ফরিদপুরের আলফাডাঙ্গায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতায় পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দিনব্যাপী পাটআঁশ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ মে) উপজেলা পরিষদ মাল্টিপারপাস অডিটোরিয়ামে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় পাটআঁশ উৎপাদনকারী চাষীদের এ প্রশিক্ষণ প্রদান করা হয়।প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন, পাট অধিদপ্তরের উপ-পরিচালক সৈয়দ ফারুক আহমেদ (উপসচিব)।এসময় উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা (অ.দা) উজ্জ্বল বিশ্বাসের সঞ্চালনায় অন্যদের মধ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. লুৎফুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তুষার সাহা, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রেজওয়ানুল ইসলাম ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসান প্রমুখ।আলফাডাঙ্গা উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা (অ.দা) উজ্জ্বল বিশ্বাস জানান, ‘দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ছয়টি ইউনিয়ন ও পৌরসভার ৭৫ জন পাটআঁশ উৎপাদনকারী চাষীকে পাট চাষ, জাগ ও আঁশ ছাড়ানোসহ আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাট চাষের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সেইসাথে প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকলের মধ্যে সম্মানী ও প্রশিক্ষণ সামগ্রী বিতরণ করা হয়।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জানা গেল রাজধানীতে গ্যাসের মারাত্মক স্বল্পচাপের কারণ
জানা গেল রাজধানীতে গ্যাসের মারাত্মক স্বল্পচাপের কারণ

মালবাহী ট্রলারের নোঙ্গরের আঘাতে রাজধানীর আমিন বাজার এলাকায় তুরাগ নদীর তলদেশে থাকা গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজধানীতে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ Read more

টঙ্গীতে হোটেলে সন্ত্রাসী হামলা, আহত ২
টঙ্গীতে হোটেলে সন্ত্রাসী হামলা,  আহত ২

গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানাধীন মরকুন টিএনটি বাজারে গাসিক ৪৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ দুলাল হোসেনের মালিকানাধীন 'কস্তুরী হোটেল'-এ Read more

পাটের বাজার দর ভালো থাকলেও খরচ বেড়েছে জাগ দেওয়ার
পাটের বাজার দর ভালো থাকলেও খরচ বেড়েছে জাগ দেওয়ার

কিশোরগঞ্জের ভৈরবে পাটের বাম্পার ফলন ও বাজারে পাটের মূল্য বেশি হওয়ায় খুশি কৃষকরা। সরকার পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করায় বাজারে পাটের Read more

দেশের ৬ জেলায় নতুন ডিসি নিয়োগ
দেশের ৬ জেলায় নতুন ডিসি নিয়োগ

দেশের ছয় জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হলো পটুয়াখালী, কুষ্টিয়া, কুড়িগ্রাম, মেহেরপুর, নেত্রকোণা ও খুলনা। সোমবার (২৫ Read more

নওগাঁয় নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
নওগাঁয় নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

নওগাঁর পোরশায় নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার নিতপুর ইউনিয়নের শীতলি ফকিরপাড়া Read more

ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন আহমদ
ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, স্বয়ং আল্লাহ ছাড়া ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন কেউ ঠেকাতে পারবে না। শনিবার (৩০ আগস্ট) দুপুরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন