রাজশাহীর পুঠিয়া উপজেলার সৈয়দপুর (ঋষিপাড়া) থেকে উদ্ধার করা অবিস্ফোরিত একটি মর্টার শেল নিষ্ক্রিয় করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোম ডিসপোজাল দল।সোমবার (১৯ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার গাওপাড়া এলাকার ম্যাচপাড়া বিলে উদ্ধারকৃত মর্টার শেলটি নিষ্ক্রিয় করা হয়। এর আগে গতকাল রোববার (১৮ মে) সন্ধ্যা সাতটার দিকেজিউপাড়া ইউনিয়নের সৈয়দপুর (ঋষিপাড়া) গ্রামে মৃত. নিরেন দাসের ছেলে সুমন তার বাড়ির পার্শে খালের ধারে লোহার তৈরি জং ধরা একটি মর্টার শেল সদৃশ্য বস্তু দেখতে পান। বস্তুটির দৈর্ঘ্য আনুমানিক ৭ ইঞ্চি এবং তাতে 6POF5/61 মডেল নম্বর খোদাই করে লিখা ছিল। বিষয়টি  স্থানীয়দের মধ্যে জানাজানি হলে এক ব্যক্তি পুলিশকে খবর দেই।খবর পেয়ে পুঠিয়া থানার উপ-পরিদর্শক (নিঃ) আব্দুল মান্নান সরকার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে পরিত্যক্ত অবস্থায় মর্টার শেলটি শনাক্ত করে এবং সেটি উদ্ধার করে থানায় নিয়ে যান।পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার বেলা সাড়ে ১২ টার দিকৈ আরএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের এসআই (এবি) আমিনুল ইসলামের নেতৃত্বে ৪ সদস্যের একটি বিশেষ দল ও আরএমপি CRT- এর ৯ সদস্যের একটি টিম উদ্ধারকৃত একটি মর্টার শেল নিরাপদভাবে নিষ্ক্রিয় করেছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভৈরবে প্রাথমিক সমাপনী পরীক্ষা পুনরায় চালুর দাবিতে মানববন্ধন
ভৈরবে প্রাথমিক সমাপনী পরীক্ষা পুনরায় চালুর দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জের ভৈরবে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক সমাপনী পরীক্ষা ব্যবস্থা চালুর দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।২০২৫ সালে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে Read more

২৭ বছরের যাত্রায় থেমে গেল সিইউএফএল, গ্যাস সংকটে বন্ধ উৎপাদন
২৭ বছরের যাত্রায় থেমে গেল সিইউএফএল, গ্যাস সংকটে বন্ধ উৎপাদন

চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের অন্যতম রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা লিমিটেড (সিইউএফএল) ২৭ বছর ধরে কৃষি ও শিল্পখাতে গুরুত্বপূর্ণ Read more

মেজর সিনহা হত্যা মামলা : আপিল শুনানি বুধবার
মেজর সিনহা হত্যা মামলা : আপিল শুনানি বুধবার

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি হবে। এ সিদ্ধান্ত Read more

২০২৭ বিশ্বকাপে কোহলি-রোহিতকে দেখছেন না গাঙ্গুলি!
২০২৭ বিশ্বকাপে কোহলি-রোহিতকে দেখছেন না গাঙ্গুলি!

আগামী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে ভারতের দুই তারকা ব্যাটার বিরাট কোহলি ও রোহিত শর্মার জন্য দলে জায়গা পাওয়া সহজ হবে না Read more

দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: স্বাস্থ্যসচিব
দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: স্বাস্থ্যসচিব

দেশের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ Read more

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যাবেন প্রধান উপদেষ্টা
পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যাবেন প্রধান উপদেষ্টা

ক্যাথলিক চার্চ ও ভ্যাটিকান সিটি স্টেটের প্রধান খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন