথাও বলেন।এদিন সকাল ৯টার দিকে নুসরাত ফারিয়াকে আদালতে হাজির করা হয়। তাকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়েছিল।রবিবার (১৮ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাচ্ছিলেন অভিনেত্রী ফারিয়া। কিন্তু তার বিদেশ যাত্রা আটকে দিয়ে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানাধীন এলাকায় হওয়া এক হত্যা চেষ্টা মামলায় আসামি করা হয় অভিনেত্রী ফারিয়াকে। অভিনেত্রী ছাড়াও শোবিজের আরও ১৬ জন তারকাকে এ মামলায় আসামি করা হয়।বাদী এনামুল হকের দায়ের করা এ মামলায় দাবি করা হয়, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ও অজ্ঞাতনামা তিন-চারশ’ জন বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান করেন। শুধু তাই নয়, আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে কাজ করেছিলেন অভিযুক্তরা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভাঙ্গুড়ায় মৌসুমের প্রথম শিলাবৃষ্টি
ভাঙ্গুড়ায় মৌসুমের প্রথম শিলাবৃষ্টি

কয়েকদিন ধরে পাবনা জেলায় মাঝারি ও মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এরই মাঝে ভাঙ্গুড়া উপজেলায় চলতি মৌসুমের প্রথমবারের মতো শিলা বৃষ্টি Read more

ভারত-পাকিস্তান সম্পর্কে নতুন মোড় কী বার্তা দিচ্ছে পাকিস্তানকে
ভারত-পাকিস্তান সম্পর্কে নতুন মোড় কী বার্তা দিচ্ছে পাকিস্তানকে

যুক্তরাষ্ট্রের আরোপ করা বাড়তি শুল্ক নিয়ে উদ্বেগের মধ্যে চীন ও ভারতের সম্পর্কে নতুন পরিবর্তন দেখা যাচ্ছে। সাম্প্রতিক সময়ে দুই দেশ Read more

জেলে লোক পাঠিয়ে মন্ত্রী হতে বলেছেন হাসিনা: আমির খসরু
জেলে লোক পাঠিয়ে মন্ত্রী হতে বলেছেন হাসিনা: আমির খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমাদেরকেও অনেক লোভ দেখিয়েছে আওয়ামী লীগ। আমি যখন জেলে ছিলাম তখন Read more

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে গাইলেন রুমী সরকার
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে গাইলেন রুমী সরকার

বীর মুক্তিযোদ্ধা স্বাধীন, বাংলাদেশের ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে নিয়ে নতুন গান নিয়ে হাজির হলেন সংগীতশিল্পী রুমী সরকার। রোববার Read more

বাংলাদেশ-পাকিস্তানসহ ৫০ দেশের তুলনায় বেশি শুল্ক দেবে ভারত
বাংলাদেশ-পাকিস্তানসহ ৫০ দেশের তুলনায় বেশি শুল্ক দেবে ভারত

বাংলাদেশসহ ৭০টি দেশের জন্য নতুন শুল্কহার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দর কষাকষির পর বাংলাদেশের শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে Read more

১৪ ডিসেম্বর: নামাজের সময়সূচি
১৪ ডিসেম্বর: নামাজের সময়সূচি

আজ রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ইংরেজি, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বাংলা, ২২ জমাদিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন