গাজীপুর মহানগরীর কাশিমপুর থেকে শ্রীপুর, প্রায় ৮ কিলোমিটার আঞ্চলিক সড়কে প্রতিদিন চলাচল করে হাজারো যানবাহন,যাত্রী ও পথচারীরা।তীব্র দাবদাহের পর অল্প সময়ের বৃষ্টির পানি দুর্ভোগ বাড়িয়েছে সড়কটি ব্যবহার করা জনজীবনে।কয়েকদিন আগেও বৃষ্টির জন্য হাহাকার করা সারাদেশের ন্যায় গাজীপুরের কাশিমপুরের মানুষজনও করেছেন বৃষ্টির জন্য প্রার্থনা। মহান প্রতিপালকের নেয়ামত কাঙ্খিত অল্প বৃষ্টিতেই শীতল হয় জনজীবন। আর সেই অল্প বৃষ্টির কারণেই এবার কাশিমপুরের ৩নং ওয়ার্ডের বারেন্ডাসহ আশ-পাশের এলাকার মানুষজন পরেছেন চরম ভোগান্তিতে।প্রায় প্রতিবছরই বর্ষার সারা সময়টাতেই কাশিমপুর-শ্রীপুর আঞ্চলিক সড়কের ৩নং ওয়ার্ডের বারেন্ডায় ডিবিএল মিনি ফায়ার সার্ভিস ষ্টেশনের সামনের প্রায় ৩০০ মিটার সড়ক পানিতে তলিয়ে থাকে। তলিয়ে থাকা সড়কের দুই পাশের মিনি ফায়ার সার্ভিস ষ্টেশন ছাড়াও রয়েছে ডায়াগনস্টিক সেন্টারসহ অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক বাড়িঘর।পানিতে তলিয়ে থাকায় সড়কের এই অংশের এক পাশের ফুটপাত পুরোপুরি বন্ধ হয়ে যায়।ফলে আশপাশের বেশ কয়েকটি বড় বড় শিল্প কারখানার শ্রমিকসহ স্থানীয় পথচারীরা। সড়কের অপর পাশের সরু ড্রেনের প্লাবের উপর দিয়ে চলাচল করেন গায়ের সাথে গা লাগিয়ে।সরু এই পথে যাতায়াতকালে প্রায়শই একে অপরের ধাক্কা লেগে সড়কের ময়লা পানিতে পরে যাওয়ার উপক্রম হয়।এছাড়াও, মিনি ফায়ার সার্ভিস ষ্টেশনের স্বাভাবিক কাজ ও ডায়াগনস্টিক সেন্টারে সেবা নিতে আসা সেবাগ্রহীতাদের দুর্ভোগ তো একটু বেশিই। সড়কটি ব্যবহার করা হাজার হাজার যানবাহনের যাত্রীদের সড়কের এই অবস্থা দেখে মাঝেমধ্যেই ক্ষোভ ঝারতে দেখা যায়। নিয়মিত সড়কটি ব্যবহার করা শফিকুল ইসলাম নামের একজন মোটরবাইক চালক বলেন, এমনিতেই সম্পূর্ণ সড়কের মাঝের অংশে কোন কার্পেটিং না থাকায় ইট ও ইটের সুরকির জন্য প্রায়শই দূর্ঘটনা ঘটতে দেখা যায়।এর মধ্যে বারেন্ডার এই অংশ পানিতে তলিয়ে গেলে বিপদ আরও বেড়ে যায়।’সড়কের এ অংশে পানি জমার কারণ ও প্রতিকার কি?এমন প্রশ্ন করলে স্থানীয় জাহিদ মিয়া নামের এক ব্যক্তি বলেন, ‘আশপাশের দোকানপাটের ময়লা,পলিথিন এবং আশপাশের চাইতে সড়কের এই অংশটুকু নিচু থাকা এভাবে পানি জমার মূল কারণ। সমস্যাটি নিয়ে বেশ কয়েকবার কর্তৃপক্ষকে জানানো হলেও এই দুর্ভোগ লাঘবে কোন উদ্যোগ নেওয়া হয় না।মুদি দোকানদার খালেক ও খাবার হোটেল ব্যবসায়ী আলমগীর একই সুরে বলেন, পানি জমে থাকায় দোকান ও হোটেল খুলে বসলে বড় বড় গাড়িগুলো দ্রুত সড়কে চলার সময় ময়লা পানি ছিটে এসে দোকান ও হোটেলের পন্য ও খাবার নষ্ট করে দেয়।এমন পরিস্থিতিতে দোকান ও হোটেলে ক্রেতা আসতে চায় না।পথচারীরা হাটার সময়ও যানবাহনের চাপে ছিটে আসা পানিতে জামা-কাপড় নষ্ট হয় প্রায় প্রতিদিনই।রাস্তাটির এমন অবস্থা ও এই সমস্যা সমাধানের ব্যাপারে তথ্য চেয়ে গাজীপুর সিটি করপোরেশনের অঞ্চল-৮ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান বলেন,আঞ্চলিক সড়কের যেখানে যেখানে এরকম অবস্থা রয়েছে।সেগুলোর তালিকা তৈরি করা হয়েছে।খুব শীঘ্রই এগুলো টেন্ডারের কার্যক্রমের মাধ্যমে কাজগুলো শুরু করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কবে শুরু ইউরোপের শীর্ষ লিগগুলো
কবে শুরু ইউরোপের শীর্ষ লিগগুলো

গত মে মাসে শেষ হয়েছিল ইউরোপীয় ফুটবলে ২০২৪–২৫ মৌসুমের লিগের খেলা। এরপর উয়েফা চ্যাম্পিয়নস লিগসহ মহাদেশীয় টুর্নামেন্টগুলোর পর্দা নামার পর Read more

ড্রাইভারের হাতে প্রশাসনিক তথ্য, লাভবান অবৈধ সিন্ডিকেট!
ড্রাইভারের হাতে প্রশাসনিক তথ্য, লাভবান অবৈধ সিন্ডিকেট!

চট্টগ্রামে লোহাগাড়া উপজেলা ভূমি অফিসকে কেন্দ্র করে যে অদৃশ্য ক্ষমতার নেটওয়ার্ক দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে। এই চক্রের মুখ্য সংযোগসূত্র হিসেবে Read more

স্থানীয় না জাতীয় নির্বাচন আগে সিদ্ধান্ত নেবে সরকার: ইসি সানাউল্লাহ
স্থানীয় না জাতীয় নির্বাচন আগে সিদ্ধান্ত নেবে সরকার: ইসি সানাউল্লাহ

পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচন কোনটি আগে, কোনটি পরে সেটি নির্বাচন কমিশনের হাতে নেই। সরকারই সিদ্ধান্ত নেবে কোন নির্বাচন আগে আর কোন Read more

রংপুরের হাসপাতাল নেপাল-ভুটানের জন্য উন্মুক্ত থাকবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল-ভুটানের জন্য উন্মুক্ত থাকবে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আমাদের রংপুরে নির্মাণাধীন এক হাজার শয্যার হাসপাতাল নেপাল ও ভুটানের রোগীদের জন্য উন্মুক্ত থাকবে। Read more

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: হাত মেলায়নি ভারত-বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: হাত মেলায়নি ভারত-বাংলাদেশ

ভারত-পাকিস্তান ম্যাচের পর এবার ‘নো হ্যান্ডশেক’ দেখা গেল বাংলাদেশ-ভারত ম্যাচেও। আজ শনিবার (১৭ জানুয়ারি) বুলাওয়েতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচে টসের সময় Read more

থুথু নিক্ষেপ নিয়ে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ; আহত অর্ধশতাধিক
থুথু নিক্ষেপ নিয়ে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ; আহত অর্ধশতাধিক

সাভারের আশুলিয়ায় থুথু নিক্ষেপকে কেন্দ্র করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অর্ধশতাধিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন