যশোরে কুড়িয়ে পাওয়া বোমা বল ভেবে খেলা করার সময় বিস্ফোরণে খাদিজা খাতুন (৫) এক শিশু মারা গেছে। এ ঘটনায় নিহতের আরও দুই ভাই-বোন জখম হয়েছে। সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৮ টার দিকে শহরের শংকরপুর ছোটনের মোড়ে বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে। নিহত খাদিজা শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার শাহাদাত হোসেনের মেয়ে। আহত সজিব হোসেন (৭) ও আয়েশা খাতুন (৩) যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। স্বজনরা জানিয়েছেন, ঘটনার সময় শাহাদাত হোসেনের তিন ছেলে মেয়ে শংকরপুর ছোটনের মোড়ের পাশের একটি মাঠে খেলা করছিলো। এসময় খাদিজা মাঠের এক কোনে লাল টেপ পেঁচানো বল সাদৃশ্য বস্তু পড়ে থাকতে দেখেন। সেটি হাতে নিয়ে অন্য দুই ভাই-বোনের কাছে আসে। বোমাকে বল ভেবে খেলা করার সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে সজিব, সাদিয়া ও আয়শা গুরুতর আহত হয়। বোমা বিস্ফোরণের শব্দে আহতদের পরিবার ও আশেপাশের লোকজন ছুটে এসে তিন ভাই-বোনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জোবায়ের হোসেন জানান, বোমার আঘাতে আহত তিন শিশুর শরীরের বিভিন্ন স্থান ক্ষতবিক্ষত হয়। ভর্তি করে তাদের মহিলা সার্জারী ওয়ার্ডের শিশু সার্জারী বিভাগে পাঠানোর পর চিকিৎসক খাদিজাকে ঢাকায় রেফার্ড করেন। পথিমধ্যে শিশুটি মারা গেছে বলে শুনেছি।  নিহতের মা সুমি খাতুন জানান, উন্নত চিকিৎসার জন্য খাদিজাকে ঢাকায় নিয়ে যাচ্ছিলাম। পথিমধ্যে গোপালগঞ্জের মুকসুদপুরে পৌঁছালে মেয়েটি মারা যায়। কান্নায় ভেঙে পড়েন সুমি। যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে খাদিজা নামে এক শিশু মারা গেছে। আরও দুই শিশু আহত হয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতের পেট্রাপোলে বিজিবি-বিএসএফ সমন্বয় সভা অনুষ্ঠিত
ভারতের পেট্রাপোলে বিজিবি-বিএসএফ সমন্বয় সভা অনুষ্ঠিত

বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত Read more

আখতারের ওপর হামলার ঘটনায় এনসিপির নতুন কর্মসূচি
আখতারের ওপর হামলার ঘটনায় এনসিপির নতুন কর্মসূচি

যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলা হয়েছে। এ সময় দলটির যুগ্ম আহ্বায়ক ডা. Read more

অভিনেতা মুকুল দেবের মৃত্যু নিয়ে যা বললেন তার ভাই
অভিনেতা মুকুল দেবের মৃত্যু নিয়ে যা বললেন তার ভাই

চলতি বছরের ২৩ মে ভারতের প্রখ্যাত অভিনেতা মুকুল দেব প্রয়াত হন। তার আকস্মিক মৃত্যু ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে গভীর শোকের ছায়া Read more

২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি মঙ্গলবার
২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি মঙ্গলবার

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক Read more

দেবিদ্বারে দিনে-দুপুরে মোটরসাইকেল চুরি: চেহারা স্পষ্ট, তবুও ধরা পড়েনি চোর!
দেবিদ্বারে দিনে-দুপুরে মোটরসাইকেল চুরি: চেহারা স্পষ্ট, তবুও ধরা পড়েনি চোর!

কুমিল্লার দেবিদ্বারে অফিসের সামনে থেকে দিনে-দুপুরে এক এনজিও কর্মকর্তার মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৫ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার Read more

উল্লাপাড়ায় কলেজছাত্রী হত্যাকাণ্ডে স্বামী গ্রেপ্তার
উল্লাপাড়ায় কলেজছাত্রী হত্যাকাণ্ডে স্বামী গ্রেপ্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের দমদমা গ্রামে যৌতুকের দাবিতে গৃহবধূ ও কলেজছাত্রী মোছাঃ রিয়া খাতুন হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন