রাজনৈতিক মামলায় আওয়ামী লীগ নেতা ও ১০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জয়নাল আবেদীনকে গ্রেফতার করেছে পুলিশ। বিএনপি অফিস ভাঙচুরসহ রাজনৈতিক মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর কোতয়ালী পুলিশ তাকে গ্রেফতার করে। মঙ্গলবার (১৪ জুলাই) ১০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জয়নাল আবেদীনকে আদালতে প্রেরণ করা হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। অপরদিকে জাতীয় পার্টির অফিসে আগুন দেওয়া মামলার বাদী আলামিনকে গ্রেফতার করেছে পুলিশ। গণধিকার অধিকার পরিষদের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে প্রেরণ করলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল সদর থানার জিআরও এনামুল হক।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদারীপুরে সেতুর কাজ ধীরগতিতে, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
মাদারীপুরে সেতুর কাজ ধীরগতিতে, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

মাদারীপুরে কুমার নদের ওপর নির্মাণাধীন নয়াচর–চরমুগরীয়া সেতুটি এখন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ তিন Read more

ইউক্রেনের ৭৮ শতাংশ দখল করেছে রাশিয়া: ডোনাল্ড ট্রাম্প
ইউক্রেনের ৭৮ শতাংশ দখল করেছে রাশিয়া: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনের ৭৮ শতাংশ জমি রাশিয়া দখল করে নিয়েছে।সোমবার (২০ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে বলা Read more

আজ টিভিতে দেখা যাবে যেসব খেলা (২৮ এপ্রিল)
আজ টিভিতে দেখা যাবে যেসব খেলা (২৮ এপ্রিল)

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ শুরু আজ। রাতে রয়েছে আইপিএলের একটি ম্যাচসহ ইতালিয়ান লিগের খেলা। চলুন এক নজরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন