ক্রমবর্ধমান বিদ্যুৎ সংকট গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনযাপনে গভীর সংকট সৃষ্টি করেছে। অনিয়মিত এবং দীর্ঘ লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম, নিদ্রাহীনতা এবং পানি সরবরাহসহ নানাবিধ সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে বলে জানিয়েছেন অসংখ্য শিক্ষার্থী।বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আবাসিক হলের সুবিধা না থাকায় অধিকাংশ শিক্ষার্থী ঘোরাপির মাজার, এনায়েতপুর, ফুলেরটেক, খেজুরটেক, পল্লিবিদ্যুতসহ পার্শ্ববর্তী এলাকায় বসবাস করতে বাধ্য হচ্ছেন। এসব এলাকায় অব্যাহত বিদ্যুৎ বিভ্রাট শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা এবং সামগ্রিক শিক্ষা জীবনে বিরূপ প্রভাব ফেলছে, যা তাদের নিয়মিত পাঠ্যক্রম অনুসরণে অসুবিধার সৃষ্টি করছে।ঘোরাপির মাজার বিদ্যুৎ কেন্দ্রের একজন কর্মকর্তার সাথে যোগাযোগ করে হলে তিনি জানান, “এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ মূলত ধামরাই গ্রিড থেকে করা হয়। বরাদ্দকৃত পরিমাণ অনুযায়ী আমরা বিদ্যুৎ ক্রয় করি। বর্তমানে আমাদের প্রয়োজন ১৮ মেগাওয়াট, কিন্তু আমরা পাচ্ছি মাত্র ১১-১২ মেগাওয়াট। জাতীয় গ্রিড থেকে চাহিদা অনুযায়ী সরবরাহ না পাওয়া পর্যন্ত পরিস্থিতির উন্নতি সম্ভব নয়।”বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাজমুল হক জানান, বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় অনিয়মিত লোডশেডিং আমাদের জীবনে মারাত্মক প্রভাব ফেলছে। নির্দিষ্ট কোনো সময়সূচি না থাকায় আমাদের পড়াশোনা ব্যাঘাত ঘটছে। বিশেষ করে সন্ধ্যা-রাতের সময়ে, যখন গভীর মনোযোগের সাথে পড়াশোনা করা প্রয়োজন, তখন বিদ্যুৎ বিভ্রাট আমাদের পড়ার ধারাবাহিকতা নষ্ট করে দিচ্ছে। পরীক্ষার প্রস্তুতিতে মারাত্মক সমস্যা হচ্ছে এবং গরমের কারণে ঘুমের অভাবে আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন বিষয়টি সম্পর্কে বলেন, আমি পল্লিবিদ্যুৎ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আমাদের শিক্ষার্থীদের সমস্যা সম্পর্কে অবহিত করব এবং লোডশেডিংয়ের পরিমাণ কমানোর জন্য তাদের কাছে অনুরোধ করবো।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাষ্ট্র বিনির্মাণে নারীদের প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: আলী রিয়াজ
রাষ্ট্র বিনির্মাণে নারীদের প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: আলী রিয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, রাজনীতি, সংসদ ও রাষ্ট্র পরিচালনায় নারীদের সম্মানজনক অবস্থান নিশ্চিত করা জরুরি। এটি Read more

জীবনযুদ্ধে হেরে গেলেন কলেজছাত্রী ছায়া
জীবনযুদ্ধে হেরে গেলেন কলেজছাত্রী ছায়া

অবশেষে জীবনযুদ্ধে হেরে গেলেন কলেজছাত্রী সুমাইয়া আক্তার ছায়া (১৯)। ৮ দিন ঢাকার একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকার পর Read more

গাজায় ইসরায়েলি হামলা চলছেই, নিহত আরও ৩৯ ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলি হামলা চলছেই, নিহত আরও ৩৯ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় একদিনে কমপক্ষে আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে ভূখণ্ডটিতে মৃতের সংখ্যা বেড়ে Read more

অস্কারজয়ী হলিউড অভিনেতা রবার্ট রেডফোর্ড মারা গেছেন
অস্কারজয়ী হলিউড অভিনেতা রবার্ট রেডফোর্ড মারা গেছেন

অস্কারজয়ী হলিউড অভিনেতা ও নির্মাতা রবার্ট রেডফোর্ড মারা গেছেন। চলচ্চিত্র জগতে ৬ দশক ধরে অভিনয় ও পরিচালনায় অনন্য প্রতিভার স্বাক্ষর Read more

চৌহালীর যমুনার চরে একমাত্র ভরসা ঘোড়ার গাড়ি
চৌহালীর যমুনার চরে একমাত্র ভরসা ঘোড়ার গাড়ি

যান্ত্রিকতার এই যুগেও সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীর চরাঞ্চলে পণ্য ও যাত্রী পরিবহনের অন্যতম প্রধান বাহন হয়ে উঠেছে ঘোড়ার গাড়ি। Read more

চূড়ান্ত হলো নারী বিশ্বকাপের সূচি
চূড়ান্ত হলো নারী বিশ্বকাপের সূচি

আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২৫-এর সূচি অবশেষে প্রকাশিত হয়েছে। টুর্নামেন্ট শুরু হবে আগামী ৩০ সেপ্টেম্বর এবং ফাইনালের মধ্য দিয়ে পর্দা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন