বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য ‘পেশাগত দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ মে) সকালে একাডেমিক ভবন-৩ এর ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের ক্লাসরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।এ সময় তিনি বলেন, বেরোবিকে মানসম্মত বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে হলে সুশৃঙ্খলাবোধ ও পেশাদারিত্বকে গুরুত্ব দিতে হবে। উপাচার্য বলেন, ইতিবাচক ভাবমূর্তি বিনির্মানের মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে চতুর্থ শ্রেণীর কর্মচারীদেরও গুরুত্বপূর্ণ ভ‚মিকা রয়েছে। এ ধরনের কর্মশালা আয়োজনের জন্য তিনি  ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-কে ধন্যবাদ জানান। উপাচার্য বলেন, এই কর্মশালা থেকে প্রাপ্ত অভিজ্ঞতা প্রশাসনিক কাজে গতিশীলতা আনবে এবং কর্মচারীদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।কর্মশালায় আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে রিসোর্স পার্সন হিসেবে  বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক এ. কে. এম আমজাদ হোসেন কর্মচারীদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য নিয়ে বক্তব্য প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফ ও ড. মোঃ আব্দুর রকিব। দুই দিনব্যাপী কর্মশালার প্রথম দিনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরের চতুর্থ শ্রেণীর কর্মচারীগণ অংশগ্রহণ করেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এক এগারোর পদধ্বনি কেন শোনা যাচ্ছে, ব্যাখ্যা দিলেন মাহফুজ আলম
এক এগারোর পদধ্বনি কেন শোনা যাচ্ছে, ব্যাখ্যা দিলেন মাহফুজ আলম

উপদেষ্টা মাহফুজ আলম সোমবার সন্ধ্যায় ফেসবুক পোস্টে এক এগারো পদধ্বনি শোনা যাচ্ছে উল্লেখ করে নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টে একটি পোস্ট Read more

গাজায় ত্রাণের প্রবেশ থেকে বাধা তুলে নিলো ইসরায়েল
গাজায় ত্রাণের প্রবেশ থেকে বাধা তুলে নিলো ইসরায়েল

অবরুদ্ধ গাজায় ত্রাণের সরবরাহ থেকে বাধা তুলে নিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ Read more

চৌহালীর সাবেক এমপি মমিন মন্ডলের অবৈধ সম্পদের খোঁজে দুদক
চৌহালীর সাবেক এমপি মমিন মন্ডলের অবৈধ সম্পদের খোঁজে দুদক

সিরাজগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডল (৪৫) ও তার ব্যক্তিগত সহকারী (পিএস) তাজ উদ্দিনের (৫৫) বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও Read more

চট্টগ্রামে মধ্যরাতে বিএনপির দু’গ্রপের সংঘর্ষ, আটক ১
চট্টগ্রামে মধ্যরাতে বিএনপির দু’গ্রপের সংঘর্ষ, আটক ১

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মধ্যরাতে বিএনপি’র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাবেক এক চেয়ারম্যানসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে Read more

বাংলাদেশের আমদানির ঘোষণায় ভারতে বাড়ল চালের দাম
বাংলাদেশের আমদানির ঘোষণায় ভারতে বাড়ল চালের দাম

আন্তর্জাতিক বাজার থেকে আগামী মাসে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৯ লাখ টন চাল আমদানি করবে বাংলাদেশ। আগামী ৭ আগস্ট এ দরপত্র Read more

ইয়েমেনে ইসরাইলের ব্যাপক হামলায় ৮ জন নিহত
ইয়েমেনে ইসরাইলের ব্যাপক হামলায় ৮ জন নিহত

ইয়েমেনের রাজধানী সানায় ইসরাইলের বিমান হামলায় কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১৪২ জন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দেশটির একাধিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন