জীবিকার সন্ধানে এক মাস আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমানো ঠাকুরগাঁয়ের এক তরুণ সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। উন্নত জীবনের স্বপ্ন নিয়ে বিদেশে যাওয়া সেই যুবকের জীবনই কেড়ে নিলো প্রবাসের নির্মম বাস্তবতা।নিহত সোহান ঠাকুরগাঁ জেলার রানীশংকৈল উপজেলার বাসিন্দা। তার পিতার নাম দুলাল মিয়া। ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের অদূরে কেতলেহং এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) মাগরিবের সময় সোহান দোকানের মালিকের সঙ্গে একটি দোকানে কাজ করছিলেন। এ সময় হঠাৎ লোডশেডিং হলে দোকানের মালিক মোমবাতি আনতে পেছনের দিকে যান। ঠিক তখনই আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা অতর্কিত গুলি চালায়। এতে ঘটনাস্থলেই সোহানের মৃত্যু হয়। পরে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে উন্নত জীবনের আশায় দক্ষিণ আফ্রিকায় যান সোহান। কিন্তু বিদেশের মাটিতে মাত্র এক মাসের ব্যবধানে প্রাণ হারাতে হলো তাকে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা তাঁর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদক সেবন করে নাচানাচি: মুচলেকায় ৩৭ জনের মুক্তি
মাদক সেবন করে নাচানাচি: মুচলেকায় ৩৭ জনের মুক্তি

কিশোরগঞ্জের ইটনা হাওরে যৌথ বাহিনীর অভিযানে ৪৬ পিস ইয়াবা এবং ব্যবহারিত খালি ১৯টি বিদেশী মদের বোতলসহ কিশোর গ্যাংয়ের ৩১ জন Read more

মহাসড়কে ধীরগতিতে যান চলাচল, ভোগান্তি ও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ
মহাসড়কে ধীরগতিতে যান চলাচল, ভোগান্তি ও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বৃহস্পতিবার (৫ জুন) রাত ১২টার দিকে যান চলাচল ধীরগতিতে চলতে দেখা গেছে। ঈদুল Read more

নীলফামারীতে মসজিদ নিয়ে মিথ্যা প্রচারণার প্রতিবাদে মুসল্লিদের মানববন্ধন
নীলফামারীতে মসজিদ নিয়ে মিথ্যা প্রচারণার প্রতিবাদে মুসল্লিদের মানববন্ধন

নীলফামারীতে মসজিদ ভাঙা ও চুরির মিথ্যা-বানোয়াট অভিযোগকারীদের আইনগত ব্যবস্থা গ্রহন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় মুসল্লিরা। সোমবার (৩০ Read more

নেদারল‍্যান্ডসকে উড়িয়ে সিরিজ জিতল বাংলাদেশ
নেদারল‍্যান্ডসকে উড়িয়ে সিরিজ জিতল বাংলাদেশ

তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দাপুটে এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এই Read more

নবিজির (সা.) অনুসরণেই প্রকাশ পায় প্রকৃত ভালোবাসা
নবিজির (সা.) অনুসরণেই প্রকাশ পায় প্রকৃত ভালোবাসা

মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস বলেছেন, অনেক মানুষ ভুল করে নবিজি (সা.) ও তার জীবনকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন