জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে আওয়ামীপন্থি ৬১ আইনজীবীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে তাদের জামিনের বিষয়ে জারি করা রুল ২ সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।সোমবার (১৯ মে) বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমান ও আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভূঁইয়া।এর আগে গত ২৯ এপ্রিল ওই ৬১ জন আইনজীবীকে হাইকোর্টের দেওয়া জামিন ৫ মে পর্যন্ত স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক ওই আদেশ দেন।তারও আগে গত ২২ এপ্রিল সরকারবিরোধী আন্দোলনের সময় আইনজীবীদের মারধর ও হত্যাচেষ্টার মামলায় আওয়ামীপন্থি ৬১ জন আইনজীবীকে জামিন দেন হাইকোর্ট।বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের ওপর হামলা, আইনজীবীদের চেম্বার ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে আওয়ামীপন্থি ১৪৪ আইনজীবীর বিরুদ্ধে মামলা করা হয়। পরে ১১৫ আইনজীবী উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন নেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ ও চীনের জনগণের বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে: প্রধান উপদেষ্টা
বাংলাদেশ ও চীনের জনগণের বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে: প্রধান উপদেষ্টা

বাংলাদেশ ও চীন কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীতে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অভিনন্দন বার্তা বিনিময় Read more

আজ ১১ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ১১ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

ছোট্ট কিছু অভ্যাস বদলে দেবে জীবন
ছোট্ট কিছু অভ্যাস বদলে দেবে জীবন

আমাদের দৈনন্দিন জীবন সুস্থ ও সুন্দর রাখতে কিছু অভ্যাস তৈরি করা উচিত। ছোট ছোট কয়েকটি অভ্যাস যদি আপনি অনুশীলন করতে Read more

বকশীগঞ্জে ওলামা দলের সভাপতি বহিস্কার
বকশীগঞ্জে ওলামা দলের সভাপতি বহিস্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নাশকতা মুলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোর ইউনিয়ন ওলামা দলের সভাপতি মাওলানা হামিদুর রহমানকে Read more

নুরের ওপর হামলা আমাদের জন্য একটা মেসেজ: হাসনাত আবদুল্লাহ
নুরের ওপর হামলা আমাদের জন্য একটা মেসেজ: হাসনাত আবদুল্লাহ

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনাকে একটি মেসেজ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক Read more

জীবননগরে সাড়ে ৫ মাস পর কবর থেকে যুবকের মরদেহ উত্তোলন
জীবননগরে সাড়ে ৫ মাস পর কবর থেকে যুবকের মরদেহ উত্তোলন

চলন্ত ট্রেন থেকে ফেলে দিয়ে হত্যার ঘটনায় দীর্ঘ সাড়ে ৫ মাস পর আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হলো জীবননগর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন