চট্টগ্রামের সাতকানিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে নাজিফা আক্তার (৫) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। রবিবার (১৮ মে) বিকেল ৫টার দিকে কেরানীহাট-বান্দরবান মহাসড়কের বুড়ির দোকান সংলগ্ন সত্যপীর মাজারের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শিশু নাজিফা আক্তার সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বায়তুল ইজ্জত গ্রামের আমতলা এলাকার বাসিন্দা। তার বাবা আরব আমিরাত প্রবাসী আবছার উদ্দিন। পরিবারের আদরের এই শিশুটি ঘুরতে গিয়েছিল বায়তুল ইজ্জতে অবস্থিত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজ (বিজিটিসিএন্ডসি) এলাকায়। নাজিফার চাচা আনছার উদ্দিনের কণ্ঠে বিষাদের ছাপ—”আমার ভাতিজি তার নিকটাত্মীয়দের সাথে বিজিটিসিএন্ডসি এলাকায় ঘুরতে গিয়েছিল। পরে তারা হাঁটতে হাঁটতে বুড়ির দোকান সংলগ্ন সত্যপীর মাজারের কাছে আসে। রাস্তা পার হওয়ার সময় বান্দরবান থেকে আসা দ্রুতগতির পূরবী বাসের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।” প্রতিবেশীরা জানায়, নাজিফা ছিল খুবই চঞ্চল ও হাসিখুশি মেয়ে। যে মেয়ে সকালেও সবার সঙ্গে খেলছিল, সেই মেয়ে আজ নিথর দেহ হয়ে ফিরল। স্থানীয় বাসিন্দারা জানান, কেরানীহাট-বান্দরবান মহাসড়কের ওই অংশে প্রায়ই দুর্ঘটনা ঘটে। বিশেষ করে দ্রুতগতির যানবাহন ও পথচারীদের অসচেতনতা এসব দুর্ঘটনার মূল কারণ। প্রশাসনের কাছে দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ এবং সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছে এলাকাবাসী। নাজিফার মা এখনো বিশ্বাস করতে পারছেন না তার মেয়ে আর নেই। প্রতিটি মুহূর্তে মেয়ের ফিরে আসার অপেক্ষা যেন তাকে কুরে কুরে খাচ্ছে। একটি নিষ্পাপ শিশুর অকালে চলে যাওয়া কি কোনোভাবেই পূরণীয়? বারবার সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কি কোনো শিক্ষা দিচ্ছে না? নিরাপদ সড়ক আর সুস্থ পরিবেশের দাবিতে এই ঘটনা যেন আরেকটি মর্মান্তিক উদাহরণ হয়ে রইল। নাজিফার শোকাহত পরিবারের প্রতি এলাকাবাসীর সহানুভূতি আর সান্ত্বনা জানিয়ে সবাই বলছেন, এভাবে আর কোনো মায়ের বুক যেন খালি না হয়। প্রশাসনের দ্রুত পদক্ষেপ ও চালকের বিচার দাবি করেছে তারা। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই বাসের চালক পালিয়ে যায়। পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি আটক করেছে এবং চালককে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈরে পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেরাজ গ্রেফতার
কালিয়াকৈরে পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেরাজ গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈর পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেরাজ মিয়াকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (০৮ এপ্রিল) Read more

খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার অবরোধ কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার
খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার অবরোধ কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার

খাগড়াছড়ি পার্বত্য জেলায় ৫ অক্টোবর পর্যন্ত ঘোষিত 'স্থগিত অবরোধ' কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকালে জুম্ম ছাত্র-জনতার Read more

যশোর জেনারেল হাসপাতালে ইন্টার্নের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, হট্টগোল
যশোর জেনারেল হাসপাতালে ইন্টার্নের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, হট্টগোল

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ইন্টার্ন ডাক্তারের ভুল চিকিৎসায় আয়েশা বেগম (৪০) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার (৮ আগস্ট) Read more

হান্নান মাসউদকে হত্যার হুমকি দেয়া সেই যুবক গ্রেপ্তার
হান্নান মাসউদকে হত্যার হুমকি দেয়া সেই যুবক গ্রেপ্তার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে শাপলাকলি প্রতীকের প্রার্থী Read more

শ্রীনগরে আগুনে পুড়ে শয্যাশায়ী বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু
শ্রীনগরে আগুনে পুড়ে শয্যাশায়ী বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের গাদিঘাট গ্রামে আগুনে পুড়ে ছামেলা বেগম (৬৮) নামের এক অসুস্থ বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৫ Read more

বাসার আল-আসাদকে রাশিয়ায় বিষপ্রয়োগে হত্যার চেষ্টা
বাসার আল-আসাদকে রাশিয়ায় বিষপ্রয়োগে হত্যার চেষ্টা

সিরিয়ার মানবাধিকার বিষয়ক সংস্থা সিরীয় অবজারভেটরি ফর হিউম্যান রাইটস দাবি করেছে, রাশিয়ার রাজধানী মস্কোতে রাজনৈতিক আশ্রয়ে থাকা সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন