ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে ডাচ সরকারের কঠোর অবস্থানের দাবিতে নেদারল্যান্ডসে বিক্ষোভ মিছিল করেছে ১ লাখ মানুষ। রোববার (১৯ মে) হেগ শহরে অভূতপূর্ব এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, প্রায় ১ লাখ বিক্ষোভকারী এই মিছিলে যোগ দিয়েছেন। তাদের বেশিরভাগই লাল পোশাক পরে গাজায় ইসরায়েলের অবরোধের বিরুদ্ধে ‘রেড লাইন’ নির্ধারণের দাবি জানিয়েছেন।এই মিছিলটি আন্তর্জাতিক বিচার আদালতের সামনেও গিয়েছে। এই আদালতে দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে মামলা করেছিল। ওই মামলায় গত বছর দক্ষিণ গাজা শহর রাফায় সামরিক আক্রমণ বন্ধ করার নির্দেশ দিয়েছিল আদালত। তবে ইহুদিবাদী ইসরায়েল গণহত্যার অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। আদালতে তারা যুক্তি দিয়েছে যে গাজায় তাদের অভিযান আত্মরক্ষার জন্য এবং ৭ অক্টোবর ইসরায়েলে আক্রমণকারী হামাস যোদ্ধাদের লক্ষ্য করে।এ নিয়ে বিক্ষোভ আয়োজক সংস্থা অক্সফাম নোভিব জানিয়েছে, ডাচ সরকার গাজায় ইসরায়েলের সংঘটিত যুদ্ধাপরাধকে উপেক্ষা করেছে। চলতি মাসের শুরুতে ডাচ পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্ডক্যাম্প জানিয়েছিলেন, তিনি চান ইইউ ইসরায়েলের সাথে তাদের সহযোগিতা চুক্তি পুনর্বিবেচনা করুক। কিন্তু ডাচ সরকার এখনো পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে কঠোর সমালোচনা করা থেকে বিরত রয়েছে এবং সরকারি জোটের বৃহত্তম দলের নেতা গির্ট ওয়াইল্ডার্স বারবার ইসরায়েলের প্রতি অটল সমর্থন ব্যক্ত করেছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সীগঞ্জ শহরে ৪ দিন ধরে নিখোঁজ স্কুল শিক্ষার্থী
মুন্সীগঞ্জ শহরে ৪ দিন ধরে নিখোঁজ স্কুল শিক্ষার্থী

মুন্সীগঞ্জ শহরের খালইষ্ট এলাকা থেকে আলদী মাঠা খেতে গিয়ে নিখোঁজ হয়েছে এক স্কুল শিক্ষার্থী। নিখোঁজ শিক্ষার্থীর নাম সামিউল ইসলাম শাওন Read more

বাকৃবিতে উদ্ভা‌বিত ডাক প্লেগ ভ্যাকসিনের সিড প্রাণিসম্পদ অধিদপ্তরে হস্তান্তর
বাকৃবিতে উদ্ভা‌বিত ডাক প্লেগ ভ্যাকসিনের সিড প্রাণিসম্পদ অধিদপ্তরে হস্তান্তর

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের উদ্ভাবিত ডাক প্লেগ ভ্যাকসিনের সিড প্রাণিসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়েছে।বুধবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের Read more

ইসরাইলের ২ মন্ত্রীর নেদারল্যান্ডসে প্রবেশ নিষিদ্ধ
ইসরাইলের ২ মন্ত্রীর নেদারল্যান্ডসে প্রবেশ নিষিদ্ধ

দখলদার ইসরাইলের চরমপন্থি ২ জন মন্ত্রীকে নেদারল্যান্ডসে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। ফলে ইউরোপের এই দেশটিতে ঢুকতে পারবেন না তারা। সহিংসতা Read more

জয়পুরহাটে ডাকাতি মামলায় আসামি গ্রেপ্তার
জয়পুরহাটে ডাকাতি মামলায় আসামি গ্রেপ্তার

জয়পুরহাটের কালাই উপজেলায় চাঞ্চল্যকর ডাকাতি মামলার মূল আসামি মেহেদী হাসান ওরফে চিকন আলীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারের Read more

পাবিপ্রবিতে গবেষণায় শিক্ষার্থীদের মাসিক ভাতা চালু
পাবিপ্রবিতে গবেষণায় শিক্ষার্থীদের মাসিক ভাতা চালু

শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রশাসন। গবেষণা সহকারী (রিসার্চ অ্যাসিস্ট্যান্ট) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন