মাগুরায় তুচ্ছ ঘটনায় প্রতিবেশীর ছুরিকাঘাতে হাসান শেখ (১৮) নামে এক যুবক নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মাগুরা সদর উপজেলার আলোকদিয়া গ্রামে। পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার (১৮ মে) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে আলোকদিয়া গ্রামের জয়নাল শেখের মানসিক ভারসাম্যহীন ছেলে রিপন প্রতিবেশী আলম মোল্লার ছেলে রাজিবের মধ্যে সিগারেট চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এসময় রিপনের লোকজন রাজীবদের বাড়িতে আসলে রাজিবের ভাই আলামিন কথা কাটাকাটির এক পর্যায়ে একটি ধারালো চুরি দিয়ে হাসান শেখ, পাঞ্জু শেখ, মিজান শেখ ও শিপন শেখের বুকে এবং পেটে উপর্যপুরি ছুরিকাঘাত করে।ঘটনায় গুরুতর আহত অবস্থায় রাত দেড়টার দিকে তাদেরকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হলে হাসান শেখ কে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। বাকি তিনজনকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী জানান, মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। ময়না তদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘাতককে ধরতে অভিযান চলছে বলেও জানায় পুলিশ।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একাধিক ফ্রন্টলাইনে ব্যাপক হামলা, ২৪ ঘণ্টায় ইউক্রেনের ১৫০০ সেনা নিহত
একাধিক ফ্রন্টলাইনে ব্যাপক হামলা, ২৪ ঘণ্টায় ইউক্রেনের ১৫০০ সেনা নিহত

ইউক্রেনের বিভিন্ন ফ্রন্টলাইনে রুশ বাহিনীর সঙ্গে সংঘর্ষে গত ২৪ ঘণ্টায় ইউক্রেনীয় সেনাবাহিনীর প্রায় ১৫১০ জন সদস্য নিহত হয়েছে। বৃহস্পতিবার (২ Read more

এনসিপিকে শাপলা প্রতীক দিতে হবে: সারজিস আলম
এনসিপিকে শাপলা প্রতীক দিতে হবে: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘আইনগত কোনো বাধা না থাকায় নির্বাচন কমিশনকে অবশ্যই জাতীয় Read more

বিকেল ৩টা পর্যন্ত ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে: উপাচার্য
বিকেল ৩টা পর্যন্ত ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে: উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিকেল ৩টা পর্যন্ত ৭০ শতাংশের বেশি ভোট পড়ে গেছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য Read more

যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোতে বিশ্বকাপ ফুটবলের ম্যাচ খেলতে চায় ইরান
যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোতে বিশ্বকাপ ফুটবলের ম্যাচ খেলতে চায় ইরান

চলতি বছর অর্থ্যাৎ ২০২৬ ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে এক নজিরবিহীন কূটনৈতিক ও নিরাপত্তা সংকট তৈরি হয়েছে। মেক্সিকোতে অবস্থিত ইরানি দূতাবাসের Read more

ইরানের নৌ-কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
ইরানের নৌ-কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

হরমুজ প্রণালিতে ইরানি অবরোধ কার্যকর রাখার দায়িত্বে থাকা নৌ-কমান্ডার আলিরেজা তাঙসিরিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। বিভিন্ন ইসরায়েলি সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে Read more

১৮ দিনের ছুটিতে যাচ্ছে কবি নজরুল সরকারি কলেজ
১৮ দিনের ছুটিতে যাচ্ছে কবি নজরুল সরকারি কলেজ

শীতকালীন অবকাশ, বিজয় দিবস (১৬ ডিসেম্বর) এবং যিশু খ্রিষ্টের জন্মদিন (বড়দিন, ২৫ ডিসেম্বর) উপলক্ষ্যে রাজধানীর কবি নজরুল সরকারি কলেজে ১৮ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন