বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে ১০ কর্মকর্তাকে অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব) হিসেবে বদলি করা হয়েছে।সোমবার (১৯ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মো. মাহবুবুর রহমানের সই করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।এর মধ্যে জিএমপির উপ-পুলিশ কমিশনার এস এম নাসিরুদ্দিনকে ডিএমপিতে, শিল্পাঞ্চল পুলিশের এ কে এম জহিরুল ইসলামকে ডিএমপিতে, পুলিশ সদর দপ্তরের ড. মাসুরা বেগমকে পুলিশ সদর দপ্তরের এআইজি, ১৩ এপিবিএনের আবদুল্লাহ আল মামুনকে ডিএমপিতে, সিএমপির মাহমুদা বেগমকে শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার, পুলিশ সদর দপ্তরের খালেদা বেগমকে এপিবিএনে পুলিশ সুপার, আরএমপির এস এম শফিকুল ইসলামকে জিএমপির উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।এ ছাড়া পুলিশ সদর দপ্তরের এআইজি মো. জান্নাতুল হাসানকে অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে), পাকশি রেলওয়ে জেলার পুলিশ সুপার মো. শাহাব উদ্দীনকে রাজশাহী রেঞ্জে অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে), পুলিশ সদর দপ্তরের এআইজি আতিয়া হুসনাকে অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে), পিবিআইয়ের পুলিশ সুপার শাহ মমতাজুল ইসলামকে রংপুর রেঞ্জে অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে), ডিএমপির উপ-কমিশনার আ স ম শামসুর রহমান ভূঁঞাকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে), এসবির ‍পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামকে পিবিআইতে অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে) হিসেবে, নৌ পুলিশের পুলিশ সুপার কফিল উদ্দিনকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে), পিবিআইয়ের পুলিশ সুপার শেখ জয়নুদ্দীনকে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে), ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সের পুলিশ সুপার খন্দকার নুর রেজওয়ানা পারভীনকে পিবিআইতে অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে) হিসেবে এবং এসবির পুলিশ সুপার এ কে এম আক্তারজ্জামানকে এসবিতেই পিবিআইতে অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে) হিসেবে হিসেবে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজা থেকে আরও ৩ ইসরাইলি জিম্মির মরদেহ উদ্ধার
গাজা থেকে আরও ৩ ইসরাইলি জিম্মির মরদেহ উদ্ধার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা থেকে আরও তিন জিম্মির মরদেহ উদ্ধার করেছে ইসরাইল। রোববার (২২ জুন) দেশটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছে। Read more

জ্বিন তাড়ানোর কথা বলে কিশোরীকে ধর্ষণ, কবিরাজ গ্রেফতার
জ্বিন তাড়ানোর কথা বলে কিশোরীকে ধর্ষণ, কবিরাজ গ্রেফতার

দিনাজপুরের বিরামপুরে জিন তাড়ানোর কথা বলে এক ক্ষুদ্র-নৃগোষ্ঠী কিশোরী (১৪) কে ধর্ষণের অভিযোগ উঠেছে সুজন ইসলাম (২৭) নামে এক কবিরাজের Read more

শার্শা-বেনাপোল সীমান্তে ১৫ বছরে ৭৯ ধর্ষণ, ঘটনা ধামাচাপায় ৪ খুন
শার্শা-বেনাপোল সীমান্তে ১৫ বছরে ৭৯ ধর্ষণ, ঘটনা ধামাচাপায় ৪ খুন

বিচারহীনতার সংস্কৃতিতে গত ১৫ বছরে যশোরের ভারত সীমান্তবর্তী এলাকা শার্শা-বেনাপোল সীমান্তে ৭৯ জন নারী-শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ সময় ঘটনা Read more

সুনামগঞ্জে ভারতীয় থান কাপড়সহ গ্রেফতার ১
সুনামগঞ্জে ভারতীয় থান কাপড়সহ গ্রেফতার ১

গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জে মধ্যনগর থানা পুলিশ অভিযান চালিয়ে ১০১ পিস (১৩১৩ গজ) ভারতীয় প্যান্ট তৈরির থান কাপড়সহ একজন চোরাকারবারিকে Read more

১১ জুন মুক্তি পেতে পারেন ইমরান খান
১১ জুন মুক্তি পেতে পারেন ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আগামী ১১ জুন মুক্তি পেতে পারেন বলে জানিয়েছে তার দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। ওইদিন ইসলামাবাদ হাইকোর্টে Read more

ঢাকাসহ দেশের ৬ বিভাগে বৃষ্টির আভাস
ঢাকাসহ দেশের ৬ বিভাগে বৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের ৬ বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১০ এপ্রিল) সকাল ৯টা থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন