ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় স্থল অভিযান তীব্র করেছে ইসরায়েলি সেনাবাহিনী। রবিবার (১৮ মে) দিনভর অভিযান চালিয়ে উপত্যকাটিতে ১৫১ জন জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। চিকিৎসা সূত্রের বরাতে সোমবার (১৯ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। চিকিৎসা সূত্র জানিয়েছে, রবিবার গাজাজুড়ে ১৫১ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। নিহতদের মধ্যে প্রায় ৭০ জন উপত্যকাটির উত্তরাঞ্চলের এবং গাজা সিটির। দখলদার সেনাদের চালানো এ হামলায় অঞ্চলটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা হামাসের বিরুদ্ধে ‘অপারেশন গিডিয়ন চ্যারট’-এর অংশ হিসেবে উত্তর ও দক্ষিণ গাজা উপত্যকায় একযোগে ব্যাপক স্থল অভিযানে নেমেছে। এতে অংশ নিচ্ছে দক্ষিণ কমান্ডের সক্রিয় ও রিজার্ভ সেনারা।উত্তর গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালেও হামলা চালিয়েছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশ আল জাজিরাকে বলেছেন, ‘পূর্ব সতর্কতা ছাড়াই’ ইন্দোনেশিয়ান হাসপাতালের ভেতরে একজন রোগীকে লক্ষ্য করে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। তিনি বলেন, সামরিক বাহিনী হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটেও গুলি চালিয়েছে।ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে আরো বলেছে, ইন্দোনেশিয়ান হাসপাতাল বন্ধের অর্থ হলো উত্তর গাজায় কোনো সরকারি হাসপাতাল নেই। কারণ ইসরায়েলি বাহিনী এর আগে কামাল আদওয়ান এবং বেইত হানুন হাসপাতাল ধ্বংস করেছিল।ইসরায়েলের স্থল অভিযান জোরদারের ঘোষণায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে জাতিসংঘ প্রধান বলেছেন, “গাজায় স্থল অভিযান সম্প্রসারণের জন্য ইসরায়েলের পরিকল্পনা দেখে আমি উদ্বিগ্ন।”গুতেরেস বলেন, “আমি জোর দিয়ে বলছি, জাতিসংঘ এমন কোনো অভিযান সমর্থন করবে না যা আন্তর্জাতিক আইন এবং মানবিক নীতি- মানবতা, নিরপেক্ষতা, স্বাধীনতা এবং নিরপেক্ষতা মেনে চলে না।”ইসরায়েল গত ২ মার্চ থেকে গাজায় খাদ্য, পানি ও ওষুধসহ সব ধরনের সরবরাহ প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলি আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত ৫৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আর আহতের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ ২০ হাজার।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শার্শায় ব্যবসায়ীর কাছে চাঁদাদাবির অভিযোগে যুবক আটক
শার্শায় ব্যবসায়ীর কাছে চাঁদাদাবির অভিযোগে যুবক আটক

যশোরের শার্শা থানার পুলিশ এক ব্যবসায়ীর কাছে তিন লাখ টাকা চাঁদাদাবির অভিযোগে আব্দুর রহমান (২৫) নামে এক যুবককে আটক করেছে। বুধবার Read more

চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কৃত, বিমানবন্দরে গ্রেপ্তার
চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কৃত, বিমানবন্দরে গ্রেপ্তার

ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে নারায়ণগঞ্জের বিএনপি নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।বৃহস্পতিবার (১৫ মে) সকালে ঢাকার হযরত Read more

একনেকে ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
একনেকে ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

নতুন ৯টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পগুলো বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৭৫৬ কোটি Read more

লোডশেডিংয়ের ফাঁকে আদালতের কাঠগড়া থেকে পালালেন আসামি!
লোডশেডিংয়ের ফাঁকে আদালতের কাঠগড়া থেকে পালালেন আসামি!

নরসিংদী জেলা দায়রা জজ আদালতের কাঠগড়া থেকে চুরির মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হওয়া এক আসামি পালিয়েছে। সোমবার (১৪ জুলাই) দুপুরে জেলা Read more

নেত্রকোনায় লরিচাপায় বৃদ্ধা নিহত
নেত্রকোনায় লরিচাপায় বৃদ্ধা নিহত

নেত্রকোনায় রাস্তা পার হতে গিয়ে মাটিবাহী লরির চাপায় মঞ্জুরা আক্তার (৬৫) নামে এক বৃদ্ধা পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) Read more

উল্লাপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
উল্লাপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিয়ের দাবিতে এক প্রেমিকা তার প্রেমিকের বাড়িতে ৩ দিন যাবৎ অনশন করছে। বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ১১টায় এই রিপোর্ট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন