মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদনের দায়ে একতা আইসক্রিম ফ্যাক্টরিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার (১৯ মে) দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত উপজেলার কনকসার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। অভিযানে সহযোগিতা করেন লৌহজং উপজেলা স্যানিটারি ইনস্পেক্টর মো. নাজমুল ইসলাম এবং লৌহজং থানা পুলিশের একটি টিম।সহকারী পরিচালক আসিফ আল আজাদ বলেন, অভিযানকালে দেখা যায়, ফ্যাক্টরিটি অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন করছে। ব্যবহৃত উপাদানগুলোর মেয়াদ যাচাই না করায় প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ বা মেয়াদবিহীন উপাদান ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়।তিনি আরও বলেন, প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসম্মতভাবে পণ্য উৎপাদনের নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে বিয়ে করে মুক্তি পেলেন ছাত্রদল নেতা
বরিশালে বিয়ে করে মুক্তি পেলেন ছাত্রদল নেতা

বরিশাল নগরীর গ্যাসটাবাইন চৌমাথা বাজারের পাশের একটি বাসা থেকে মেহেন্দিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মেহেদী হাসান এক তরুণী Read more

সময়ের কণ্ঠস্বরে নিউজ প্রকাশের পর সিএইচসিপি হেনা আক্তারকে শোকজ
সময়ের কণ্ঠস্বরে নিউজ প্রকাশের পর সিএইচসিপি হেনা আক্তারকে শোকজ

গত ৫ জুলাই সময়ের কণ্ঠস্বরের সিএইচসিপি হেনা আক্তারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, এমন সংবাদ প্রচারের পর সিএইচসিপি হেনা আক্তারকে কারণ দর্শানোর Read more

হাজী সেলিমের বাড়ি থেকে ৬টি বিলাসবহুল গাড়ি উদ্ধার
হাজী সেলিমের বাড়ি থেকে ৬টি বিলাসবহুল গাড়ি উদ্ধার

রাজধানীর লালবাগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের বাড়িতে যৌথবাহিনীর অভিযানে ৬টি ব্যক্তিগত বিলাসবহুল গাড়ি জব্দ করা হয়েছে।রবিবার (২৮ Read more

দুর্গাপূজা উপলক্ষে ভারতে উপহারের চাল পাঠাল অন্তর্বর্তী সরকার
দুর্গাপূজা উপলক্ষে ভারতে উপহারের চাল পাঠাল অন্তর্বর্তী সরকার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে উপহার হিসেবে বিতরণের জন্য ৫০০ কেজি সুগন্ধি চিনিগুড়া চাল পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।আজ সোমবার দুপুর সাড়ে ১২টার Read more

শ্রবণশক্তি হারিয়ে সংগীত থেকে দূরে অলকা ইয়াগনিক
শ্রবণশক্তি হারিয়ে সংগীত থেকে দূরে অলকা ইয়াগনিক

একসময় বলিউডে রাজত্ব করা কণ্ঠশিল্পী অলকা ইয়াগনিক অনেক দিন ধরেই গান থেকে দূরে। যাঁর কণ্ঠে প্রায় চার দশক ধরে অসংখ্য Read more

নেত্রকোনায় কাজ করার সময় দেয়াল ধসে তিন শ্রমিকের মৃত্যু, আহত আরো দুইজন
নেত্রকোনায় কাজ করার সময় দেয়াল ধসে তিন শ্রমিকের মৃত্যু, আহত আরো দুইজন

নেত্রকোনায় বিএডিসি সেচ বিভাগের পরিত্যক্ত ভবনের বিল্ডিং ভাঙার কাজের সময় দেয়াল ধসে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন