পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার জন্য ডাক পেয়েছেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে লাহোর কালান্দার্স।রিশাদ-সাকিবের পর এবার মিরাজের দিকে হাত বাড়িয়েছে দুইবারের চ্যাম্পিয়ন দলটি। এরই মধ্যে ছাড়পত্রের জন্য বিসিবির কাছে আবেদন করেছেন তিনি। তবে কবে নাগাদ অনুমতি পাবেন, সে বিষয়ে এখনই কোনো ধারণা পাওয়া যাচ্ছে না।যদি অনুমতি পেয়ে যান, তবে এটি হবে মিরাজের জন্য প্রথমবারের মতো বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ।জিম্বাবুয়ে’র তারকা অলরাউন্ডার সিকান্দার রাজার বিকল্প হিসেবে মিরাজকে নিতে আগ্রহী লাহোরের ফ্র্যাঞ্চাইজিটি। কেননা ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে খুব শীঘ্রই পিএসএল ছেড়ে যাবেন রাজা।সব ঠিকঠাক থাকলে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের প্লে-অফ পর্ব শুরুর আগে লাহোরে যোগ দেবেন ২৭ বছর বয়সী অলরাউন্ডার। গাদ্দাফি স্টেডিয়ামে বৃহস্পতিবার এলিমিনেটর ম্যাচ খেলবে লাহোর।উল্লেখ্য, সব মিলিয়ে ১৫৩ টি-টোয়েন্টি খেলে ৭.৫৫ ইকোনমিতে ১০৭ উইকেট নিয়েছেন মিরাজ। ব্যাট হাতে তার রয়েছে ৭টি অর্ধশতকসহ ২ হাজার ৯৯ রান। বিপিএলের সবশেষ আসরে ম্যান অব দা টুর্নামেন্ট হয়েছিলেন এ টাইগার অলরাউন্ডার।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘বিচারকদের স্বাধীনতায় হস্তক্ষেপ ছিল ষোড়শ সংশোধনী মামলার মূল উদ্দেশ্য’
‘বিচারকদের স্বাধীনতায় হস্তক্ষেপ ছিল ষোড়শ সংশোধনী মামলার মূল উদ্দেশ্য’

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এক রায়ে জানিয়েছে, ষোড়শ সংশোধনী মামলার আসল লক্ষ্য ছিল বিচারপতিদের স্বাধীনতাকে সংকটে ফেলা। রায়ে সুপ্রিম জুডিশিয়াল Read more

যবিপ্রবির বরিশাল বিভাগীয় ছাত্র কল্যাণ সংঘের সভাপতি রাফি, সম্পাদক সিয়াম
যবিপ্রবির বরিশাল বিভাগীয় ছাত্র কল্যাণ সংঘের সভাপতি রাফি, সম্পাদক সিয়াম

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বরিশাল বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘বরিশাল বিভাগীয় ছাত্র কল্যাণ সংঘে’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। Read more

লুট হওয়া সাদাপাথর আগের জায়গায় ফেলতে হাইকোর্টের নির্দেশ
লুট হওয়া সাদাপাথর আগের জায়গায় ফেলতে হাইকোর্টের নির্দেশ

সিলেটের কোম্পানীগঞ্জ থেকে সাদা পাথর লুটকারীদের তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে সিলেটের ভোলাগঞ্জের লুট হওয়া সব পাথর ৭ দিনের Read more

খোলা সয়াবিনের দাম বাড়লো
খোলা সয়াবিনের দাম বাড়লো

ভোজ্যতেল পরিশোধন ও বিপণনকারী ব্যবসায়ীদের সংগঠনের পক্ষ থেকে কোনো ঘোষণা দেওয়ার আগেই বাজারে বেড়েছে খোলা সয়াবিন ও সুপার পাম অয়েলের Read more

কোজাগরী লক্ষ্মীপূজা আজ
কোজাগরী লক্ষ্মীপূজা আজ

বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় আয়োজন ধনসম্পদের দেবী লক্ষ্মীর পূজা আজ। শাস্ত্রমতে, ধনসম্পদ, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী লক্ষ্মী বিষ্ণুর পত্নী Read more

নেত্রকোনায় বালুবাহী নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ, চলছে উদ্ধার কাজ
নেত্রকোনায় বালুবাহী নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ, চলছে উদ্ধার কাজ

নেত্রকোনার মোহনগঞ্জে আদর্শনগরে সাতমাধলাই নদীতে বালু বোঝাই নৌকা ডুবে দুই নৌকা শ্রমিক  নিখোঁজ। মোহনগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ও ময়মনসিংহ ডুবুরি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন