চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকা থেকে দুই চোরকে ১৩ ভরি স্বর্ণালংকারসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- মো. আরমান (৩৬) ও সাজু কুমার বনিক (৩০)। এই ঘটনায় গ্রেফতার দুইজনের মধ্যে মো. আরমান ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। আর সাজু কুমার বনিকের বিরুদ্ধে রয়েছে চোরাই স্বর্ণালংকার ক্রয় ও সংরক্ষণের অভিযোগ। ছিনতাই চক্রের সদস্য আরমানের বিরেুদ্ধে নগরীর বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, মাদকসহ ৭টি মামলা রয়েছে।রবিবার (১৮ মে) সিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন দক্ষিণের উপ পুলিশ কমিশনার আলমগীর হোসেন। তিনি বলেন, এই চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে। এরা পেশাদার ছিনতাই চক্র। থানা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি থাকায় ছিনতাই চক্রকে সনাক্ত করা সহজ হয়েছে বলে দাবি তার।ঘটনাটি মূলতঃ গত ৮ মে সকালে অভিষেক বড়ুয়া নামের এক ব্যক্তি কোতোয়ালী থানার হাজারী গলির দিকে যাওয়ার পথে রেলওয়ে পাবলিক হাই স্কুলের সামনে তার কাছে থাকা ৪টি স্বর্ণের চুরি (ওজন-২০০ গ্রাম) ও ২টি মোবাইল ছিনতাই হয়। এ ঘটনায় একটি মামলা হলে পুলিশ শনিবার জড়িত থাকার অভিযোগে ওই দুইজনকে গ্রেফতার করে। রবিবার তাদেরকে চুরির মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘সমঝোতা হলে ১০০ আসন ছেড়ে দিতে পারে জামায়াত’
‘সমঝোতা হলে ১০০ আসন ছেড়ে দিতে পারে জামায়াত’

ইসলামী সমমনা দলগুলোর সঙ্গে ঐক্যের সমঝোতা হলে জামায়াত ১০০ আসন ছেড়ে দিতে পারে বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক Read more

উল্লাপাড়ায় জোরপূর্বক তেল নেওয়ার চেষ্টা, আটক ৩
উল্লাপাড়ায় জোরপূর্বক তেল নেওয়ার চেষ্টা, আটক ৩

সিরাজগঞ্জের উল্লাপাড়া ফিলিং স্টেশনে জোরপূর্বক তেল নেওয়ার চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। রবিবার (২৯ মার্চ) রাতে উল্লাপাড়া ফিলিং স্টেশনে Read more

‘অনুপ্রবেশ’ ঠেকাতে টাস্ক ফোর্স গঠন ত্রিপুরা সরকারের
‘অনুপ্রবেশ’ ঠেকাতে টাস্ক ফোর্স গঠন ত্রিপুরা সরকারের

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় বাংলাদেশ ও মিয়ানমার সীমান্ত ঘেঁষে অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। অবৈধ অভিবাসী শনাক্ত, আটক Read more

ভূমি অফিস সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত: আলী ইমাম মজুমদার
ভূমি অফিস সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত: আলী ইমাম মজুমদার

বিগত সময়ে দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে ভূমি অফিস চিহ্নিত হয়েছে বলে জানিয়ে ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, Read more

সিরাজদিখানে নির্মাণাধীন ভবনে রংমিস্ত্রির মরদেহ উদ্ধার
সিরাজদিখানে নির্মাণাধীন ভবনে রংমিস্ত্রির মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে নির্মাণাধীন একটি দোতলা পাকা বাড়ি থেকে শাকিল (৩০) নামে এক রংমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নুর Read more

ডেঙ্গু ভ্যাকসিন কতটা কাজে দেয়, বাংলাদেশ কেন ব্যবহার করে না
ডেঙ্গু ভ্যাকসিন কতটা কাজে দেয়, বাংলাদেশ কেন ব্যবহার করে না

ডেঙ্গুর কি কোনো ভ্যাকসিন বা টিকা আছে? বাংলাদেশে এই টিকা কেন ব্যবহার করা হয় না? ডেঙ্গুজ্বর মোকাবিলার উপায় নিয়ে এমন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন