নুসরাত ফারিয়ার গ্রেফতার নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এগুলো বিচার নয়, এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন।সোমবার (১৯ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন তিনি।পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেন, সরাসরি হত্যাকাণ্ডে জড়িত খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়, শিরীন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয়। দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি। তিনি আরও বলেন, ইন্টেরিম, ৬২৬ জনের লিস্ট কোথায়? ৬২৬ জনকে নিরাপদে বের করে দিয়ে এখন নুসরাত ফারিয়াকে হত্যা মামলায় গ্রেফতার করে বোঝাতে চাচ্ছেন আপনারা খুব বিচার করছেন? এগুলো বিচার নয়, এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন।প্রসঙ্গত, ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া বিদেশে পাড়ি দেওয়ার সময় রোববার (১৮ মে) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার হয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে রাজধানীর ভাটারা থানায় এক হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।নুসরাত ফারিয়া মডেল এবং উপস্থাপক হিসেবেও সবার নজর কেড়েছেন। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘আশিকী’ চলচ্চিত্র দিয়ে তার বড়পর্দায় যাত্রা শুরু হয়। প্রথম সিনেমায় সাফল্যের পর তিনি ‘হিরো ৪২০’, ‘বাদশা-দ্য ডন’, ‘প্রেমী ও প্রেমী’ ও ‘বস ২: ব্যক টু রুল’ সিনেমার মতো আরও বেশ কয়েকটি জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হন।২০২৩ সালে নুসরাত ফারিয়া শ্যাম বেনেগাল নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন। আওয়ামী লীগ সরকার পতনের পর এ সিনেমায় অভিনয়ের জন্য ব্যাপক সমালোচিত হন তিনি। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে, ‘সুড়ঙ্গ’, ‘বিবাহ অভিযান’, ‘অপারেশন সুন্দরবন’, ‘যদি কিন্তু তবুও’ প্রভৃতি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘায় পানিবন্দি ২০ পরিবার ও একটি স্কুল, দুর্ভোগে শিশু ও অভিভাবকরা
বাঘায় পানিবন্দি ২০ পরিবার ও একটি স্কুল, দুর্ভোগে শিশু ও অভিভাবকরা

ছোট ছোট শিশু, বয়স্ক মানুষ আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গড়ে উঠেছে একটি নিরীহ জনপদ। কিন্তু বর্তমানে প্রায় ২০টি Read more

উত্তর কোরিয়ায় নির্বাচনে ৯৯.৯৩ শতাংশ ভোট পেলেন কিম জং উন
উত্তর কোরিয়ায় নির্বাচনে ৯৯.৯৩ শতাংশ ভোট পেলেন কিম জং উন

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন আবারও প্রায় শতভাগ ভোট পেয়ে নির্বাচনে জয় পেয়েছেন। দেশটির সাম্প্রতিক পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন Read more

জুলাই সনদে অফিসে মুজিবের ছবি টাঙানোর বিধান থাকায় বিএনপির ক্ষোভ
জুলাই সনদে অফিসে মুজিবের ছবি টাঙানোর বিধান থাকায় বিএনপির ক্ষোভ

জুলাই সনদে সরকারি-বেসরকারি অফিসে শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানোর বিধানবিলুপ্ত করার বিষয়টি অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি।বৃহস্পতিবার (৩০ Read more

জীবননগরে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১
জীবননগরে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১

চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ বৃহস্পতিবার বিকেলে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবাসহ মো. সাগর (২২) নামে এক মাদক কারবারিকে Read more

যশোরে প্রায় ৮ কোটি টাকার স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক
যশোরে প্রায় ৮ কোটি টাকার স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক

যশোরের কোতোয়ালী থানার কোদালিয়া ও তারাগঞ্জ বাজার এলাকায় দুইটি পৃথক অভিযান পরিচালনা করে ৫ কেজি ৩৩৪ গ্রাম ওজনের ৩৬টি স্বর্ণের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন